চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০২৭ সালের এসএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ ৩১ ডিসেম্বর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:49 অপরাহ্ন 14, মে 2026
in - সেমি লিড, শিক্ষা
A A
বাংলাদেশের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সভা, ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর শুরু করে ৭ ফেব্রুয়ারির মধ্যে শেষ করার পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। যদিও এ সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি।

বুধবার (১৪ মে) শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও শিক্ষা-সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মতামত পর্যালোচনা করে প্রাথমিকভাবে এমন সময়সূচির খসড়া নির্ধারণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, শিক্ষামন্ত্রীর ডিসেম্বরে পরীক্ষা আয়োজনের ঘোষণার সঙ্গে শিক্ষার্থী ও অভিভাবকদের জানুয়ারিতে পরীক্ষা নেওয়ার দাবির সমন্বয় করেই ৩১ ডিসেম্বর থেকে পরীক্ষা শুরুর প্রস্তাব করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, পুরো জানুয়ারিজুড়ে লিখিত পরীক্ষা চলবে এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ব্যবহারিক পরীক্ষা শেষ করা হবে।

প্রাথমিক খসড়া অনুযায়ী, ৩১ জানুয়ারির মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে। এরপর ১ থেকে ৭ ফেব্রুয়ারির মধ্যে ব্যবহারিক পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। সম্ভাব্য রোজার ছুটি শুরুর আগেই পুরো পরীক্ষা কার্যক্রম শেষ করার বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, আগামী দু-একদিনের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হতে পারে। একই সঙ্গে ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় প্রথমবারের মতো সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার পরিকল্পনাও রয়েছে। এছাড়া ভবিষ্যতে এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি পুরোপুরি ডিসেম্বরের মধ্যে নিয়ে আসার লক্ষ্যেও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে।

বৈঠকে উপস্থিত শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, আগামী বছরের ৮ বা ৯ ফেব্রুয়ারি থেকে রোজার ছুটি শুরু হতে পারে। তাই তার আগেই এসএসসি পরীক্ষা শেষ করার সম্ভাবনা খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী। এ লক্ষ্যে ৩১ ডিসেম্বর পরীক্ষা শুরু এবং ৭ ফেব্রুয়ারির মধ্যে শেষ ধরে পূর্ণাঙ্গ রুটিনের খসড়া তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে। পরে সেটি আবার পর্যালোচনা করা হবে।

ওই কর্মকর্তা আরও বলেন, শিক্ষামন্ত্রী দীর্ঘদিন ধরেই ডিসেম্বরে এসএসসি পরীক্ষা আয়োজনের কথা বলে আসছেন। তবে শিক্ষার্থী ও অভিভাবকদের হঠাৎ করে পরীক্ষা এগিয়ে আনার বিষয়ে আপত্তির বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে। সে কারণে ডিসেম্বরের শেষ দিনে পরীক্ষা শুরু করে পুরো জানুয়ারিতে পরীক্ষার রুটিন সাজানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Tags: ৩১ ডিসেম্বরএসএসসি পরীক্ষাশিক্ষা মন্ত্রণালয়সম্ভাব্য তারিখ
Previous Post

ঢাকা থেকে অপহৃত স্কুলছাত্রী কক্সবাজারে উদ্ধার, মূলহোতাসহ গ্রেপ্তার ২

Next Post

পশ্চিমবঙ্গে সরকারি অনুমোদন ছাড়া পশু জবাই নিষিদ্ধ

Next Post
পশু জবাই নিষিদ্ধের সরকারি অনুমোদন ছাড়া পশু জবাই নিষিদ্ধের নোটিশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

পশ্চিমবঙ্গে সরকারি অনুমোদন ছাড়া পশু জবাই নিষিদ্ধ

সৌদি আরবের জন্য হজযাত্রীদের চেক-ইন লাইন, বিমানবন্দরে ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

১৪২ ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫৫ হাজারের বেশি হজযাত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT