চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান সংঘাত দীর্ঘমেয়াদি রাজনৈতিক পরিকল্পনার অংশ’

কাতারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হামাদ বিন জসিম বিন জাবের আল থানি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:11 অপরাহ্ন 11, মে 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
আন্তর্জাতিক রাজনীতিতে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান সংঘাত কোন আকস্মিক উত্তেজনার ফল নয়, বরং দীর্ঘমেয়াদি রাজনৈতিক পরিকল্পনার অংশ-এমন মন্তব্য করেছেন কাতারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হামাদ বিন জসিম বিন জাবের আল থানি।

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার ‘আল মুকাবালা’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

আল থানি বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী যুদ্ধ কোন আকস্মিক সিদ্ধান্ত নয়, বরং একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ, যার লক্ষ্য মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক কাঠামো পুনর্গঠন করা। তার মতে, এই পরিবর্তনের প্রভাব আগামী কয়েক দশক পর্যন্ত অঞ্চলটির রাজনীতিকে প্রভাবিত করবে।

তিনি সতর্ক করে বলেন, বর্তমান পরিস্থিতির সবচেয়ে বড় ঝুঁকি তৈরি হয়েছে ‘হরমুজ প্রণালী’ অঞ্চলে। যা বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সাবেক এই কাতারি নেতা অভিযোগ করেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর চেষ্টা করেছেন।

তার ভাষায়, নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে ভুলভাবে বিশ্বাস করিয়েছেন যে, ইরানের সরকার কয়েক সপ্তাহের মধ্যে পতন ঘটবে এবং যুদ্ধ দ্রুত শেষ হবে। তবে বাস্তবে পরিস্থিতি তার বিপরীত হয়েছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রকৃত শক্তি সামরিক হস্তক্ষেপে নয়, বরং সংঘাত এড়িয়ে কূটনৈতিক সমাধানে।

তিনি উপসাগরীয় দেশগুলোর মধ্যে বিভক্তিকে সবচেয়ে বড় নিরাপত্তা ঝুঁকি হিসেবে উল্লেখ করেন। এ কারণে তিনি একটি যৌথ প্রতিরক্ষা কাঠামো ‘গালফ ন্যাটো’ গঠনের আহ্বান জানান।

তার মতে, সৌদি আরবকে কেন্দ্র করে একটি ছোট কোর গ্রুপ দিয়ে এই জোট শুরু করা যেতে পারে। যা পরে ধাপে ধাপে সম্প্রসারিত হবে। পাশাপাশি তিনি তুরস্ক, পাকিস্তান ও মিশরের মতো দেশগুলোর সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব গড়ার পরামর্শ দেন।

যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েলের সংঘাতের চিত্র, যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান. Channel i News - চ্যানেল আই নিউজ গাজা পরিস্থিতি নিয়ে উদ্বেগ
গাজায় চলমান পরিস্থিতিকে তিনি ‘নৈতিক ও রাজনৈতিক বিপর্যয়’ হিসেবে আখ্যায়িত করেন। তার দাবি, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত ৭২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

তিনি আরও অভিযোগ করেন, গাজাকে জনশূন্য করে সেখানে একটি ‘রিয়েল এস্টেট প্রকল্প’ তৈরির পরিকল্পনা রয়েছে।

সিরিয়া ও আঞ্চলিক কূটনীতি
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ সম্পর্কে তিনি বলেন, তিনি জনগণের দাবির প্রতি যথেষ্ট মনোযোগ দেননি। একই সঙ্গে সিরিয়ার নতুন নেতৃত্বকে অর্থনৈতিক পুনর্গঠনে মনোযোগ দেওয়ার আহ্বান জানান।

গোপন কূটনৈতিক তথ্য
শেখ হামাদ বিন জসিম বিন জাবের আল থানি আরও জানান, নব্বই দশকের শেষ দিকে তিনি যুক্তরাষ্ট্রের ক্লিনটন প্রশাসনের একটি বার্তা ইরানের কাছে পৌঁছে দিয়েছিলেন, যেখানে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা ছিল। সেই সময় ইরান কাতারকে যুক্তরাষ্ট্রঘেঁষা অবস্থানে থাকা দেশ হিসেবে দেখেছিল।

সাক্ষাৎকারে সাবেক কাতার প্রধানমন্ত্রী মূলত মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাতকে একটি বৃহত্তর ভূরাজনৈতিক পুনর্গঠনের অংশ হিসেবে উল্লেখ করেন এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে নতুন ধরনের সহযোগিতামূলক জোট গঠনের আহ্বান জানান।

Tags: ইরান যুদ্ধ ২০২৬বেনিয়ামিন নেতানিয়াহু
Previous Post

ব্র্যাকের ২০২৫ সালের প্রতিবেদন: ২ কোটি ৬০ লাখ মানুষকে সেবাদান

Next Post

নিয়মিত ময়লা না সরালে লাইসেন্স বাতিল: ডিএসসিসি প্রশাসক

Next Post
নিয়মিত ময়লা না সরালে লাইসেন্স বাতিলের ঘোষণা দেন ডিএসসিসি প্রশাসক. Channel i News - চ্যানেল আই নিউজ

নিয়মিত ময়লা না সরালে লাইসেন্স বাতিল: ডিএসসিসি প্রশাসক

লাইফ সাপোর্টে বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতাউর রহমানের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

লাইফ সাপোর্টে বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT