চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের উত্তাপ ছড়ালো যুক্তির আঙিনায়

সিআইইউতে ব্যতিক্রমী ডিবেট আয়োজন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:08 অপরাহ্ন 23, জুন 2026
in শিক্ষা
A A
বাংলাদেশি তরুণদের একটি দল একটি অনুষ্ঠানে একত্রিত হয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) চট্টগ্রাম জোনের উদ্যোগে গতকাল সোমবার (২২ জুন) চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী বিতর্ক প্রতিযোগিতা ‘ওয়ার্ল্ড কাপ ডিবেট ২০২৬’।

‘বিশ্বকাপে আমিই সেরা’ শীর্ষক এই আয়োজনে এনডিএফ বিডির ফাউন্ডেশন ডিবেট কোর্সের ছয়জন প্রশিক্ষণার্থী তার্কিক বিশ্বকাপের জনপ্রিয় ছয়টি দলকে প্রতিনিধিত্ব করে অংশ নেন। যুক্তি, উপস্থাপনা ও তাৎক্ষণিক বিশ্লেষণী দক্ষতার সমন্বয়ে অংশগ্রহণকারীরা নিজেদের যুক্তির শক্তি তুলে ধরেন।

পুরস্কার গ্রহণের সময় চ্যানেল আই অনলাইন প্রতিনিধিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিতর্ক পর্ব শেষে আয়োজন করা হয় কাহুট কুইজ প্রতিযোগিতা, যা পুরো অনুষ্ঠানে বাড়তি প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে।

পুরস্কার গ্রহণ করছেন শিশু ও অতিথিরা, অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএফ বিডির চেয়ারম্যান একেএম শোয়াইব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. ইমন কল্যাণ (কনভেনার, সিআইইউ আউটরিচ কমিটি), মিস আনজুমান বানু লিমা (রেজিস্ট্রার, চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি) এবং জুয়েল চৌধুরী (কো-চেয়ারম্যান, এনডিএফ বিডি)।

পুরস্কার গ্রহণের সময় চ্যানেল আই অনলাইন প্রতিনিধিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বক্তারা বলেন, বিতর্কচর্চা তরুণদের মধ্যে যুক্তিবোধ, নেতৃত্ব, সমালোচনামূলক চিন্তাভাবনা ও কার্যকর যোগাযোগ দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা এ ধরনের উদ্যোগ নিয়মিতভাবে আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিশ্বকাপের ছয়টি দল—জার্মানি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, আর্জেন্টিনা ও ব্রাজিল—এর প্রতিনিধিত্ব করেন। পরবর্তীতে কাহুট কুইজ প্রতিযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সৌরভ ভট্টাচার্য চ্যাম্পিয়ন হন। রানার আপ হন অবন্তিকা তালুকদার (ইউএসটিসি), প্রমিত (সিআইইউ), শোয়াইব (ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ) এবং নিতু (সিআইইউ)।

পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। আয়োজকরা ভবিষ্যতেও তরুণদের মধ্যে যুক্তিচর্চা ও বুদ্ধিবৃত্তিক বিকাশে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Tags: এনডিএফ বিডিন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশবিতর্ক প্রতিযোগিতাবিশ্বকাপ
Previous Post

মেসি, না হয় এমবাপে হবেন সর্বোচ্চ গোলদাতা

Next Post

১৫ বছর বয়সে ডেলিভারি বয়: এখন হোয়াটসঅ্যাপের গ্লোবাল হেড কুনাল শাহ

Next Post
বাংলাদেশি যুবক হোয়াটসঅ্যাপে গ্লোবাল হেড কুনাল শাহের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

১৫ বছর বয়সে ডেলিভারি বয়: এখন হোয়াটসঅ্যাপের গ্লোবাল হেড কুনাল শাহ

বিশ্ব অর্থনৈতিক ফোরামে আলোচনা করছেন দুই ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

জলবায়ু কার্যক্রমে ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT