চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অবিশ্বাস্য এক রাত’, ২০ বছর পর ফাইনালে উঠে গর্বিত আর্তেতা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:36 পূর্বাহ্ন 06, মে 2026
in ফুটবল, স্পোর্টস
A A
আনন্দিত ফুটবল খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ অপেক্ষার অবসান, ২০ বছর পর আবারও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনাল। কোচ মিকেল আর্তেতার হাত ধরে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে ইংলিশ ক্লাবটি। ফাইনাল জিতলে নতুন এক সূর্যোদয়ের সাক্ষী হবে আর্সেনাল। এমন দুর্দান্ত পারফরম্যান্সে গর্বিত আর্তেতা।

এমিরেটস স্টেডিয়ামে মঙ্গলবার রাতে সেমিফাইনালের দ্বিতীয় লেগে ১-০ গোলে জিতেছে আর্সেনাল। বুকায়ো সাকার একমাত্র গোলে অ্যাটলেটিকোকে হারিয়ে বুদাপেস্টের টিকিট নিশ্চিত করেছে আর্তেতার শিষ্যরা। প্রথম লেগ ১-১ ড্র হওয়ায়, দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে যায় গানারবাহিনী।

২০০৬ সালে আর্সেন ওয়েঙ্গারের অধীনে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলেছিল আর্সেনাল। দুই দশক পর আর্তেতার হাত ধরে আবারও সুযোগ এলো। ম্যাচ শেষে আর্তেতা আবেগাপ্লুত কণ্ঠে বলেছেন, ‘অবিশ্বাস্য এক রাত। আমরা একসাথে আবার ইতিহাস তৈরি করেছি। সবার জন্য অত্যন্ত গর্বিত। স্টেডিয়ামের পরিবেশ এবং সমর্থকদের সমর্থন ছিল অনন্য।’

‘স্টেডিয়ামের বাইরে আমাদের যেভাবে স্বাগত জানানো হয়েছে, তা ছিল বিশেষ এবং অনন্য। এখানকার পরিবেশ এবং আমাদের সমর্থকদের তৈরি করা এনার্জি আগে কখনও এই স্টেডিয়ামে অনুভব করিনি। আমরা জানতাম এই জয়টি সবার কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল। ছেলেরা অবিশ্বাস্য কাজ করেছে এবং ২০ বছর পর আমাদের ইতিহাসে দ্বিতীয়বার আমরা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ফিরেছি।’

Tags: অ্যাটলেটিকো মাদ্রিদআর্সেনালচ্যাম্পিয়ন্স লিগলিড স্পোর্টস
Previous Post

শিশু শিক্ষার্থীকে বলাৎকারে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আটক

Next Post

সেমেনিয়োর সঙ্গে বর্ণবাদী আচরণ, ৭১ বর্ষী সমর্থক গ্রেপ্তার

Next Post
Football player with dreadlocks in a gray and neon green jersey. Channel i News - চ্যানেল আই নিউজ

সেমেনিয়োর সঙ্গে বর্ণবাদী আচরণ, ৭১ বর্ষী সমর্থক গ্রেপ্তার

তেলের ড্রামসমূহ সমুদ্রের পাশে সূর্যাস্তের সময়।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরান-যুক্তরাষ্ট্রের সমঝোতার আশায় কমছে তেলের দাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT