বিশ্বকাপ উন্মাদনার মধ্যে চ্যানেল আই পরিদর্শনে আসেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। তাকে স্বাগত জানান ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেল আই’য়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ।








