চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজনৈতিক ব্যঙ্গে আলোচনায় এই সিনেমা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:29 অপরাহ্ন 13, জুন 2026
in বিনোদন
A A
দর্শকরা সিনেমা হলে অপেক্ষা করছে, আলো ঝলমলে পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার (১২ জুন) মুক্তি পেয়েছে রাজনৈতিক স্যাটায়ারধর্মী চলচ্চিত্র ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। মুক্তির প্রথম দিনেই দর্শকদের কাছ থেকে ব্যাপক ইতিবাচক সাড়া পেয়েছে।

রাজধানীর স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি) এবং কেরানীগঞ্জস্থ লায়ন সিনেমাস-এ প্রদর্শিত বিভিন্ন শোতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। পাশাপাশি বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার দর্শকদেরও ছবিটি দেখতে দেখা যায়।

মুক্তির প্রথম দিন বিকেলের শো শেষে দর্শকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন চলচ্চিত্রটির পরিচালক, নির্বাহী প্রযোজক ও কলাকুশলীরা। এ সময় উপস্থিত দর্শকদের অনেকেই ছবিটির সাহসী রাজনৈতিক বক্তব্য, নির্মাণশৈলী এবং সমসাময়িক বাস্তবতাকে পর্দায় তুলে ধরার প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন।

চ্যানেল আই অনলাইন এর ছবি যেখানে একজন ব্যক্তি ঘোড়ার পাশে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ দর্শকদের মতে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিচিত বাস্তবতা—হল কালচার, গেস্টরুম, ক্ষমতার রাজনীতি, ‘বড় ভাই’ সংস্কৃতি এবং তরুণদের হারিয়ে যাওয়া স্বপ্ন—হাস্যরস, ব্যঙ্গ এবং গভীর মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে চলচ্চিত্রটিতে ফুটে উঠেছে এবং রাজনীতিবিদদের নানা অন্ধকার দিক অত্যন্ত বাস্তবসম্মত ও সাহসীভাবে উপস্থাপন করেছে এই তরুণ নির্মাতা দল। এই চলচ্চিত্রকে ইতোমধ্যে সমালোচক ও দর্শক মহলে একটি ব্যতিক্রমধর্মী রাজনৈতিক স্যাটায়ার হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

একজন দর্শক বলেন, “ছবিটি নিয়ে খুব বেশি প্রচারণা চোখে পড়েনি, কিন্তু সিনেমাটি দেখে আমি সত্যিই মুগ্ধ। গল্প বলার ধরন এবং রাজনৈতিক বাস্তবতাকে যেভাবে তুলে ধরা হয়েছে, তা অসাধারণ লেগেছে।”

আরেকজন দর্শক বিস্ময় প্রকাশ করে বলেন, “আমাদের রাজনৈতিক নেতৃত্বের নানা বাস্তব চেহারা যেভাবে ছবিতে তুলে ধরা হয়েছে, এরপরও কীভাবে ছবিটি সেন্সর অনুমোদন পেল—এটাই আমার কাছে বিস্ময়কর।”

চলচ্চিত্রটির পরিচালক আকাশ হক এবং নির্বাহী প্রযোজক মো. হাফিজউদ্দিন মুন্না জানান, প্রেক্ষাগৃহে প্রদর্শন পর্ব শেষ হওয়ার পর দেশের প্রায় ৫০টি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ফিল্ম ক্লাবের সহযোগিতায় বিশেষ প্রদর্শনীর আয়োজনের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে স্বল্প খরচে শিক্ষার্থীদের কাছে ছবিটি পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

এ প্রসঙ্গে তারা বলেন, “দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল মূলত তরুণদের গল্প, বিশ্ববিদ্যালয় জীবনের গল্প এবং আমাদের সময়ের গল্প। আমরা চাই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহজে ও স্বল্প খরচে ছবিটি দেখার সুযোগ পাক। এ লক্ষ্য বাস্তবায়নে বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সম্ভাব্য পৃষ্ঠপোষকদের সহযোগিতা কামনা করছি। আমরা বিশ্বাস করি, এ ধরনের উদ্যোগে এগিয়ে আসতে আগ্রহী অনেক প্রতিষ্ঠান ও ব্যক্তি আমাদের পাশে দাঁড়াবেন।”

চ্যানেল আই অনলাইন: সিনেমা ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ বিশ্ববিদ্যালয় জীবন, হল সংস্কৃতি, ছাত্ররাজনীতি, ক্ষমতার বলয় এবং তরুণদের স্বপ্ন-সংগ্রামের গল্প নিয়ে নির্মিত ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ চলচ্চিত্রটি রনো আনোয়ারের ছোটগল্প ‘ঝরা পাতার দুঃখ বিলাস’ থেকে অনুপ্রাণিত। ইতোমধ্যে চলচ্চিত্রটি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এর বাংলাদেশ প্যানোরামা বিভাগে ফিপ্রেস্কি অ্যাওয়ার্ড অর্জন করেছে। এছাড়া ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব’-এ হীরালাল সেন পদক এবং সেরা চিত্রনাট্য পুরস্কার লাভ করে সমালোচক মহলেও বিশেষ প্রশংসা কুড়িয়েছে।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন দেবদ্যুতি আইচ, রকি খান, ববি বিশ্বাসসহ একঝাঁক তরুণ শিল্পী। ছবির জনপ্রিয় গান ‘সহমত ভাই’ এবং ‘রাজনীতির ময়দান’ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। বর্তমানে চলচ্চিত্রটি রাজধানীর স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি) এবং কেরানীগঞ্জস্থ লায়ন সিনেমাস-এ প্রদর্শিত হচ্ছে।

Tags: আকাশ হকদ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুলবসুন্ধরালিড বিনোদনসিনেমাস্টার সিনেপ্লেক্স
Previous Post

গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

Next Post

বাজেটকে ঘিরে বিরোধী দল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী বাজেটের বিষয়ে বক্তব্য দিচ্ছেন, বিরোধীরা বিভ্রান্তি ছড়াচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাজেটকে ঘিরে বিরোধী দল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

সৈয়দ আব্দুল হাদী স্মরণে গানের আসর ও সাংস্কৃতিক অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

গানে গানে কিংবদন্তীকে শ্রদ্ধা, সম্মানিত সৈয়দ আব্দুল হাদী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT