চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেকর্ড তাপদাহে ফ্রান্সে ১৮ প্রাণহানি, গাড়িতে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:12 পূর্বাহ্ন 23, জুন 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
প্যারিসের আইফেল টাওয়ার ও পর্যটকরা জলকেলিতে উপভোগ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তীব্র তাপপ্রবাহের কারণে প্যারিসের আইফেল টাওয়ারের পাশের ট্রোকাডেরো ফোয়ারায় মানুষ শরীর শীতল করার চেষ্টা করছেন

ইউরোপজুড়ে চলমান রেকর্ড ভাঙা তাপপ্রবাহে ফ্রান্সে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে পার্কিং করা গাড়িতে রেখে দেওয়া দুই ও চার বছর বয়সী দুই শিশুও রয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২২ জুন) পর্যন্ত ইউরোপের বিভিন্ন দেশে অস্বাভাবিক তাপমাত্রা জনজীবনে ব্যাপক প্রভাব ফেলেছে। ফ্রান্সের পশ্চিমাঞ্চলীয় শহর বোর্দোতে তাপমাত্রা ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা আগের রেকর্ড ভেঙে দিয়েছে। মধ্যাঞ্চলীয় পুইতিয়েতে তাপমাত্রা উঠেছে ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে, যা ১৯৪৭ সালের পর সর্বোচ্চ।

তাপজনিত জটিলতায় বোর্দো অঞ্চলে ৮০ থেকে ৯৫ বছর বয়সী তিন প্রবীণেরও মৃত্যু হয়েছে। এছাড়া রোববার থেকে সোমবারের মধ্যে পানিতে ডুবে আরও ১৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। ফরাসি সিভিল সেফটি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রচণ্ড গরম থেকে স্বস্তি পেতে অনিরাপদভাবে পানিতে নামার কারণে এসব দুর্ঘটনা ঘটেছে।

তাপপ্রবাহের কারণে ফ্রান্সের বিভিন্ন এলাকায় স্কুল বন্ধ রাখা হয়েছে অথবা সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

এদিকে স্পেনের সান সেবাস্তিয়ান শহরে তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা জুন মাসের স্বাভাবিক তাপমাত্রার তুলনায় অনেক বেশি। যুক্তরাজ্যের আবহাওয়া বিভাগও সতর্ক করেছে, চলতি সপ্তাহে দেশটিতে জুন মাসের তাপমাত্রার রেকর্ড ভাঙতে পারে।

বিশেষজ্ঞরা এই পরিস্থিতিকে ‘ওমেগা ব্লক’ নামের একটি আবহাওয়াগত প্যাটার্নের ফল বলে ব্যাখ্যা করেছেন। এ অবস্থায় গরম বাতাস দীর্ঘ সময় ধরে ইউরোপের বিস্তীর্ণ এলাকায় আটকে থাকে। ফলে উত্তর আফ্রিকা ও সাহারা অঞ্চল থেকে আসা উষ্ণ বায়ুপ্রবাহ তাপমাত্রা আরও বাড়িয়ে তুলছে।

জলবায়ু গবেষকদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে ইউরোপ বৈশ্বিক গড়ের তুলনায় প্রায় দ্বিগুণ হারে উষ্ণ হয়ে উঠছে, যার ফলে তাপপ্রবাহের ঘটনা আরও ঘন ঘন ও তীব্র হচ্ছে।

তাপদাহ মোকাবিলায় ইতালির ১২টি শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তুরিনে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে অতিরিক্ত জেনারেটর ব্যবহার ও শ্রমিকদের শিফট বাড়ানো হয়েছে। একই সঙ্গে প্যারিস ও লন্ডনেও তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, দীর্ঘস্থায়ী ও চরম তাপপ্রবাহ ভবিষ্যতে ইউরোপের জনস্বাস্থ্য, বিদ্যুৎ ব্যবস্থা এবং অবকাঠামোর ওপর আরও বড় চাপ সৃষ্টি করতে পারে।

Tags: তীব্র তাপপ্রবাহ
Previous Post

ক্যালকুলেটরে হিসাব করে সরকারি কর্মকর্তার ‘কমিশন’ দাবি, ভিডিও ভাইরাল

Next Post

প্রত্যাবর্তনের গল্পে জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে থাকল আলজেরিয়া

Next Post
আন্তর্জাতিক ফুটবল ম্যাচে গোলের জন্য খেলোয়াড়দের প্রতিযোগিতা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রত্যাবর্তনের গল্পে জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে থাকল আলজেরিয়া

মেসি ফুটবল মাঠে দর্শকদের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসি ক্লান্ত, চাইছেন শুধু উপভোগ করতে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT