চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল অবস্থায় আনতে সময় লাগবে অন্তত দুই বছর: অর্থমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:36 অপরাহ্ন 22, জুন 2026
in - সেমি লিড, অর্থনীতি
A A
অর্থমন্ত্রী ভঙ্গুর অর্থনীতির স্থিতিশীলতা নিয়ে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল অবস্থায় আনতে অন্তত দুই বছর সময় লাগবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, অর্থনীতির সুফল যদি সাধারণ মানুষের কাছে না পৌঁছে, তাহলে উন্নয়ন ও প্রবৃদ্ধির পরিসংখ্যানের কোনো অর্থ থাকে না।

আজ (২২ জুন) সোমবার রাজধানীতে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক। একই দিনে রাজধানীর গুলশানে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত বাজেট সংলাপেও তিনি বক্তব্য দেন।

অর্থমন্ত্রী বলেন, শুধু রাজনীতিকে গণতন্ত্রায়ন করলে হবে না। অর্থনৈতিক গণতন্ত্রায়নের মাধ্যমে অর্থনীতির সুফল জনগণের মধ্যে পৌঁছে দিতে হবে। বাংলাদেশ প্রচলিত অর্থনৈতিক ধারা থেকে বেরিয়ে নতুন অর্থনৈতিক মডেলে প্রবেশ করেছে। ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনতে অন্তত দুই বছর সময় লাগবে। তৃতীয় বছরে অর্থনীতি গতিশীল হবে এবং চতুর্থ ও পঞ্চম বছরে দেশের মানুষ সমৃদ্ধ বাংলাদেশের চিত্র দেখতে পাবে।

প্রস্তাবিত বাজেট সম্পর্কে তিনি বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা, বৈশ্বিক অনিশ্চয়তা এবং বিভিন্ন চ্যালেঞ্জ বিবেচনায় নিয়েই ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রণয়ন করা হয়েছে। একই সঙ্গে জনগণের প্রত্যাশার বিষয়টিও গুরুত্ব দেওয়া হয়েছে। দেশে সৃজনশীল অর্থনীতি বা ‘ক্রিয়েটিভ ইকোনমি’ বিকাশে সরকার একটি পৃথক প্ল্যাটফর্ম গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। এলক্ষ্যে রাজধানীর পূর্বাঞ্চলে একটি বড় সাংস্কৃতিক থিয়েটার প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে, যেখানে শিল্পী, সংস্কৃতিকর্মী ও সৃজনশীল ব্যক্তিরা নিজেদের অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগানোর সুযোগ পাবেন।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, উন্নয়নের প্রকৃত সাফল্য তখনই নিশ্চিত হবে, যখন অর্থনৈতিক প্রবৃদ্ধির সুবিধা সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছাবে। সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের মধ্য দিয়েই অর্থনৈতিক অগ্রগতির সার্থকতা নির্ধারিত হবে।

Tags: অর্থনীতিঅর্থমন্ত্রী
Previous Post

শিল্পগুরু মুস্তাফা মনোয়ারের পাশে সংস্কৃতি মন্ত্রণালয়

Next Post

মাজারের দিঘি থেকে সরিয়ে নেওয়ার পর থেকে খাবার খাচ্ছে না সেই কুমির

Next Post
কুমিরটি মাজারের দিঘি থেকে সরানোর পর খাবার খাচ্ছে না. Channel i News - চ্যানেল আই নিউজ

মাজারের দিঘি থেকে সরিয়ে নেওয়ার পর থেকে খাবার খাচ্ছে না সেই কুমির

মেসি বল দখলে নিয়ে অস্ট্রিয়ার বিপক্ষে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চার রেকর্ডের কয়টি অস্ট্রিয়ার বিপক্ষে ভাঙবেন মেসি?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT