চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক হ্যাটট্রিকে যত রেকর্ড-অর্জন মেসির

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:05 অপরাহ্ন 17, জুন 2026
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা ফুটবল দলের লিওনেল মেসি মাঠে হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লিওনেল মেসির বিশ্বকাপ অর্জনের খাতায় পাওয়ার বাকি ছিল সামান্যই। বিশ্বমঞ্চে একটা হ্যাটট্রিক ও সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটা নামের পাশে ছিল না।  আলজেরিয়ার বিপক্ষে সকালে সেটাও করে ফেলেছেন আর্জেন্টাইন বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়ক। হ্যাটট্রিক তুলে নামের পাশে জুড়ে নিয়েছেন রেকর্ড-মাইলফলক। এক নজরে দেখে নেয়া যাক কী কী অর্জন নতুন যুক্ত হল।

সালটা ২০০৬, ওই বিশ্বকাপে অভিষেক হয় আর্জেন্টিনার তরুণ লিওনেল মেসির। জার্মানিতে সার্বিয়ার বিপক্ষে প্রথম গোলটি করেছিলেন, বয়স ছিল ২০ বছর ১১ মাস ২৩ দিন। হয়েছিলেন বিশ্বকাপে আর্জেন্টিনার কমবয়সী গোলদাতা। ৩৮ বছর ১১ মাস ২৩ দিন বয়সে আলজেরিয়ার বিপক্ষে গোল করে বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সী আর্জেন্টাইন গোলদাতাও এখন মেসি।

বিশ্বকাপে ২৭তম ম্যাচ খেলতে নেমে মেসি করেছেন হ্যাটট্রিক। ম্যাচের ৭৫তম মিনিটে ক্রিস্টিয়ান রোমেরোর পাসে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন। এই গোলের মাধ্যমে ভাগ বসিয়েছেন মিরোস্লাভ ক্লোসার সঙ্গে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের তালিকায়ও। বিশ্বকাপে ১৩ গোল নিয়ে খেলতে আসা মেসির সংখ্যা এখন ১৬। জার্মানির সাবেক ক্লোসার সঙ্গে যৌথভাবে শীর্ষে। ১৫ গোলে ব্রাজিলের রোনাল্ডো নাজারিও আছেন দুইয়ে। গত রাতে জোড়া গোল করে জার্ড মুলারের সঙ্গে ১৪ গোল নিয়ে তৃতীয় স্থানে কাইলিয়ান এমবাপে।

ম্যাচের ৮০তম মিনিটে বদলি নিকো পাজকে জায়গা ছেড়ে মাঠ ছেড়েছেন মেসি। আর্জেন্টাইনদের হয়ে বিশ্বকাপে সবচেয়ে কম এবং বেশি বয়সী গোলদাতা হয়ে বেঞ্চে যাওয়ার আগে গড়েন বুড়োদের রেকর্ডও। বিশ্বকাপ ইতিহাসে এখন সবচেয়ে বেশি বয়সী হ্যাটট্রিক করা খেলোয়াড় হলেন মেসি। তার বিশ্বরেকর্ডের আগে ৮ বছর ধরে রেকর্ডটি ছিল পর্তুগাল মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর দখলে।

২০১৮ সালের ১৬ জুন, স্পেনের বিপক্ষে ৩-৩ গোলে ড্র হওয়া ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন রোনালদো। ৩৩ বছর ১৩০ দিন বয়সে হ্যাটট্রিক করেছিলেন পর্তুগিজ মহাতারকা। যা সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিকের রেকর্ড ছিল। ঠিক ৮ বছর পর একই তারিখে সেই রেকর্ড নিজের করে নিলেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছেন ৩৮ বছর ৩৫৭ দিন বয়সে।

আর্জেন্টাইনদের মধ্যে বিশ্বকাপে পঞ্চম খেলোয়াড় এবং বিশ্বকাপে সবমিলিয়ে ৫৫তম খেলোয়াড় হিসেব হ্যাটট্রিক পূর্ণ করেছেন তিনি। বিশ্বকাপে বক্সের বাইরে থেকে পঞ্চম গোল পেয়েছেন লিওনেল মেসি। ১৯৬৬ আসর থেকে বিশ্বকাপের ইতিহাসে যা সর্বোচ্চের রেকর্ড।

Tags: ফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোরেকর্ডলিওনেল মেসিলিড স্পোর্টসসেমিলিড ২০২৬হ্যাটট্রিক
Previous Post

পাঁচ বছরের শিশুকে ছয় টুকরো করে হত্যা, আসামির মৃত্যুদণ্ড

Next Post

কেন আলজেরিয়ার ম্যাচে জিদান

Next Post
আন্তর্জাতিক ফুটবল ম্যাচে আর্জেন্টিনা ও আলজেরিয়া দলের খেলোয়াড়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

কেন আলজেরিয়ার ম্যাচে জিদান

বিশ্বকাপ ফুটবল খেলোয়াড়ের আনন্দিত ও গর্বিত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোজিনহার মাকে ভিসার ব্যবস্থা করে দিতে রুবিওকে আহবান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT