চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের বাজারে ভয়াবহ বিস্ফোরণে ৯ হন নিহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:34 অপরাহ্ন 12, মে 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
পাকিস্তানের বাজারে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৯, ধ্বংসস্তূপে উদ্ধারকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি ব্যস্ত বাজারে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। স্থানীয় জরুরি সেবা বিভাগ ও হাসপাতাল সূত্র এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (১২ মে) আফগানিস্তান সীমান্তঘেঁষা খাইবার পাখতুনখোয়া প্রদেশের লাক্কি মারওয়াত জেলার সারাই নওরাং শহরের একটি বাজারে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, বিস্ফোরকবোঝাই একটি রিকশা থেকে বিস্ফোরণটি ঘটানো হয়।

স্থানীয় পুলিশ প্রধান আজমত উল্লাহ জানান, নিহতদের মধ্যে দুইজন ট্রাফিক পুলিশ সদস্য ও একজন নারী রয়েছেন।

জরুরি সেবা সংস্থা ‘রেসকিউ ১১২২’ জানিয়েছে, আহতদের মধ্যে গুরুতর অবস্থায় থাকা কয়েকজনকে বান্নুর বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

টিএইচকিউ হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট মোহাম্মদ ইশাক বলেন, এখন পর্যন্ত ৩৭ জন আহতকে হাসপাতালে আনা হয়েছে। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এ হামলার দায় তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে কয়েকদিন আগেই পাশের বান্নু জেলায় একটি নিরাপত্তা চৌকিতে বোমা হামলা ও বন্দুকধারীদের আক্রমণে ২১ পুলিশ সদস্য নিহত হন।

ওই হামলার জন্য পাকিস্তান সরকার তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-কে দায়ি করে। পাকিস্তানি তালেবান নামে পরিচিত এ গোষ্ঠী আফগান তালেবান সরকারের মিত্র হলেও আলাদা সংগঠন। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে তাদের হামলা বেড়েছে।

তবে মঙ্গলবার আফগান তালেবান প্রশাসন পাকিস্তানের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, বান্নুর পুলিশ কেন্দ্রের হামলার পরিকল্পনা আফগানিস্তানে করা হয়েছে পাকিস্তানি কর্মকর্তাদের এমন দাবি ‘ভিত্তিহীন’ এবং তা প্রত্যাখ্যান করা হচ্ছে।

দীর্ঘদিন ধরেই পাকিস্তান অভিযোগ করে আসছে, আফগানিস্তানের তালেবান সরকার টিটিপি যোদ্ধাদের আশ্রয় দিচ্ছে। যদিও কাবুল প্রশাসন এ অভিযোগ অস্বীকার করে বলছে, তাদের ভূখণ্ড অন্য কোনো দেশের বিরুদ্ধে হামলার জন্য ব্যবহার করতে দেওয়া হয় না।

আফগানিস্তানে তালেবান পুনরায় ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তানে সহিংসতা বেড়েছে। একই সঙ্গে সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনাও তীব্র আকার ধারণ করেছে। ফেব্রুয়ারির শেষ দিক থেকে সীমান্ত সংঘর্ষে শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে।

গত এপ্রিলের শুরুতে চীন মধ্যস্থতায় দুই দেশের মধ্যে সংঘাত নিরসনে আলোচনা শুরু হলেও সীমান্তে বিচ্ছিন্ন সংঘর্ষ এখনো পুরোপুরি বন্ধ হয়নি।

Tags: নিহত ৯পাকিস্তানভয়াবহ বিস্ফোরণ
Previous Post

দেশের আর্থিক খাত ‘পেইনফুল’ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী

Next Post

প্রধানমন্ত্রীর সঙ্গে ওআইসিভুক্ত দেশসমূহের রাষ্ট্রদূতদের সাক্ষাৎ

Next Post
প্রধানমন্ত্রীর সঙ্গে ওআইসিভুক্ত দেশসমূহের রাষ্ট্রদূতদের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর সঙ্গে ওআইসিভুক্ত দেশসমূহের রাষ্ট্রদূতদের সাক্ষাৎ

কোচিং ক্লাসের বিজ্ঞাপন যেখানে একজন শিক্ষক ছবি সহ দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এখনও আছে দাতব্য চিকিৎসা: আছেন ডা. রাফাত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT