চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারেন: জাসদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:07 অপরাহ্ন 17, মে 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
হাসানুল হক ইনু এর ছবি, রাজনৈতিক ব্যক্তিত্বের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছে দলটির কেন্দ্রীয় কার্যকরী কমিটি।

রোববার ১৭ মে দেওয়া এক বিবৃতিতে জাসদ এ আশঙ্কার কথা জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বর্তমান বিচারপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলে।

বিবৃতিতে জাসদ দাবি করে, ১৯৭১ সালের যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনকে বিগত অন্তর্বর্তী সরকার আমলে অধ্যাদেশ জারি করে উল্টে দেয়া হয়েছে। ২০২৪ সালের ৫ আগষ্টের রাজনৈতিক পরিবর্তনের পূর্ব পর্যন্ত এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১৯৭১ সালের চিহ্নিত ও আত্মস্বীকৃত যুদ্ধাপরাধীদের বিচার চলছিল। ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের চলমান বিচার বন্ধ করে এখন হাসানুল হক ইনুর মতো স্বাধীনতা সংগ্রামী ও মুক্তিযোদ্ধার বিচার হচ্ছে। ২০২৪ সালের আগে এই ট্রাইব্যুনালে বিচারাধীন যুদ্ধাপরাধীদের পক্ষে আইনজীবীদেরই ৫ আগস্টের পর প্রসিকিউটর হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। এই ঘটনাই প্রমাণ করে বর্তমান ট্রাইব্যুনালের বিচারের উদ্দেশ্যের মধ্যেই প্রতিহিংসার বহিঃপ্রকাশ ঘটেছে।

জাসদের বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের ৫ আগষ্ট দুপুর ১টায় তৎকালীর প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় ক্ষমতা হারানোর পর কুষ্টিয়া শহরে বিভিন্ন ঘটনায় ৬ জনের করুণ মৃত্যুর জন্য হাসানুল হক ইনুকে অভিযুক্ত করা হয়েছে। অথচ ট্রাইব্যুনাল নিজেরাই বলেছেন, তারা ২০২৪ সালের ১ জুলাই থেকে ৫ আগষ্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্র ক্ষমতা হারানোার পূর্ববর্তী সময়কালের ঘটনাবলীর বিচার করতে বসেছেন।

দলটি আরও দাবি করে, প্রসিকিউশন হাসানুল হক ইনুর বিরুদ্ধে টেলিভিশন টক শো’তে তার বক্তব্য, তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে কথিত ফোনালাপ, কুষ্টিয়ার এসপির সাথে কথিত ফোনালাপকে প্রধান সাক্ষ্য ও প্রমাণ হিসাবে উপস্থাপন করেছে। প্রসিকিউশন তাদের উপস্থাপিত এসকল সাক্ষ্যতে হাসানুল হক ইনুর বিরুদ্ধে তৎকালীন প্রধানমন্ত্রীকে হত্যার উস্কানি দেয়া বা কুষ্টিয়া এসপিকে হত্যার নির্দেশ দেয়া বা কোনো ধরনের হত্যার পক্ষে সম্মতি প্রদানের কোনো প্রমাণ দিতে পারে নাই।

বিবৃতিতে জাসদ আরও উল্লেখ করে, ২০২৪ সালের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সময়ে হাসানুল হক ইনু কোনো সরকারি বা প্রশাসনিক দায়িত্বে ছিলেন না, তিনি মন্ত্রী এমনকি এমপিও ছিলেন না। পুলিশ বা প্রশাসনকে কোনো নির্দেশ দেয়ার ক্ষমতা বা এখতিয়ারও তার ছিল না। উক্ত সময়কালে কোনো রাষ্ট্রীয় বা সরকারি বা প্রশাসনকি সিদ্ধান্ত গ্রহণ বা নির্দেশ প্রদানকে সামান্যতম প্রভাবিত করার কোনো সুযোগ তার ছিল না। তারপরও প্রসিকিউশন তার উপর সুপিরিয়র রেসপনসিবিলিটির দায় চাপানোর চেষ্টা করেছে। এসব ঘটনা প্রমাণ করে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার উদ্দেশ্যেই হাসানুল হক ইনুকে টার্গেট করা হয়েছে।

Tags: অন্তর্বর্তী সরকারআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালজাতীয় সমাজতান্ত্রিক দলজাসদসভাপতিহাসানুল হক ইনু
Previous Post

প্রত্যেক ব্যাটারকে আউট করতে মজা লাগে: নাহিদ রানা

Next Post

সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন মামলার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

Next Post
প্রধানমন্ত্রীর সঙ্গে সাংবাদিকদের বৈঠক, আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন মামলার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রধানমন্ত্রীর হাতে চেক প্রদান, সাংবাদিকদের মামলা বিষয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারের ৯০ দিন: নতুন কর্মসূচির প্রশংসার সঙ্গে কিছু বিষয়ে সমালোচনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT