চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলতি অর্থবছরের ১১ মাসে রেকর্ড রাজস্ব আদায়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:22 অপরাহ্ন 22, জুন 2026
in - সেমি লিড, অর্থনীতি
A A
National Board of Revenue Bangladesh building in Dhaka. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তিন লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা রাজস্ব আদায় করেছে। একই সময়ের হিসাবে এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ রাজস্ব আদায়। তবে আদায়ে ১০ শতাংশের বেশি প্রবৃদ্ধি হলেও লক্ষ্যমাত্রার তুলনায় ঘাটতি রয়েছে ৮১ হাজার ৪৪২ কোটি টাকা।

এনবিআর সূত্রে এ তথ্য পাওয়া গেছে। 

এনবিআরের তথ্য বলছে, গত অর্থবছরের একই সময়ে রাজস্ব আদায় হয়েছিল তিন লাখ ২৭ হাজার ৭৮৬ কোটি টাকা। সে তুলনায় চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে অতিরিক্ত ৩২ হাজার ৮৫৬ কোটি টাকা আদায় হয়েছে। এ সময়ে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ১০ দশমিক ২ শতাংশ।

চলতি অর্থবছরের জন্য এনবিআরের সংশোধিত রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে পাঁচ লাখ ৩ হাজার কোটি টাকা। এর মধ্যে প্রথম ১১ মাসে আদায়ের লক্ষ্যমাত্রা ছিল চার লাখ ৪২ হাজার ৮৪ কোটি টাকা। কিন্তু আদায় হয়েছে তিন লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা। ফলে লক্ষ্যমাত্রা অর্জনের হার দাঁড়িয়েছে ৮১ দশমিক ৫৮ শতাংশ।

খাতভিত্তিক হিসাবে কাস্টমস অনুবিভাগে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ৮ শতাংশ। ভ্যাট অনুবিভাগে প্রবৃদ্ধি ১০ দশমিক ৫ শতাংশ এবং আয়কর অনুবিভাগে প্রবৃদ্ধি হয়েছে ১২ দশমিক ৫৪ শতাংশ।

এদিকে জুন মাসের প্রথম ২০ দিনে রাজস্ব আদায় হয়েছে ২৯ হাজার ৩১১ কোটি টাকা। এতে ২০ জুন পর্যন্ত মোট রাজস্ব আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে তিন লাখ ৮৯ হাজার ৯৫৩ কোটি টাকা।

এটি গত ২০২৪–২৫ অর্থবছরের পুরো বছরের মোট রাজস্ব আদায়—তিন লাখ ৭০ হাজার ৮৪৩ কোটি টাকার চেয়েও বেশি।

এনবিআর আশা করছে, জুন মাসের শেষ ১০ দিনে আরও প্রায় ২৫ হাজার কোটি টাকা রাজস্ব আদায় করা সম্ভব হবে। সে ক্ষেত্রে চলতি অর্থবছরে মোট রাজস্ব আদায় চার লাখ ১৫ হাজার কোটি টাকায় পৌঁছাতে পারে, যা হবে দেশের ইতিহাসে সর্বোচ্চ রাজস্ব আদায়।

Tags: ২০২৫-২৬ অর্থবছরঅর্থ মন্ত্রণালয়অর্থনীতিঅর্থবছর ২০২৫-২৬আয়করএনবিআরকর আদায়কাস্টমসজাতীয় রাজস্ব বোর্ডবাজেটবাংলাদেশ অর্থনীতিভ্যাট আদায়রাজস্ব আদায়রাজস্ব ঘাটতিরাজস্ব লক্ষ্যমাত্রাসরকারি রাজস্ব
Previous Post

পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

Next Post

চোট ও চোট শঙ্কায় ব্রাজিলের ৭ জন অনুশীলনে অনুপস্থিত

Next Post
ব্রাজিল ফুটবল দল মাঠে অনুশীলনরত, খেলোয়াড়রা জার্সি পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

চোট ও চোট শঙ্কায় ব্রাজিলের ৭ জন অনুশীলনে অনুপস্থিত

বাংলাদেশের সেনা সদস্যরা নিরাপত্তা বাহিনীর গাড়িতে অবস্থান করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT