চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনা ‘এগিয়ে যাচ্ছে’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:46 অপরাহ্ন 05, মে 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনা এগিয়ে যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি আরও বলেন, একই সঙ্গে হরমুজ প্রণালিতে সাম্প্রতিক ঘটনাগুলো দেখাচ্ছে- এই রাজনৈতিক সংকটের কোনো সামরিক সমাধান নেই।

মঙ্গলবার (৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি সতর্কতা উচ্চারণ করে আরও বলেন, ‘ওয়াশিংটনকে সজাগ থাকতে হবে, যারা শুভাকাঙ্ক্ষী নয় তারা যাতে যুক্তরাষ্ট্রকে সংঘাতের আরেকটি গোলকধাঁধায় টেনে নিতে না পারে।’ তিনি সংযুক্ত আরব আমিরাতকেও একই পরামর্শ দেন। সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘ফ্রিডম প্রজেক্ট’-কে একটি ‘অচলাবস্থা প্রকল্প’ বলেও আখ্যা দিয়েছেন আরাঘচি।

ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সোমবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী শতাধিক বিমান ও কয়েকটি ডেস্ট্রয়ার নিয়ে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজের অবাধ চলাচলে সহায়তা শুরুর উদ্যোগ নিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এই অভিযানের নাম দেন ‘প্রজেক্ট ফ্রিডম’।

এদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে নৌপরিবহন ও জ্বালানি নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলেছে।

এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা যুদ্ধবিরতি লঙ্ঘন এবং অবরোধের মাধ্যমে নৌপরিবহন নিরাপত্তা এবং জ্বালানি সরবরাহকে বিপন্ন করেছে। তবে, তাদের এই অশুভ কর্মকাণ্ড ব্যর্থ হবে’।

গালিবাফ আরও বলেন, ‘আমরা ভালো করেই জানি যে স্থিতাবস্থার ধারাবাহিকতা আমেরিকার জন্য অসহনীয়, আর আমরা তো সবে শুরু করেছি।’

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ‘ফ্রিডম প্রজেক্ট’ অভিযান হরমুজ প্রণালিতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।

ইরান জানায়, তারা ডেস্ট্রয়ার লক্ষ্য করে গুলি চালিয়েছে। আর যুক্তরাষ্ট্র বলছে, তারা ইরানের দ্রুতগামী নৌযানগুলোকে লক্ষ্যবস্তু করেছে। তবে ইরানে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) তাদের নৌযান ধ্বংস হওয়ার দাবি অস্বীকার করেছে।

আর ট্রাম্প সতর্ক করে বলেন, ইরান যদি মার্কিন জাহাজে হামলা চালায়, তাহলে দেশটিকে ‘পৃথিবীর মানচিত্র থেকেই মুছে ফেলা হবে’।

হরমুজ প্রণালিতে এখনো জাহাজ চলাচল কম রয়েছে। কয়েক ঘণ্টা আগে জাহাজ পরিবহন কোম্পানি মায়েরস্ক ঘোষণা দেয়, যুক্তরাষ্ট্রের সুরক্ষায় তাদের একটি জাহাজ প্রণালিটি অতিক্রম করেছে।

তবে আইআরজিসি জানায়, গত রাতে হরমুজ প্রণালি দিয়ে কোনো বাণিজ্যিক বা তেলবাহী ট্যাংকার অতিক্রম করেনি।

Tags: আব্বাস আরাঘচিযুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা
Previous Post

হাওরাঞ্চলের কৃষকদের জন্য ৩ মাসের মানবিক সহায়তা কর্মসূচি চালু করেছে সরকার: ত্রাণমন্ত্রী

Next Post

তারকাদের শৈল্পিক ঝড়ে তাক লাগানো রাত!

Next Post
বিশ্বের বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্বের ছবি, বিভিন্ন পোশাক ও মুখাবয়ব. Channel i News - চ্যানেল আই নিউজ

তারকাদের শৈল্পিক ঝড়ে তাক লাগানো রাত!

অ্যাটলেটিকো মাদ্রিদ ও আর্সেনাল দলের খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাটলেটিকো মাদ্রিদ-আর্সেনাল: পরিসংখ্যান কী বলছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT