চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তিতে ইরানের শর্ত, মধ্যস্থতায় পাকিস্তান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:26 পূর্বাহ্ন 11, মে 2026
in আন্তর্জাতিক
A A
ইরানের পতাকা ও বাংলাদেশের পতাকা একসঙ্গে দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সমঝোতা নিয়ে নিজেদের প্রধান শর্ত ও ‘রেড লাইন’ স্পষ্ট করেছে ইরান। চলমান যুদ্ধবিরতির মধ্যেই পাকিস্তানের মাধ্যমে ওয়াশিংটনের কাছে এসব দাবি তুলে ধরেছে তেহরান। একই সময়ে নতুন কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে মার্কিন প্রতিনিধিরাও ইসলামাবাদ সফরের প্রস্তুতি নিচ্ছেন।

আজ (১১ মে) সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইসলামাবাদে পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তেহরানের অবস্থান তুলে ধরেন। আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রত্যাশা নিয়ে ইরানের আপত্তির বিষয়ও তুলে ধরা হয়।

ইরানের পক্ষ থেকে সম্ভাব্য চুক্তির জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার, তেল রপ্তানিতে পূর্ণ স্বাধীনতা, লেবাননে যুদ্ধবিরতি, সব ধরনের নিষেধাজ্ঞা সম্পূর্ণ তুলে নেওয়া, হরমুজ প্রণালিতে ইরানের তদারকি বা নিয়ন্ত্রণ নিশ্চিত করা এবং বিদেশে জব্দ থাকা ইরানি সম্পদ ফেরত দেওয়া।

পারমাণবিক কর্মসূচি নিয়েও নিজেদের অবস্থান জানিয়েছে তেহরান। ইরান বলেছে, তারা ইউরেনিয়ামের একটি অংশ পাতলা বা নিষ্ক্রিয় করতে পারে। বাকি অংশ এমন একটি তৃতীয় দেশে স্থানান্তর করা হতে পারে, যা যুক্তরাষ্ট্র নয়। তবে শর্ত হলো আলোচনা ভেঙে গেলে বা যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে গেলে সেই ইউরেনিয়াম ফেরত পাওয়ার বিষয়ে শক্ত গ্যারান্টি থাকতে হবে। এছাড়া যুদ্ধবিরতি কার্যকর হওয়ার অন্তত ৩০ দিন পর পারমাণবিক আলোচনা শুরু করতে চায় ইরান। যুদ্ধ চলাকালীন কোনো সরাসরি আলোচনা নয় বলেও স্পষ্ট করেছে দেশটি।

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা এখন নবম সপ্তাহে গড়িয়েছে। গত ২৪ জুন শুরু হওয়া যুদ্ধবিরতির মেয়াদ সম্প্রতি বাড়ানো হলেও পরিস্থিতি এখনো অনিশ্চিত। এর প্রভাব বিশ্ব জ্বালানি বাজারেও পড়েছে। তেলের দাম কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, যা বৈশ্বিক মূল্যস্ফীতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।

এদিকে ইসলামাবাদে অবস্থানরত এক ইরানি কূটনৈতিক সূত্র রয়টার্সকে জানিয়েছে, ইরান কোনোভাবেই একতরফা বা সর্বোচ্চ চাপের দাবি মেনে নেবে না।

Tags: ইরানপাকিস্তানযুক্তরাষ্ট্র
Previous Post

বাবার শোক সঙ্গী করে চ্যাম্পিয়ন হওয়া জয়, কৃতজ্ঞতা ফ্লিকের

Next Post

ময়মনসিংহে বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: গ্রেফতার ১

Next Post

ময়মনসিংহে বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: গ্রেফতার ১

রিয়ালের হতাশাজনক মৌসুমের সময় কোচ ও খেলোয়াড়রা।. Channel i News - চ্যানেল আই নিউজ

এক ‘হতাশাজনক’ মৌসুম রিয়ালের জন্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT