চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ হলো বিজিবি-বিএসএফ বৈঠক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:32 অপরাহ্ন 12, জুন 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
বাংলাদেশ ও ভারতের সীমান্তে বিজিবি-বিএসএফ বৈঠক অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক (ডিজি) পর্যায়ের চার দিনের বৈঠক বৃহস্পতিবার (১১ জুন) শেষ হয়েছে। বৈঠকে সীমান্ত পরিস্থিতি, সাম্প্রতিক উত্তেজনা এবং দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই। তবে বৈঠক শেষে কোনো যৌথ সংবাদ সম্মেলন না হওয়ায় বিষয়টি বিশেষভাবে নজর কেড়েছে।

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মহম্মদ আশরাফুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গত সোমবার নয়াদিল্লি পৌঁছে বিএসএফ মহাপরিচালক প্রবীণ কুমারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রাথমিক বৈঠক করেন। পরদিন মঙ্গলবার দিল্লির লোদী রোডে বিএসএফ সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে শুরু হয় বাংলাদেশ-ভারত ৫৭তম সীমান্ত শীর্ষ সম্মেলন।

তবে বৈঠক শেষে যৌথ আলোচনার নথিতে স্বাক্ষর হলেও দুই বাহিনীর মহাপরিচালকরা প্রচলিত রীতি অনুযায়ী যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেননি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আলোচনায় উত্থাপিত বিষয়গুলো নিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ডিজি-পর্যায়ের বৈঠকের ইতিহাসে এ ধরনের ঘটনা এই প্রথম বলে জানা গেছে।

চলতি বছরের শুরুতে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসা এবং পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর প্রথম শীর্ষ বৈঠক। এর আগে গত রোববার বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানিয়েছিলেন, সীমান্তে বিএসএফের ‘পুশইন’ এবং গুলির ঘটনাগুলো বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে উত্থাপন করা হবে।

উল্লেখ্য, বাংলাদেশ-ভারত সীমান্ত বিষয়ক ডিজি-পর্যায়ের বৈঠক ১৯৭৫ থেকে ১৯৯২ সাল পর্যন্ত বছরে একবার অনুষ্ঠিত হলেও ১৯৯৩ সাল থেকে তা বছরে দুইবার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। পর্যায়ক্রমে ঢাকা ও নয়াদিল্লিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়ে থাকে। সর্বশেষ বৈঠকটি ২০২৫ সালের আগস্টে ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল, যখন বাংলাদেশে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে ছিল।

বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রায় ৪ হাজার ৯৬ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। এর মধ্যে ২ হাজার ২১৬ কিলোমিটার পশ্চিমবঙ্গের সঙ্গে সংযুক্ত। সীমান্তের প্রায় ৮৬০ কিলোমিটার এলাকায় এখনো কাঁটাতারের বেড়া নির্মাণ করা হয়নি। এর মধ্যে ১৭৪ দশমিক ৫১ কিলোমিটার এলাকায় ভৌগোলিক ও অন্যান্য কারণে বেড়া নির্মাণ সম্ভব নয়।

এদিকে পশ্চিমবঙ্গ সরকার অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে। রাজ্য সরকারের পক্ষ থেকে ‘ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট’ নীতির আওতায় অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত, তালিকা থেকে বাদ দেওয়া এবং নিজ দেশে ফেরত পাঠানোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

Tags: বিজিবিযৌথ সংবাদ সম্মেলনসংবাদ সম্মেলন
Previous Post

বিশ্বকাপ ফুটবল এবং আমাদের ছেলেবেলা

Next Post

নর্থ কোরিয়ায় ড্রোন পাঠানোর অভিযোগে সাউথ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড

Next Post
নর্থ কোরিয়ার ড্রোন পাঠানোর অভিযোগে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

নর্থ কোরিয়ায় ড্রোন পাঠানোর অভিযোগে সাউথ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড

পর্তুগালে বিশ্বকাপ উন্মাদনায় হাজারো দর্শক লিসবনের রাস্তায় বসে উপভোগ করছে খেলা. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্তুগাল জুড়ে বিশ্বকাপ উন্মাদনা: লিসবনের রাস্তায় লোহিত-সবুজের জোয়ার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT