চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নকআউটে কে হচ্ছে ব্রাজিলের প্রতিপক্ষ, হিসাব কী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:09 অপরাহ্ন 25, জুন 2026
in ফুটবল, স্পোর্টস
A A
ব্রাজিল ফুটবল দল মাঠে অনুশীলনরত, খেলোয়াড়রা জার্সি পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

দারুণ ছন্দে ফিরে গ্রুপপর্বে চ্যাম্পিয়ন হয়ে নকআউটের টিকিট কেটেছে ব্রাজিল। প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্র করে পরের দুই ম্যাচে হাইতি এবং স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়েছে সেলেসাওরা। শেষ বত্রিশে কার্লো আনচেলত্তির দল মুখোমুখি হবে এফ গ্রুপের দুইয়ে থেকে শেষ করা দলের বিপক্ষে। এখন দেখার কে হয় সেই প্রতিপক্ষ, সমীকরণ কী বলছে।

সম্ভাব্য তিনটি নাম আছে সেখানে। এফ গ্রুপে এখনও নির্ধারণ হয়নি কোন দল টেবিলে কোন অবস্থানে থেকে শেষ করবে। গ্রুপটিতে লড়াইয়ে টিকে আছে নেদারল্যান্ডস, জাপান এবং সুইডেন। আগেই বিদায় নিয়েছে তিউনিসিয়া। ডাচ, জাপানিজ নাকি সুইডিশ কাদের বিপক্ষে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা খেলবে, সেটা ঠিক হবে শুক্রবার ভোর ৫টায়, গ্রুপটির পর্বের শেষ ম্যাচের পর।

এক নজরে দেখে নেয়া যাক ব্রাজিলের প্রতিপক্ষের হিসাব কী বলছে।

এফ গ্রুপে ম্যাচ হয়েছে দুটি করে। ১টি করে জয় ও ড্র নিয়ে চার পয়েন্টে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে আছে নেয়ারল্যান্ডস, দুইয়ে জাপান। ১ জয় ও ১ হারে ৩ পয়েন্ট নিয়ে সুইডেনের অবস্থান তিনে। দুই হারে টেবিলের তলানিতে তিউনিসিয়া।

গ্রুপে শেষ ম্যাচে সুইডেনের মুখোমুখি হবে জাপান এবং তিউনিসিয়ার বিপক্ষে নামবে নেদারল্যান্ডস। যদি জাপানিজরা এবং ডাচরা জেতে অথবা ম্যাচগুলো ড্র হয়, তাহলে টেবিলে কোন পরিবর্তন আসবে না। সেক্ষেত্রে ব্রাজিলের প্রতিপক্ষ হবে জাপান।

তবে ডাচরা যদি হারে কিংবা ড্র করে এবং সুইডেন ও জাপানের ম্যাচের মধ্যে যদি কোন দল জয় পায়। তাহলে সেই জয়ী দল শীর্ষে এবং হেরে যাওয়া দল তিনে নেমে আসবে। সেক্ষেত্রে নেদারল্যান্ডস চলে যাবে দুইয়ে। তখন সেলেসাওরা খেলবে ডাচদের বিপক্ষে।

অন্যদিকে যদি নেদারল্যান্ড জয় পায় এবং সুইডেন জাপানকে হারিয়ে দেয়, তাহলে সুইডেন দুইয়ে উঠে আসবে এবং জাপান তিনে নেমে যাবে। তখন কার্লো আনচেলত্তির শিষ্যরা খেলবে সুইডেনের বিপক্ষে।

তবে ব্রাজিলের প্রতিপক্ষ যে দলই হোক, ম্যাচ হিউস্টনের এনআরজি স্টেডিয়াম গড়াবে জুনের ২৯ তারিখ। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে সেলেসাওদের নকআউট পর্ব।

Tags: জাপাননেদারল্যান্ডসফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোব্রাজিললিড স্পোর্টসসুইডেনসেমিলিড ২০২৬
Previous Post

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে এ পর্যন্ত নিহত ৩২

Next Post

ভেনেজুয়েলায় জন্য সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

Next Post
বিশ্ব নেতার ছবি, পোর্ট্রেট, আন্তর্জাতিক আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভেনেজুয়েলায় জন্য সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

আলোছায়ার পুতুলের অনুষ্ঠানে অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আলোছায়ার পুতুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT