চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমারকে রাখা হয়েছে ‘মার্কেটিং’য়ের জন্য

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:20 অপরাহ্ন 24, মে 2026
in ফুটবল, স্পোর্টস
A A
নেইমার ব্রাজিলের জার্সিতে মাঠে, বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ব্রাজিলের বিশ্বকাপের চূড়ান্ত ২৬ সদস্যের দলে জায়গা পাওয়ার পরও আলোচনার কেন্দ্রেই রয়েছেন নেইমার। কারণ, দলে অন্তর্ভুক্ত হওয়ার অল্প সময়ের মধ্যেই আবারও চোটে পড়েছেন এই তারকা ফুটবলার। ফলে বিশ্বকাপে তার খেলা নিয়ে আবারও জেগেছে শঙ্কা। তবে ব্রাজিলের ক্রীড়া বিশ্লেষক ও সাংবাদিক মাউরো সেজারো নেইমারের অন্তর্ভুক্তি নিয়ে কড়া সমালোচনা করেছেন। তার মতে, বর্তমান পরিস্থিতিতে নেইমারকে স্কোয়াডে রাখা ফুটবলীয় সিদ্ধান্তের চেয়ে বেশি প্রচারণামূলক পদক্ষেপ।

ব্রাজিলের একটি ক্রীড়া আলোচনামূলক অনুষ্ঠানে মাউরো বলেছেন, ‘গত সোমবার আমরা যা দেখলাম, তা আসলে একটা করুণ ও সস্তা মার্কেটিংয়ের নাটক ছাড়া আর কিছুই নয়। ব্যাপারটা খুবই সাধারণ। এখন দেখে মনে হচ্ছে আমরা যেন ২০১৪ সালে পড়ে আছি।’

‘২০১৪ সালে চোটাক্রান্ত নেইমারকে দলে নেওয়াটা তাও অর্থবহ ছিল, কিংবা ২০১০ সালেও ওকে নেয়া যেত- যদিও দুঙ্গা তখন নেননি। কিন্তু বর্তমানে ও মাঠে যা খেলছে, দোহাই আপনাদের, এই অবস্থায় ওকে দলে নেয়ার কোন যৌক্তিকতাই নেই। সান্তোস নিজেদের মাঠে খেলেও প্যারাগুয়ের পুঁচকে ক্লাব রেকোলেতার সঙ্গে জিততে পারল না, যাদের মাসকট হচ্ছে একটা মুরগির ছানা।’

সাম্প্রতিক সময়ে ক্লাব ফুটবলেও নেইমারের পারফরম্যান্স প্রত্যাশা পূরণ করতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি। মাউরোর দাবি, বর্তমান নেইমার আর সেই পুরোনো ম্যাচ বদলে দেয়া ফুটবলার নন। তার মতে, ফর্ম ও ফিটনেসের প্রশ্ন থাকা সত্ত্বেও জাতীয় দলে সুযোগ পাওয়া ফুটবলীয় বিবেচনার বাইরে অন্য কিছুর ইঙ্গিত দেয়।

Tags: নেইমারফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোব্রাজিললিড স্পোর্টস
Previous Post

সংবাদ সম্মেলন থেকে গ্রেফতার এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক রেজা

Next Post

চার প্রকল্পে ১৪০ কোটি ডলার ঋণ পেতে এডিবির সঙ্গে চুক্তি

Next Post
এডিবির সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

চার প্রকল্পে ১৪০ কোটি ডলার ঋণ পেতে এডিবির সঙ্গে চুক্তি

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT