চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এআইয়ে অগ্রগতি বিষয়ে ফাইভ আইজের ‘বড় সতর্কতা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:42 পূর্বাহ্ন 23, জুন 2026
in - সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
ডিজিটাল কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে নিউরাল নেটওয়ার্ক বিশ্লেষণ. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

আসন্ন প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আগামী কয়েক বছরের মধ্যে নয়, বরং মাত্র কয়েক মাসের মধ্যেই সাইবার নিরাপত্তার পুরো চিত্র বদলে দিতে পারে এমন সতর্কবার্তা দিয়েছে গোয়েন্দা নজরদারি ও পর্যালোচনা সংস্থা ফাইভ আইজ ইন্টেলিজেন্স ওভারসাইট অ্যান্ড রিভিউ কাউন্সিল (এফআইওআরসি)। সংস্থাটি সরকার, ব্যবসা প্রতিষ্ঠান ও করপোরেট নেতাদের অবিলম্বে সাইবার স্থিতিস্থাপকতাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলোর সমন্বয়ে গঠিত ফাইভ আইস–এর অংশ হিসেবে এই সতর্কতা জানানো হয়। কোনো নির্দিষ্ট কোম্পানি বা মডেলের নাম উল্লেখ না করেই তারা জানায়, ফ্রন্টিয়ার এআই সিস্টেমগুলো শিগগিরই বিদ্যমান প্রত্যাশাকে ছাড়িয়ে যাবে এবং সাইবার আক্রমণ ও প্রতিরক্ষার সক্ষমতাকে মৌলিকভাবে পরিবর্তন করবে।

সংস্থার বিবৃতিতে বলা হয়, এআই একদিকে যেমন সাইবার প্রতিরক্ষা শক্তিশালী করবে, অন্যদিকে সাইবার হুমকির গতি, পরিসর ও জটিলতা বহু গুণ বাড়িয়ে দেবে।

বিবৃতিতে বলা হয়,ফ্রন্টিয়ার এআই মডেলগুলো শিল্পখাতের বর্তমান প্রত্যাশাকে ছাড়িয়ে যেতে পারে এবং আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক উভয় সাইবার সক্ষমতাকে মৌলিকভাবে পরিবর্তন করবে। সময়সীমা বছর নয়, মাস।

এই সতর্কতা আসে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সম্প্রতি প্রযুক্তি কোম্পানি এন্থ্রপিক–এর উন্নত দুইটি এআই সিস্টেমে বিদেশি নাগরিকদের প্রবেশ সীমিত করার সিদ্ধান্ত নেওয়ার পরপরই। মার্কিন নিরাপত্তা সংস্থাগুলোর পরামর্শের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয় বলে জানানো হয়।

ফাইভ আইজের বিবৃতিতে বলা হয়, এআই প্রযুক্তি এখন দুর্বলতা শনাক্ত হওয়া এবং সেটি কাজে লাগানোর মধ্যকার সময়কে দ্রুত সংকুচিত করছে। একই সঙ্গে প্রযুক্তিটি প্রতিরক্ষামূলক সক্ষমতাও বাড়াচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, এটি কেবল প্রযুক্তিগত বিষয় নয়, বরং একটি সামগ্রিক ব্যবসায়িক ঝুঁকি এবং নেতৃত্বের দায়িত্ব।

সংস্থাটি কোম্পানির বোর্ড ও শীর্ষ নির্বাহীদের উদ্দেশে বলেছে, সাইবার নিরাপত্তা যেন শুধু কাগজে না থাকে, বরং বাস্তব পরিস্থিতিতে কার্যকরভাবে কাজ করতে সক্ষম হয়। পাশাপাশি এআই ব্যবহারে শুধু দক্ষতা বাড়ানো নয়, নিরাপত্তা শক্তিশালী করার দিকেও জোর দিতে বলা হয়েছে।

বিবৃতিতে সতর্ক করা হয়, দ্রুত এআই উন্নয়নের কারণে সাইবার ঝুঁকি সংক্রান্ত পুরোনো ধারণাগুলো কয়েক মাসের মধ্যেই অচল হয়ে যেতে পারে।

ফাইভ আইজ জানায়, এখনই পদক্ষেপ নেওয়া জরুরি, কারণ এআই ভবিষ্যতের বিষয় নয় এটি ইতিমধ্যেই বাস্তবতা।

সংস্থাটি আরও বলেছে, সাইবার নিরাপত্তা কেবল প্রযুক্তিগত ইস্যু নয়, বরং পুরো প্রতিষ্ঠান ও সমাজের সমন্বিত দায়িত্ব।

ফাইভ আইজের নির্দেশনায় বলা হয়েছে, প্রতিষ্ঠানগুলোকে নিরাপদ-নকশা এবং নিরাপদ-ডিফল্ট নীতি গ্রহণ করতে হবে। পাশাপাশি একক কোনো প্রযুক্তির ওপর নির্ভর না করে স্তরভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার ওপরও জোর দেওয়া হয়েছে।

সংস্থাটি সতর্ক করে বলেছে, ভবিষ্যতের হুমকি মোকাবিলায় বহুমাত্রিক প্রতিরক্ষা ব্যবস্থা অপরিহার্য।

Tags: এআইকৃত্রিম বুদ্ধিমত্তা
Previous Post

শিল্প-সাহিত্যপ্রেমী আবদুস সাদেক

Next Post

ক্যালকুলেটরে হিসাব করে সরকারি কর্মকর্তার ‘কমিশন’ দাবি, ভিডিও ভাইরাল

Next Post
সরকারি কর্মকর্তার কমিশন দাবি করে ভিডিও ভাইরাল, ক্যালকুলেটর ব্যবহার করে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যালকুলেটরে হিসাব করে সরকারি কর্মকর্তার 'কমিশন' দাবি, ভিডিও ভাইরাল

প্যারিসের আইফেল টাওয়ার ও পর্যটকরা জলকেলিতে উপভোগ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রেকর্ড তাপদাহে ফ্রান্সে ১৮ প্রাণহানি, গাড়িতে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT