চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করতোয়া নদীতে গোসলে নেমে ভাবি ও দুই শিশু ননদের মৃত্যু

শাহ আলম শাহী by শাহ আলম শাহী
6:45 অপরাহ্ন 25, জুন 2026
in - সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A
দিনাজপুর জেলার মানচিত্র ও নাম, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরের পার্বতীপুরে করতোয়া নদীতে গোসল করতে নেমে একই পরিবারের তিন নারীর মৃত্যু হয়েছে। নিহতরা সম্পর্কে তারা দুই ননদ ও এক ভাবি।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন,পার্বতীপুর উপজেলার ভাদুরিয়া গ্রামের আকলিমা খাতুন (২০), দুলালী খাতুন (১৩) ও সুরভী খাতুন (১০)। তাদের মধ্যে আকলিমা খাতুন সম্পর্কে ভাবি এবং দুলালী ও সুরভী তার ননদ, আপন দুই বোন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, দুপুরে তিনজন একসঙ্গে করতোয়া নদীতে গোসল করতে নামেন। এ সময় তারা অসাবধানতাবশত নদীর গভীর পানিতে চলে গেলে তলিয়ে যান। তিনজনের কেউই সাঁতার জানতেন না বলে পরিবার সূত্রে জানা গেছে।

স্থানীয় লোকজন তাদের পানিতে ডুবে যেতে দেখে দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। পরে নদী থেকে তিনজনকে উদ্ধার করা হলেও উদ্ধারের আগেই তাদের মৃত্যু হয়।

মধ্যপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) উজ্জ্বল মৈত্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়া চলছে।

একই পরিবারের তিন সদস্যের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

Tags: দিনাজপুরনদী
Previous Post

মতিঝিল আইডিয়াল স্কুলের নবনিযুক্ত অধ্যক্ষকে দোসর আখ্যা দিয়ে প্রতিবাদ

Next Post

বাংলাদেশে পথশিশুদের মাদকাসক্তি: এক নীরব মানবিক, সামাজিক ও জাতীয় সংকট

Next Post
বাংলাদেশে পথশিশুদের মাদকাসক্তি নিয়ে আলোচনা করছে শিশুরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে পথশিশুদের মাদকাসক্তি: এক নীরব মানবিক, সামাজিক ও জাতীয় সংকট

বিজিবি সদস্যদের দ্বারা উদ্ধার করা অস্ত্র ও বিস্ফোরক. Channel i News - চ্যানেল আই নিউজ

বড়লেখা সীমান্ত থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT