চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্দা উঠল সাফের, ইতিহাস গড়ার চোখ বাংলাদেশের

মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:10 অপরাহ্ন 25, মে 2026
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের নারীদের ফুটবল দল ট্রফির পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ এশিয়ার মেয়েদের ফুটবলে সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ আসর সাফ চ্যাম্পিয়নশিপের পর্দা উঠলো সোমবার। ভারতের পর্যটন নগরী গোয়ায় বসেছে মেগা টুর্নামেন্ট। আসরটি বাংলাদেশের জন্য কেবল শ্রেষ্ঠত্ব ধরে রাখার লড়াই নয়, ফুটবল ইতিহাসে নিজেদের নাম স্বর্ণাক্ষরে লিখে রাখার এক অনন্য সুযোগও। টানা দুবারের চ্যাম্পিয়ন আফঈদা খন্দকার-ঋতুপর্ণা চাকমাদের সামনে হ্যাটট্রিক শিরোপা জয়ের সোনালী সম্ভাবনা অপেক্ষায়।

বৃহস্পতিবার মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপপর্ব শুরু করবে বাংলাদেশ। ৩১ মে মুখোমুখি হবে স্বাগতিক ও প্রতিযোগিতার রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতের। ২০২২ সালে ভারতের আধিপত্যের বিপরীতে প্রথম সাফ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। সে আসরেও ছিলেন মারিয়া মান্দা, দুবছর পর তিনি ছিলেন নির্ভরতা হয়ে। জেতেন ২০২৪ আসরের শিরোপাও। এবার তার কাঁধে মাঝমাঠ সামলানোর পাশাপাশি দলকে নেতৃত্ব দেয়ার ভার।

প্রতিপক্ষকে সমীহ করে ২৩ বর্ষী মিডফিল্ডার মারিয়া শোনালেন প্রাপ্তির চুড়ায় পৌঁছানোর আশাবাদ। আসর শুরুর আগে বলেছেন, ‘আসলে আমরা বিগত দিনে খেলে আসছি, আমরা জানি সব দলই অনেক ভালো। আসলে চাপ থাকবেই। কারণ এখন নতুন করে আবার শুরু হচ্ছে সাফ। আমরা চেষ্টা করব, আমাদের সর্বোচ্চটা দিয়ে খেলার।’

বাংলাদেশ দল অবশ্য পুরোপুরি প্রস্তুত। টুর্নামেন্ট শুরুর আগে কঠোর অনুশীলনে ফিটনেস ও কৌশলে ধার বাড়িয়েছেন ইংলিশ কোচ পিটার বাটলার। ভারত যাওয়ার আগে বাটলারের দল থাইল্যান্ডে ৩ সপ্তাহ অনুশীলন করেছে। সেখানে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে। বাংলাদেশের মেয়েদের লক্ষ্য ট্রফি নিয়ে ফেরা।

এবারের আসরে নেই আগের দুই আসরের অভিজ্ঞ অনেক তারকাই। সবচেয়ে বেশি আক্ষেপ থাকতে পারে সাবিনা খাতুনের। ২০২২ ও ২০২৪ সালে তার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবার তিনি ছাড়াও দলে নেই মাসুরা পারভীন, কৃষ্ণা রানী সরকার ও সানজিদা আক্তারদের মতো অভিজ্ঞরা।

আসরে অংশ নিয়েছে ৬ দল। গ্রুপ ‘এ’তে নেপাল শ্রীলঙ্কা ও ভুটান। গ্রুপ ‘বি’তে বাংলাদেশের সঙ্গী ভারত ও মালদ্বীপ। আসর ভারতে হওয়ায় নাম প্রত্যাহার করেছে পাকিস্তান।

Tags: বাটলারভারতমারিয়ামালদ্বীপমেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৪লিড স্পোর্টসসাবিনা
Previous Post

ধর্মেন্দ্রর ‘পদ্মবিভূষণ’ পুরস্কার গ্রহণ করে যা বললেন হেমা

Next Post

নোয়াখালীর আবেগে হিপহপ বিট, নতুন রূপে ঐশী!

Next Post

নোয়াখালীর আবেগে হিপহপ বিট, নতুন রূপে ঐশী!

বাংলাদেশের একজন ধর্মীয় নেতা, সাদা পাগড়ি পরিহিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

হজের প্রথম দিনে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT