চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে শিশুসহ একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার

রাহাত হোসাইন by রাহাত হোসাইন
10:34 পূর্বাহ্ন 18, মে 2026
in - টপ লিড নিউজ, জনপদ, মাদারীপুর
A A
মাদারীপুরে পরিবারের লাশের ঘটনাস্থলে পুলিশ ও সাংবাদিকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: প্রতিনিধি

মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকার আত্মীয়ের ভাড়া বাসা থেকে স্বামী-স্ত্রী ও ৮ মাসের শিশু সন্তানসহ একই পরিবারের তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৭ মে) মধ্যরাতে শহরের আমিরাবাদ এলাকা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- মাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়া এলাকার চিন্ময় দাস, তার স্ত্রী ইশা দাস ও ৮ মাসের শিশু সন্তান।

মাদারীপুরের শহরের আমিরাবাদ এলাকার সান্তনা রানী চন্দের বাসায় ৩ বছর ধরে ভাড়া থাকেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার ইতালি প্রবাসী যতীন বাড়ৈ ও তার স্ত্রী মিষ্টি বাড়ৈ। রোববার বিকেলে চাচাতো ভাই পরিচয়ে ওই বাড়িতে আসেন চিন্ময় দাসসহ পরিবারের তিন সদস্য।

নিহতের আত্মীয় মিষ্টি বাড়ৈ জানান, নিহতরা তার বাড়িতে গতকাল আসেন। রাত সাড়ে ৯টার দিকে তিনি বাসায় ফিরে রুমের দরজা বন্ধ পেয়ে তাদের অনেক ডাকাডাকি করেন। কিন্তু কোন সাড়া না পেয়ে পরবর্তীতে পুলিশকে খরব দেই। পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙ্গে স্বামী-স্ত্রী ও শিশুর মরদেহ উদ্ধার করে। এসময় চিন্ময় দাস ও তার সন্তান ফ্যানের সাথে ঝুলছিল এবং ইশা দাসের মরদেহ খাটের উপর পড়ে ছিল।

বাড়ির মালিক সান্তনা রাণী জানান, রাত ১২টার দিকে পুলিশ আমাকে ফোন দিলে আমি বাসার গেট খুলে দেই। পুলিশ বাসায় প্রবেশ করে রুমের দরজা ভেঙ্গে মিষ্টি বাড়ৈয়ের ঘরে নিহতদের লাশ উদ্ধার করেন।

মাদারীপুর র‌্যাব-৮ ক্যাম্প কমান্ডার মো. মনিরুজ্জামান জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং বিভিন্ন আলামত সংগ্রহ করেছি। এখনই এটা হত্যা না আত্মহত্যা বলা যাবে না। আমরা তদন্ত শুরু করেছি। তদন্ত শেষে ঘটনার রহস্য উদঘাটন করা সম্ভব হবে।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

 

 

Tags: একই পরিবারেরমাদারীপুর
Previous Post

পর্তুগালে প্রথমবার কাওয়ালী সন্ধ্যা অনুষ্ঠিত

Next Post

যুক্তরাষ্ট্র–বাংলাদেশ বাণিজ্য চুক্তি নিয়ে এত আলোচনা-সমালোচনা কেন? বাংলায় দেখুন সম্পূর্ণ চুক্তি

Next Post
যুক্তরাষ্ট্র–বাংলাদেশ বাণিজ্য চুক্তি নিয়ে এত আলোচনা-সমালোচনা কেন দেখুন পূর্ণ বাংলা সংস্করণ

যুক্তরাষ্ট্র–বাংলাদেশ বাণিজ্য চুক্তি নিয়ে এত আলোচনা-সমালোচনা কেন? বাংলায় দেখুন সম্পূর্ণ চুক্তি

নেইমার রেফারির ভুলে মাঠ ছাড়েন, খেলোয়াড়রা প্রতিবাদ করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রেফারির ভুলে মাঠ ছাড়লেন নেইমার, প্রতিবাদ করেও হয়নি লাভ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT