চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বক্স অফিসে ঝড়, বছরের সবচেয়ে আলোচিত ৮ ভারতীয় সিনেমা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:00 অপরাহ্ন 12, মে 2026
in বিনোদন
A A
অভিনেতা রণবীর কাপুরের ছবি, সিনেমার প্রচার ও আলোচনায় ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৬ সাল ভারতীয় সিনেমার জন্য সবচেয়ে স্মরণীয় বছরগুলোর মধ্যে একটি হিসাবে প্রমাণিত হচ্ছে। যেখানে বলিউড তার হারানো সার্বভৌমত্ব ফিরে পেয়েছে ‘ধুরন্ধর ২’-এর মাধ্যমে। একইসঙ্গে দক্ষিণ ও মারাঠি সিনেমা তাদের আঞ্চলিক সীমানা পেরিয়ে দর্শকদের মন জয় করেছে। আসুন ২০২৬ এর শীর্ষ ১০টি সিনেমার দিকে নজর দেওয়া যাক।

ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ:
রণবীর সিংয়ের স্পাই থ্রিলার সিনেমাটি ভারতীয় ছবির ইতিহাসে একটি মাইলফলক হিসাবে প্রমাণিত হয়েছে। ‘ধুরন্ধর ২’ কেবল ভারতীয় বক্স অফিসেই রেকর্ড তৈরি করেনি, আন্তর্জাতিক স্তরে ভারতীয় সিনেমার মাথা উঁচু করেছে। ভারতে ছবির নেট সংগ্রহ: ১,১৪৩.৪৪ কোটি টাকা। আর বিশ্বব্যাপী ছবির মোট সংগ্রহ হয়েছে ১,৭৯৫.১০ কোটি টাকা। ছবির আইএমডিবি রেটিং- ৮.৫।

বর্ডার ২:
দীর্ঘ প্রতীক্ষার পর বর্ডার ২ ছবিটি পুরনো নস্টালজিয়া উসকে দিয়েছে। যদিও এর রেটিং ৬.১ ছিল, তবে সিনেমাটিতে থাকা দেশপ্রেমের দৃষ্টিকোন দর্শকদের প্রেক্ষাগৃহে টেনেছে। ছবিটি বিশ্বব্যাপী ৪৫০ কোটির অঙ্ক অতিক্রম করেছে। ভারতের নেট সংগ্রহ: ৩২৯.৪৩ কোটি টাকা। আইএমডিবি রেটিং- ৬.১।

মন শঙ্কর ভার প্রসাদ গারু:
এই তেলুগু সিনেমাটি কড়া টক্কর দিয়েছে বলিউডকে। ছবিটি ৩০০ কোটিরও বেশি আয় করে, ২০২৬ সালের শীর্ষ ১০ সিনেমার তালিকায় তৃতীয় স্থানে পেয়েছে। ভারতে এই ছবির সংগ্রহ ২১৮.৪৬ কোটি। আর আইএমডিবি রেটিং- ৫.৮।

ভূত বাংলা:
অক্ষয় কুমার এবং প্রিয়দর্শনের জুটি নিয়ে এসেছে ভূত বাংলা। এমনিতেই দর্শকদের পছন্দের ঘরানা হিসেবে বর্তমানে জায়গা কে নিয়েছে হর কমেডি। মুক্তির ২৫ দিন পার করে এই ছবির সংগ্রহ ভারতে ১০৬.১০ কোটি টাকা। বিশ্বব্যাপী মোট সংগ্রহ ২৪৩.১২ কোটি। আর সিনেমার আইএমডিবি রেটিং- ৬.৫।

দ্য রাজা সাব:
প্রভাসের তেলুগু ভাষার এই হরর-কমেডি সিনেমা সিনেমা প্রত্যাশা অনুযায়ী কাজ করেনি। ১২৪ দিন প্রেক্ষাগৃহে থাকা সত্ত্বেও, দুর্বল রেটিং (৩.১) এবং দুর্বল গল্পের কারণে এটি বক্স অফিসে ফ্লপ হয়েছিল। ভারতে ছবির নেট সংগ্রহ ১৪৬.০৪ কোটি টাকা। আর এই সিনেমাটির বিশ্বব্যাপী মোট সংগ্রহ: ২০৮.৩৯ কোটি টাকা। আইএমডিবি রেটিং- ৩.১।

ও রোমিও:
‘ও রোমিও’ ৮৯ দিন ধরে বক্স অফিসে লড়াই করেছিল। ছবিটি দর্শকদের মধ্যে যতটা আলোড়ন সৃষ্টি করবে বলে আশা করা হয়েছিল, ততটা পারেনি। ইন্ডিয়া নেট কালেকশন: ৭২.৯৯ কোটি বিশ্বব্যাপী মোট সংগ্রহ: ১১০.৮১ কোটি টাকা। সিনেমার আইএমডিবি রেটিং- ৫.২

প্রোজেক্ট হেইল মেরি (হলিউড):
ভারতে হলিউডের উন্মাদনা যে এখনো হ্রাস পায়নি এটিই তার প্রমাণ। ছবিটি ভারতীয় বাজারে ৭২.৫০ কোটি টাকা আয় করেছে, তবে এর আসল জাদু বিশ্বব্যাপী বক্স অফিসে দেখা গিয়েছে, যেখানে এটি ৫,৭০০ কোটির বেশি ব্যবসা করেছে। আইএমডিবি রেটিং- ৮.৩।

ওস্তাদ ভগৎ সিং:
পবন কল্যাণের তেলুগু-ভাষার অ্যাকশন-কমেডি ছবিটি ভালো শুরু করেছিল, তবে বক্স অফিসে স্থায়ী হয়নি। ৫৫ দিনের মধ্যে, সিনেমাটি বিশ্বব্যাপী ৯৬ কোটি মোট সংগ্রহ করে। আইএমডিবি রেটিং – ৪.১

Tags: 'ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ'দ্য রাজা সাববর্ডার ২ভূত বাংলা
Previous Post

‘আরেকটু হলেই পুড়ে ছাই হয়ে যেতাম’, বললেন জায়েদ খান

Next Post

অশ্রুসিক্ত বিদায়, মায়ের কবরে সমাহিত আতাউর রহমান

Next Post
শ্রদ্ধাঞ্জলি ও দোয়া পাঠের জন্য মানুষের সমাগম, শোকের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

অশ্রুসিক্ত বিদায়, মায়ের কবরে সমাহিত আতাউর রহমান

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্ট চ্যাম্পিয়নশিপ: পাকিস্তানকে টপকে ছয়ে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT