চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সীমান্তে ঘাস সংগ্রহে থাকা বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

রাজীব হাসান কচি by রাজীব হাসান কচি
1:38 অপরাহ্ন 14, জুন 2026
in - সেমি লিড, চুয়াডাঙ্গা, জনপদ
A A
বাংলাদেশি যুবককে সীমান্তে বিএসএফ ধরে নিয়ে যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত এলাকায় এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আটক হওয়া যুবক জুলফিকারের বাড়ি দর্শনা পৌর এলাকার জয়নগর গ্রামে। তার বাবার নাম মৃত আলাউদ্দিন ওরফে কালু মৌলভি।

শনিবার (১৩ জুন) বিকাল ৩টার দিকে সীমান্তের ৭৫ নম্বর প্রধান পিলারের ৩ এস পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ছাগলের জন্য ঘাস কাটতে গেলে পশ্চিমবঙ্গের গেঁদে ক্যাম্পের বিএসএফ টহল দল তাকে আটক করে নিয়ে যায়।

ভুক্তভোগী জুলফিকারের বড় ভাই আবু তালহা জানান, পরিবারের নির্দেশে জুলফিকার ঘাস আনতে বাড়ি থেকে হাসুয়া ও বস্তা নিয়ে বের হয়। এরপর আর তিনি বাড়ি ফেরেননি। পরে জানা যায়, সীমান্তবর্তী মাঠ থেকে তাকে বিএসএফ ধরে নিয়ে গেছে।

তিনি আরও জানান, বিষয়টি পরে দর্শনা আইসিপির বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ক্যাম্পে জানানো হয়েছে। পরিবারের সদস্যরা বর্তমানে উদ্বেগের সঙ্গে অপেক্ষা করছেন।

নাজমুল হাসান, চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়নের অধিনায়ক, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিএসএফ জানিয়েছে আটক যুবককে ভারতের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা ও উদ্বেগ বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

Tags: চুয়াডাঙ্গাবাংলাদেশি যুবকবিএসএফভারতভারতীয় সীমান্তরক্ষী বাহিনী
Previous Post

চ্যানেল আই-আই স্ট্রাইকারে মুগ্ধ অতিথিরা

Next Post

ঠাকুরগাঁওয়ে বাড়ছে বন্য বানরের উপস্থিতি, আতঙ্কের মাঝেও গড়ে উঠেছে মানবিক সখ্যতা

Next Post
বানর ও নারী একসঙ্গে বসে থাকছে ঠাকুরগাঁওয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঠাকুরগাঁওয়ে বাড়ছে বন্য বানরের উপস্থিতি, আতঙ্কের মাঝেও গড়ে উঠেছে মানবিক সখ্যতা

পুলিশ কনস্টেবলের রহস্যজনক মৃত্যু, চিরকুট উদ্ধার, তদন্ত চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশ কনস্টেবলের রহস্যজনক মৃত্যু, চিরকুট উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT