চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে ক্ষোভ

ব্যবস্থা নেওয়ার দাবি বিএইচআরএফের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:12 অপরাহ্ন 24, জুন 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম লোগো, স্বাস্থ্য সংবাদ সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

স্বাস্থ্য অধিদপ্তরের এক কর্মকর্তার সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকদের নিয়ে করা মন্তব্যের তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ)।

বুধবার (২৪ জুন) এক বিবৃতিতে সংগঠনটি জানায়, স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার উপপরিচালক সৈয়দ আবু আহাম্মদ শাফী সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকদের সম্পর্কে যে মন্তব্য করেছেন, তা সাংবাদিক সমাজ এবং গণমাধ্যমের স্বাধীন ভূমিকার প্রতি অবমাননাকর।

বিবৃতিতে বলা হয়, স্বাস্থ্য খাতের অনিয়ম, দুর্নীতি, সেবার মান, রোগী ভোগান্তি এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গণমাধ্যমে তুলে ধরার মাধ্যমে সাংবাদিকরা দীর্ঘদিন ধরে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছেন। এসব প্রতিবেদন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়; বরং জনগণের জানার অধিকার নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় সেবার জবাবদিহি প্রতিষ্ঠার অংশ।

বিএইচআরএফের মতে, স্বাস্থ্য খাতের বিভিন্ন সমস্যা নিয়ে সংবাদ প্রকাশে অসন্তুষ্ট হয়ে সাংবাদিকদের বিরুদ্ধে বিদ্রূপাত্মক ও অবমাননাকর মন্তব্য করা একজন সরকারি কর্মকর্তার দায়িত্বশীল আচরণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ ধরনের বক্তব্য সমালোচনা গ্রহণের সক্ষমতা, জবাবদিহির সংস্কৃতি এবং গণমাধ্যম সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তার দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন তোলে।

সংগঠনটি বিশেষভাবে উদ্বেগ প্রকাশ করে জানায়, সংশ্লিষ্ট কর্মকর্তা সাংবাদিকদের হাসপাতালের টয়লেট ও বাথরুম পরিষ্কারের দায়িত্ব দেওয়ার মতো মন্তব্য করেছেন, যা সাংবাদিক পেশার প্রতি চরম অবজ্ঞা ও অসম্মানের বহিঃপ্রকাশ। রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সেবাখাতের দায়িত্বশীল পদে থেকে এমন মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিবৃতিতে আরও বলা হয়, গণমাধ্যমকে প্রতিপক্ষ নয়, বরং জনস্বার্থ ও সুশাসন প্রতিষ্ঠার অংশীদার হিসেবে দেখা উচিত। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের কারণে তাদের হেয় করা গণতান্ত্রিক মূল্যবোধ ও জবাবদিহিমূলক প্রশাসনিক সংস্কৃতির পরিপন্থী। ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তর ও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম।

সংগঠনটি আশা প্রকাশ করে, এ ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়ার মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তর দায়িত্বশীলতার পরিচয় দেবে এবং ভবিষ্যতে গণমাধ্যম ও সাংবাদিকদের প্রতি সম্মানজনক ও পেশাদার অবস্থান নিশ্চিত করবে।

Tags: ক্ষোভবাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামবিএইচআরএফসাংবাদিকস্বাস্থ্য অধিদপ্তর
Previous Post

শুটিং সেটে কর্মীর মৃত্যু, বিপদে ‘দেবদাস’ নির্মাতা

Next Post

বিশ্বব্যাংকের ৪৫০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন, ব্যাংক খাত সংস্কারে জোর

Next Post
বিশ্বব্যাংকের লোগো সহ ঢাকা শহরের আধুনিক ভবনসমূহ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বব্যাংকের ৪৫০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন, ব্যাংক খাত সংস্কারে জোর

বিল গেটস ও তরুণী একসঙ্গে হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য দিলেন বিল গেটস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT