চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘যতদিন বাঁচব, দিদির সঙ্গে আছি’- স্পষ্ট বার্তা দেবের

মমতার দুঃসময়ে তার পাশে থাকার ঘোষণাই দিলেন সুপারস্টার দেব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:46 অপরাহ্ন 09, জুন 2026
in বিনোদন
A A
নারী নেতা দিদির সঙ্গে বক্তৃতা দিচ্ছেন, আলোচনায় অংশ নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত নাম ছিল অভিনেতা ও ঘাটালের তৃণমূল সাংসদ দেব। বিজেপি ঘনিষ্ঠ শিবিরের সঙ্গে তার বৈঠক, বিদ্রোহী সাংসদদের তালিকায় নাম জড়ানো এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে উপস্থিতি- সব মিলিয়ে জোরালো হয়েছিল এক প্রশ্ন, তবে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল ছেড়ে নতুন রাজনৈতিক ঠিকানার পথে হাঁটছেন দেব?

অবশেষে সেই জল্পনার জবাব নিজেই দিলেন তারকা সাংসদ।

মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, তিনি কোনো বিদ্রোহী শিবিরের সঙ্গে নেই এবং তথাকথিত ‘নতুন তৃণমূল’-এও যোগ দিচ্ছেন না।

দেব বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভালোবাসা সারা জীবন থাকবে। যতদিন বেঁচে থাকব, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছি। তৃণমূলের সাংসদ হয়ে এসেছি। মানুষের স্বপ্নপূরণ করাও আমার দায়িত্ব। তবে নতুন তৃণমূলে যাচ্ছি না।”

তার এই বক্তব্যের মধ্য দিয়ে গত কয়েকদিন ধরে চলা রাজনৈতিক গুঞ্জনের অনেকটাই অবসান হয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

সোমবার দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে তৃণমূলের একদল বিদ্রোহী সাংসদের বৈঠকের খবর সামনে আসে। রাজনৈতিক মহলে দাবি ওঠে, সেই বৈঠকে উপস্থিত ছিলেন দেবও। পরে তৃণমূলের কয়েকজন সাংসদ লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে চিঠি দিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে সমর্থনের ইঙ্গিত দিয়েছেন বলেও খবর প্রকাশিত হয়।

এরপর থেকেই দেবকে ঘিরে জল্পনা আরও তীব্র হয়ে ওঠে। পরিস্থিতি আরও আলোচনার জন্ম দেয় যখন মঙ্গলবার শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকেও তাকে দেখা যায়। অনেকেই এটিকে রাজনৈতিক অবস্থান পরিবর্তনের ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করতে শুরু করেন।

তবে সব জল্পনা উড়িয়ে দিয়ে দেব জানিয়ে দিয়েছেন, তিনি বিদ্রোহী গোষ্ঠীর অংশ নন, এবং ‘নতুন তৃণমূল’-এও তিনি নেই। যদিও ‘নতুন তৃণমূল’ বলতে ঠিক কাদের বোঝাচ্ছেন, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি তিনি।

রাজনৈতিক মহলের ধারণা, লোকসভায় তৃণমূলের যে অংশ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান থেকে সরে গিয়ে বিজেপি নেতৃত্বাধীন শিবিরের প্রতি সমর্থন দেখাচ্ছে, দেব সেই গোষ্ঠীকেই ‘নতুন তৃণমূল’ হিসেবে ইঙ্গিত করেছেন।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের রাজনীতিতে দেবের উত্থান হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই। অভিনেতা হিসেবে জনপ্রিয়তার শিখরে থাকা অবস্থায় তিনি তৃণমূলের রাজনীতিতে যোগ দেন এবং ঘাটাল থেকে টানা তিনবার লোকসভা সদস্য নির্বাচিত হন।

তাই সাম্প্রতিক রাজনৈতিক জল্পনার মধ্যে দেবের এই বক্তব্যকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার প্রকাশ্য আনুগত্যের ঘোষণা হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অন্তত আপাতত, তৃণমূল ছাড়ার গুঞ্জনে নিজেই ইতি টানলেন ঘাটালের এই তারকা সাংসদ। এই সময়

Tags: তারকাতৃণমূলদেবভোটমমতালিড বিনোদনসিনেমাসুপারস্টার
Previous Post

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ ক্যাম্পে শতাধিক বাংলাভাষীর জমায়েত

Next Post

ঋতুপর্ণা চাকমাকে বাড়ি নির্মাণের জন্য অনুদান দিলেন প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রীর অনুদানে ঋতুপর্ণা চাকমা বাড়ি নির্মাণের জন্য স্বীকৃতি প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

ঋতুপর্ণা চাকমাকে বাড়ি নির্মাণের জন্য অনুদান দিলেন প্রধানমন্ত্রী

নিরাপত্তা কর্মী ও স্বেচ্ছাসেবক নেতা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২০ জনকে আসামী করে মামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT