চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ায় নিয়ে সেনাবাহিনীর কাছে বিক্রির অভিযোগ, বিপদে ৩০ বাংলাদেশি

মোরশেদ আলম by মোরশেদ আলম
4:30 অপরাহ্ন 20, জুন 2026
in - সেমি লিড, চাঁদপুর, জনপদ
A A
বাংলাদেশি শ্রমিকরা রাশিয়ায় সেনাবাহিনীর কাছে বিক্রির অভিযোগে মানববন্ধন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

রাশিয়ায় চাকরির প্রলোভন দেখিয়ে নিয়ে গিয়ে প্রায় ৩০ জন বাংলাদেশিকে ইউক্রেন যুদ্ধের সম্মুখসারিতে পাঠানোর অভিযোগ উঠেছে একটি দালাল চক্রের বিরুদ্ধে। ভুক্তভোগীদের দাবি, উচ্চ বেতন ও বিভিন্ন সুযোগ-সুবিধার আশ্বাস দিয়ে রাশিয়ায় নেওয়ার পর তাদের জোরপূর্বক সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

ভুক্তভোগীদের মধ্যে রয়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কাউনিয়া গ্রামের মাইন উদ্দিন। পরিবারের দাবি, কোম্পানিতে চাকরির আশায় রাশিয়ায় গেলেও সেখানে পৌঁছানোর পর তাকে সেনাবাহিনীর কাছে বিক্রি করে দেওয়া হয়।

রাশিয়া থেকে পাঠানো এক ভিডিও বার্তায় আরমান হোসেন নামে এক বাংলাদেশি অভিযোগ করেন, তাদের কয়েকদিন ধরে মাটির নিচের বাঙ্কারে আটকে রেখে নির্যাতন করা হয়েছে। পর্যাপ্ত খাবার দেওয়া হয়নি, মারধর করা হয়েছে এবং জোরপূর্বক যুদ্ধে অংশ নিতে বাধ্য করা হচ্ছে। তার দাবি, ইতোমধ্যে কয়েকজন বাংলাদেশি নিহত হয়েছেন।

পরিবার সূত্রে জানা গেছে, দেশে ফেরার আকুতি জানিয়ে মাইন উদ্দিনও একাধিকবার স্বজনদের সঙ্গে যোগাযোগ করেছেন। পাঠানো বার্তাগুলোতে তিনি সরকারের সহযোগিতায় দেশে ফিরতে চেয়েছেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

মাইন উদ্দিনের বাড়িতে গিয়ে দেখা যায় উদ্বেগ আর শোকের পরিবেশ। পরিবারের দাবি, ছেলেকে সেনাবাহিনীর কাছে বিক্রি করে দেওয়ার খবরের ধাক্কা সহ্য করতে না পেরে তার বাবা মারা গেছেন। সংসারের অভাব দূর করতে বিদেশে পাড়ি জমালেও এখন জীবন-মৃত্যুর অনিশ্চয়তায় দিন কাটছে তার।

মাইন উদ্দিনকে দেশে ফিরিয়ে আনার দাবিতে সম্প্রতি মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে তার পরিবার ও এলাকাবাসী। তারা দ্রুত সরকারি হস্তক্ষেপ এবং দালাল চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

মাইন উদ্দিনের পরিবারের সদস্যরা বলেন, ‘আমরা আমাদের সন্তানকে জীবিত ও সুস্থ অবস্থায় ফিরে পেতে চাই। যারা প্রতারণা করে তাকে রাশিয়ায় নিয়ে গেছে, তাদের বিচারের আওতায় আনতে হবে।’

ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া বলেন, পরিবারের লিখিত আবেদন পাওয়ার পর বিষয়টি জেলা প্রশাসনের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মাইন উদ্দিনকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে এবং প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।

উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশ থেকে রাশিয়ায় শ্রমিক পাঠানোর কোনো সরকারি অনুমোদন নেই। এরপরও দালাল চক্রের প্রলোভনে অনেকেই বিদেশে যাওয়ার চেষ্টা করছেন। স্থানীয়দের দাবি, এ ধরনের প্রতারণার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া না হলে আরও মানুষ একই ফাঁদে পড়তে পারেন।

এদিকে, মাইন উদ্দিনের বৃদ্ধ মা, স্ত্রী ও তিন বছরের সন্তান তার নিরাপদ প্রত্যাবর্তনের অপেক্ষায় দিন গুনছেন। পরিবারের একটাই দাবি, দ্রুত তাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে।

Tags: ইউক্রেন যুদ্ধদালাল চক্ররাশিয়া
Previous Post

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলতে পারে টানা ৪ দিন ছুটি

Next Post

বক্স অফিসে ‘ককটেল’-এর রেকর্ড ভাঙলো ‘ককটেল ২’

Next Post
তিনজন অভিনেতা একসঙ্গে হাসিমুখে বসে আছেন, সুন্দর সাজে সেজেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বক্স অফিসে 'ককটেল'-এর রেকর্ড ভাঙলো 'ককটেল ২'

শাহীনের শিক্ষা পরিবার-চ্যানেল আই স্পেলিং স্টার ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

শুরু হচ্ছে শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই স্পেলিং স্টার ২০২৬

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT