চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ব ফ্যাটি লিভার দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:45 অপরাহ্ন 11, জুন 2026
in স্বাস্থ্য
A A
বিশ্ব ফ্যাটি লিভার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা, স্বাস্থ্য সচেতনতা প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” স্লোগানকে ধারণ করে রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থিত মিনার্ভা হসপিটাল লিমিটেড বিশ্ব ফ্যাটি লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে।

প্রতি বছর এই দিবসকে ঘিরে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে মিনার্ভা হসপিটাল।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে র‌্যালির মাধ্যমে বিশ্ব ফ্যাটি লিভার দিবস-২০২৬ এর অনুষ্ঠানমালা উদ্বোধন করেন দেশের স্বনামধন্য ও প্রথিতযশা লিভার, গ্যাস্ট্রোএন্টারোলজি ও মেডিসিন বিশেষজ্ঞ কনসালটেন্ট সহকারী অধ্যাপক ডা. এম সাঈদুল হক।

র‌্যালিটি হসপিটালের সামনে (কাকরাইল মোড়) থেকে সেগুনবাগিচা মোড় প্রদক্ষিণ করে পুনরায় হসপিটালের সামনে এসে শেষ হয়। এসময় ফ্যাটি লিভার দিবসের বিভিন্ন জনসচেতনতামূলক প্ল্যাকার্ড, ব্যানার হাতে নিয়ে হসপিটালের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগণকে র‌্যালিতে অংশ নিতে দেখা যায়।

র‌্যালি শেষে হসপিটালের কনফারেন্স রুমে “সুস্থ লিভার সুন্দর জীবন” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় “ইন্টারেক্টিভ ডিসকাসন” সেশন পরিচালনা করেন, লিভার, গ্যাস্ট্রোএন্টারোলজি ও মেডিসিন বিশেষজ্ঞ কনসালটেন্ট সহকারী অধ্যাপক ডা. এম সাঈদুল হক।

সেশনে ডা. এম. সাঈদুল হক বলেন, প্রতি বছর পৃথিবীজুড়ে প্রায় ২০ লক্ষ মানুষের লিভার রোগে মৃত্যু হয়। ১৫০ কোটি মানুষ দীর্ঘস্থায়ী লিভার রোগে ভুগছে। তবে তিনি জানান, নীতিমালা ও জীবনধারা পরিবর্তনের মাধ্যমে লিভার রোগের ৯০% প্রতিরোধযোগ্য।

“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” গঠনে ডাঃ এম সাঈদুল হক চারটি গুরুত্বপূর্ণ অভ্যাসের প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন। যেমন: সুষম খাদ্যগ্রহণ, কায়িক পরিশ্রম, অ্যালকোহল বর্জন এবং নিয়মিত লিভার পরীক্ষা করা।

তিনি উল্লেখ করেন, একটি সুস্থ লিভার প্রথম ধাপে ফ্যাটিলিভারে (চর্বিযুক্ত লিভার) পরিণত হয়। ধারাবাহিকভাবে পরবর্তীতে ফাইব্রোসি, সিরোসিস এবং শেষ ধাপ তথা লিভার ক্যান্সারে পরিণত হয়। তবে বর্তমানে দেশে লিভার সিরোসিস পর্যায় পর্যন্ত সঠিক চিকিৎসায় ও নিবিড় পরিচর্যায় সহজে নিরাময়যোগ্য বলে গণ্য করা হয়।

বিশ্ব ফ্যাটি লিভার দিবস ২০২৬ উদযাপন অনুষ্ঠানে দেশের স্বনামধন্য কনসালটেন্টদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এ. কে. এম আমিনুল হক (ডায়বেটিক ও এন্ডোক্রাইনোলজি), ডা. এসএম শিহাব উদ্দিন (নিউরোলজি), ডা. একরামুল হক জুয়েল (সার্জারি), ডা. তন্বী সাহা (শিশু রোগ), ডা. ফারহানুল জান্নাত (গাইনী এন্ড অবস), ডা. মাসুদুর রহমান (গ্যাস্ট্রো-এন্ট্রোলোজি)।

মিনার্ভা হসপিাটাল লি. কর্তৃক বিশ্ব ফ্যাটি লিভার দিবস-২০২৬ উদযাপন অনুষ্ঠানমালার সার্বিক বিষয় তত্ত্বাবধান করেন হসপিাটলের এজিএম আহসান হাবীব রিংকু ও নাজমুল হুদা (ম্যানেজার, বিজনেস ডেভেলপমেন্ট)।

উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন হেড অব কর্পোরেট এন্ড পেরিফরাল মার্কেটিং মো. আমিনুল ইসলাম এবং হসপিটালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Previous Post

লক্ষ্য ২৫ লাখ কর্মসংস্থানে ৬০ হাজার কোটি টাকার স্টিমুলাস প্যাকেজ ঘোষণা

Next Post

ব্যাংক হিসাবে ৪ লাখ টাকা থাকলে আবগারি শুল্ক

Next Post
বাংলাদেশি ব্যাংকের অফিসে রেমিট্যান্স প্রেরণকারীরা লেনদেন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাংক হিসাবে ৪ লাখ টাকা থাকলে আবগারি শুল্ক

স্বাস্থ্য খাতে বাজেট ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা, স্বাস্থ্যসেবা ও উন্নয়ন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্য খাতে বরাদ্দ ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT