চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রবীন্দ্র জয়ন্তীতে মাকসুরা অন্তরার প্রথম একক অ্যালবাম

বেঙ্গল ফাউন্ডেশনের ব্যানারে প্রকাশ পাচ্ছে ‘দিলে আমারে জাগায়ে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:54 অপরাহ্ন 07, মে 2026
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন সংবাদে মাকসুরা অন্তরার ছবি, বাংলা গায়িকা. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার (৮ মে) রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী। এই আবহে প্রকাশিত হতে যাচ্ছে রবীন্দ্রসংগীতশিল্পী মাকসুরা অন্তরা-র প্রথম একক অ্যালবাম ‘দিলে আমারে জাগায়ে’।

শুক্রবার সকাল ৯টায় বেঙ্গল ফাউন্ডেশন-এর ইউটিউব চ্যানেলে অ্যালবামটি উন্মুক্ত করা হবে।

আটটি ভিন্ন ধারার রবীন্দ্রসংগীত নিয়ে সাজানো এই অ্যালবামে কণ্ঠ দিয়েছেন মাকসুরা অন্তরা। গানগুলোর বাণী ও সুর রবীন্দ্রনাথ ঠাকুর-এর। সংগীতায়োজন করেছেন অম্লান হালদার। এছাড়া তবলা, সেতার, সরোদ, বাঁশি ও বেহালায় অংশ নিয়েছেন কলকাতা ও ঢাকার একদল গুণী সংগীতশিল্পী।

অ্যালবামটির রেকর্ডিং হয়েছে কলকাতার রেনেসাঁ স্টুডিও এবং ঢাকার পটমঞ্জরী স্টুডিওতে। মিক্সিং ও মাস্টারিংয়ের দায়িত্বেও ছিলেন চন্দন ঘোষ।

শিল্পী মাকসুরা অন্তরার সংগীতজীবনের শুরু মাত্র সাত বছর বয়সে। মানিকগঞ্জের ‘সূচনা সংগীত বিদ্যানিকেতন’-এ দীর্ঘদিন শাস্ত্রীয় সংগীত, রবীন্দ্রসংগীত ও নজরুলসংগীতে তালিম নেন তিনি। পরে ছায়ানট সংগীতবিদ্যায়তন-এ রবীন্দ্রসংগীতে শিক্ষা সম্পন্ন করেন কৃতিত্বের সঙ্গে।

বর্তমানে তিনি মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি ছায়ানট সংগীতবিদ্যায়তনের রবীন্দ্রসংগীত বিভাগেও শিক্ষকতা করছেন। এছাড়া বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার-এর তালিকাভুক্ত শিল্পী হিসেবেও নিয়মিত সংগীতচর্চা চালিয়ে যাচ্ছেন।

রবীন্দ্রজয়ন্তীতে প্রকাশিত হতে যাওয়া এই অ্যালবামকে ঘিরে ইতোমধ্যেই সংগীতাঙ্গনে তৈরি হয়েছে আগ্রহ। সংশ্লিষ্টদের আশা, রবীন্দ্রসংগীতপ্রেমীদের কাছে ‘দিলে আমারে জাগায়ে’ হয়ে উঠবে এক বিশেষ উপহার।

Tags: অ্যালবামগানজয়ন্তীরবীন্দ্র জন্মজয়ন্তীরবীন্দ্র সংগীতরবীন্দ্রনাথ
Previous Post

দুবাই থেকে হত্যা মামলার আসামিকে দেশে আনল পিবিআই

Next Post

‘নো ম্যানস ল্যান্ডে’ বাংলাদেশি শ্রমিকের মরদেহ উদ্ধার

Next Post
নো ম্যানস ল্যান্ডের বেড়া ও রাস্তা, সীমান্তের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

‘নো ম্যানস ল্যান্ডে’ বাংলাদেশি শ্রমিকের মরদেহ উদ্ধার

জেদ্দায় বাংলাদেশি খাদ্যপণ্যের বাজার সম্প্রসারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

জেদ্দায় বাংলাদেশি খাদ্যপণ্যের বাজার সম্প্রসারণে কনস্যুলেটের মতবিনিময় সভা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT