চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কায় নিহত ২

মোঃ শফি উল্লাহ রিপন by মোঃ শফি উল্লাহ রিপন
7:16 অপরাহ্ন 24, জুন 2026
in জনপদ, ফেনী
A A
ফেনী জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: চ্যানেল আই

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ফেনীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যান মহাসড়কের পাশে থাকা গাছে ধাক্কা দিলে এক কিশোরসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

বুধবার (২৪ জুন) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার মোহাম্মদ আলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের মধ্যম কাছার এলাকার বাসিন্দা মীর হোসেন (৪৫) এবং চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার বাগান বাজার ইউনিয়নের শিকদার খিল গ্রামের আহসানুল হক (১৫)। আহসানুল দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানের যাত্রী ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী পিকআপ ভ্যানটি অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে দুই পথচারীকে চাপা দেয়। পরে মহাসড়কের পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লেগে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় পিকআপচালক সিদ্দিকুর রহমান ও তার ছেলে আহসানুল হকসহ চারজন আহত হন। তাদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মীর হোসেন ও আহসানুল হককে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চালক সিদ্দিকুর রহমান প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার (ইএমও) মোহাম্মদ শহীদ জানান, কিশোর আহসানুল হকের মাথা ও ঊরুতে গুরুতর আঘাত ছিল। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম বলেন, নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত পিকআপটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tags: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কনিহত
Previous Post

বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য দিলেন বিল গেটস

Next Post

হাত দিয়ে মুখ ঢেকে কথা বলেও কেন লাল কার্ড দেখতে হল না বেলিংহ্যামকে?

Next Post
ব্রাজিল ও সার্বিয়ার ফুটবল খেলোয়াড়রা মুখোমুখি, মাঠে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হাত দিয়ে মুখ ঢেকে কথা বলেও কেন লাল কার্ড দেখতে হল না বেলিংহ্যামকে?

বাংলাদেশি অভিবাসীরা লিবিয়া থেকে দেশে ফিরছেন, সবাই মাস্ক পরেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT