চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রকৃত পেশাদার সাংবাদিকরা আজ কোণঠাসা হয়ে পড়ছেন: তথ্যমন্ত্রী

রাসেল মাহমুদ by রাসেল মাহমুদ
10:29 পূর্বাহ্ন 06, মে 2026
in - সেমি লিড, জনপদ
A A
তথ্যমন্ত্রী সাংবাদিকদের সাথে কথা বলছেন, বিভিন্ন মিডিয়া প্রতিনিধির উপস্থিতিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

নামধারী ও ভাসমান সাংবাদিকদের ভিড়ে প্রকৃত পেশাদার সাংবাদিকরা আজ কোণঠাসা হয়ে পড়ছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির আহমেদ স্বপন।

মঙ্গলবার (৫ মে) রাতে মুন্সিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, সাংবাদিকতার মহান পেশাকে ব্যবহার করে কিছু স্বার্থান্বেষী মহল এর মর্যাদা ক্ষুণ্ণ করছে, যা দেশের গণমাধ্যম পরিবেশের জন্য উদ্বেগজনক।

তথ্যমন্ত্রী বলেন, পেশাদার ও অপেশাদার সাংবাদিকদের মধ্যে সুস্পষ্ট পার্থক্য থাকা জরুরি। গণমাধ্যমের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা ধরে রাখতে সৎ ও পেশাদার সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। আর অসৎ ও সুযোগসন্ধানীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

অনুষ্ঠানে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান চিপুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, এবং সাবেক তথ্য ও বাণিজ্য মন্ত্রী এম শামসুল ইসলামের সন্তান ও ঢাকা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম বাবু।

এছাড়া ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মৌসুমি মাহবুব, জেলা পরিষদের প্রশাসক এ কে এম এরাদত মানু, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোচ্ছাবেরুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Tags: তথ্যমন্ত্রীসাংবাদিক
Previous Post

সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদের মা মারা গেছেন, বিএনপির শোক

Next Post

শিশু শিক্ষার্থীকে বলাৎকারে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আটক

Next Post
নিরাপত্তা বাহিনী সন্দেহভাজনকে আটক করে যাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশু শিক্ষার্থীকে বলাৎকারে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আটক

আনন্দিত ফুটবল খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘অবিশ্বাস্য এক রাত’, ২০ বছর পর ফাইনালে উঠে গর্বিত আর্তেতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT