চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লন্ডনে দেখা যাবে ‘নয়া মানুষ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:23 অপরাহ্ন 04, মে 2026
in বিনোদন
A A
দূষিত পরিবেশে আগুন জ্বলছে, ধোঁয়া ও ধ্বংসাবশেষের মাঝে একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী ১৭ মে পূর্ব লন্ডনের জেনেসি সিনেমা হলে পর্দা উঠছে রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। ২৭ তম এই উৎসবে প্রায় দশটি দেশের ৪০ টির বেশী  চলচ্চিত্র প্রদর্শীত হবে। এরমধ্যে থাকছে বাংলাদেশি সিনেমা ‘নয়া মানুষ’।

বাংলাদেশ ছাড়াও উৎসবে থাকছে ভারত, সাউথ কোরিয়া, কিরগিজস্তান, তাজাকিস্তান, ফিলিপাইন, রাশিয়া, চীন, ইরান, আরমেনিয়া এবং ইউক্রেনের সিনমো। উৎসবটি আগামী ২৩ মে পর্যন্ত চলবে।

‘নয়া মানুষ’ এর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উৎসবের দ্বিতীয় দিন (১৮ মে) লন্ডনের জেনেসি সিনেমা হলে স্থানীয় সময় বিকেল ৫ টা ৪৫ মিনিটে প্রদর্শিত হবে সোহেল রানা বয়াতি নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নয়া মানুষ’।

আ. মা. ম. হাসানুজ্জামানের ‘বেদনার বালুচরে’ উপন্যাস অবলম্বনে মাসুম রেজার সংলাপ ও চিত্রনাট্যে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। অভিনয় করেছেন আ. মা. ম. হাসানুজ্জামান,  আশিস খন্দকার, ঝুনা চৌধুরী, রওনক হাসান, মৌসুমী হামিদ,  শিখা কর্মকার, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, মাহিন রহমান, নাজমুল হোসেন, স্মরণ সাহা, সানজানা মেহরান ও শিশুশিল্পী ঊষশী।

উৎসবে অংশগ্রহণ নিয়ে নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন, “বাংলাদেশের চলচ্চিত্র যখন কোন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করে তখন একজন চলচ্চিত্র কর্মী হিসেবে গর্ব করি। ‘নয়া মানুষ’ সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেয় এবং বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এই চলচ্চিত্র এক ধরনের প্রতিবাদ।”

সুপার সাইক্লোন সিত্রাং চলাকালীন চাঁদপুরের দুর্গম কানুদীর চরে কমল চন্দ্র দাস-এর  চিত্রগ্রহণে নির্মিত ‘নয়া মানুষ’ চলচ্চিত্রে গান করেছেন বাউল শফি মণ্ডল, চন্দনা মজুমদার, বেলাল খান, অনিমেষ রয়, মাসা ইসলাম ও খাইরুল ওয়াসী। সংগীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী, মুশফিক লিটু ও শোভন রায়।

Tags: আশিস খন্দকারঝুনা চৌধুরীনয়া মানুষবিজেপিমৌসুমী হামিদরওনক হাসানলিড বিনোদনশিখাসিনেমা
Previous Post

মা হারালেন ‘আর্ক’ ব্যান্ডের হাসান

Next Post

পশ্চিমবঙ্গের ফলাফল নিয়ে সিপিআই(এম)-র বিবৃতি

Next Post
সিপিআই(এম) নেতার পশ্চিমবঙ্গের ফলাফল নিয়ে বিবৃতি. Channel i News - চ্যানেল আই নিউজ

পশ্চিমবঙ্গের ফলাফল নিয়ে সিপিআই(এম)-র বিবৃতি

সড়ক পরিবহন মন্ত্রী চাঁদাবাজি বন্ধের ঘোষণা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী হত্যাকাণ্ডে ন্যায়-বিচার নিশ্চিতে পদক্ষেপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT