চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাটে খারাপ দিনে হেরে টি-টুয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:30 অপরাহ্ন 17, জুন 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম ওয়ানডেতে হার দিয়ে শুরুর পর মিরপুরে বাংলাদেশের বিপক্ষে সিরিজ হেরে গিয়েছিল অস্ট্রেলিয়া। চট্টগ্রামে উল্টো ঘটল, টি-টুয়েন্টি সিরিজে জয় দিয়ে শুরু করেছে সফরকারী দলটি। তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে ৪ উইকেটের জয় তুলেছে মিচেল মার্শের দল।

চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহীদ হৃদয়। ১৯ ওভার ব্যাট করে সব উইকেট হারিয়ে ১৩১ রান তুলতে পারে টিম টাইগার্স। জবাবে ১৮.২ ওভারে ৬ উইকেট হারিয়ে সহজে জয়ের বন্দরে নোঙর করে সফরকারীরা।

অজিদের জয়ের ভিত্তি গড়ে দেন বাঁহাতি ব্যাটার কুপার কনোলি। ২৭ বলে ৪৭ রানের ইনিংস খেলেন। তার সঙ্গে যোগ দেয়া টিম ডেভিড ঝড়ো ইনিংস খেলার চেষ্টা করে ১৬ বলে ২০ রানে সাজঘরে ফেরেন। অলরাউন্ডার নিখিল চৌধুরী এবং ম্যাট রেনশ ১৮ করে আনেন।

বাংলাদেশের ছয় বোলারের মধ্যে পাঁচজন উইকেট নিয়েছেন। একমাত্র উইকেট পাননি স্পিনার সাইফ হাসান। দুটি উইকেট নিয়েছেন অভিষিক্ত সাকলায়েন। শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, শেখ মেহেদী এবং রিশাদ হোসেন একটি করে উইকেট নিয়েছেন।

এর আগে ব্যাটিং ব্যর্থতায় পড়া বাংলাদেশের সাতে নেমে অফস্পিন-অলরাউন্ডার শেখ মেহেদী সর্বোচ্চ ২৯ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান এসেছে ওপেনার সাইফ হাসানের থেকে। তৃতীয় সর্বোচ্চ ১৭ রান সৌম্য সরকারের ব্যাটে। এদিন টি-টুয়েন্টিতে অভিষেক হয়েছে পেসার আব্দুল গাফফার সাকলাইনের।

বাংলাদেশের ব্যাটারদের স্পিনে কুপোকাত করেছে অজিরা। দুই স্পিনার অ্যাডাম জাম্পা ও জোয়েল ডেভিস ৩টি করে উইকেট নিয়েছেন। পার্ট টাইম স্পিনার ম্যাট রেনশ নিয়েছেন ২টি উইকেট। একটি করে উইকেট নিয়েছেন স্পেনসার জনসন ও নিখিল চৌধুরী।

Tags: অস্ট্রেলিয়াকনোলিজাম্পাডেভিসবাংলাদেশমেহেদীলিড স্পোর্টসসাকলাইন
Previous Post

খুলনা শিপইয়ার্ড পরিদর্শনে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

Next Post

ক্লোসার পাশে থাকাটা সম্মানের, রোনাল্ডো সেরা: মেসি

Next Post
মেসি গোল উদযাপন করছেন, আর্জেন্টিনা জয়ের জন্য উল্লসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্লোসার পাশে থাকাটা সম্মানের, রোনাল্ডো সেরা: মেসি

শিশু রোগীর নাকের নল দিয়ে চিকিৎসা নেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হামে আরও ৪ শিশুর মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT