চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ময়মনসিংহে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ২

শেখ মহিউদ্দীন by শেখ মহিউদ্দীন
1:59 অপরাহ্ন 04, মে 2026
in - সেমি লিড, জনপদ, ময়মনসিংহ
A A
ময়মনসিংহে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ২, আহত ও নিহতের জন্য মানুষজন জড়ো হয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়কে মুক্তাগাছার মনতলা সমিতিঘর নামক স্থানে ট্রাকের সাথে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ নারীসহ ৪ যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুইজন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অপর একজন মারা যান।

সোমবার (৪ মে) দুপুর পৌনে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে নিহত তিন নারী হলেন, ময়মনসিংহ জেলা বারের সদস্য সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট চৌধুরী হোসনে আরা বেগম(৫৪), জামলপুর সদরের রুহিলী গ্রামের সৌদি প্রবাসী খোরশেদ আলমে স্ত্রী ফারজানা আক্তার শিউলি(৩৮) এবং তার মেয়ে খুশনুর জান্নাত রিনতি(১১)। অপরএকজন হাসপাতালে মারা যায়, তার নাম পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ জানায়, জামালপুরের নান্দিনা থেকে ছেড়ে আসা ময়মনসিংহ গামী একটি সিএনজি চালিত অটোরিকশার সাথে বিপরীতগামী একটি বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এসময় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার মাঝ পথে উল্টে যায়। এতে ঘটনা স্থলেই সিএনজিঅটোরিকশার ৩ নারী যাত্রী নিহত হন। হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা যান। গুরুতর আহত হন সিএনজি অটোরিকশা চালক ও অপর এক পুরুষ যাত্রী।

আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত একজনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। ট্রাকটি সড়কের মাঝ পথে উল্টে থাকায় দুইপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে মুক্তাগাছা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মুক্তাগাছা থানায় নিয়ে যায়।

মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম জানান, খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনা স্থলে পুলিশ গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। ট্রাকটি সরানোর জন্য ময়মনসিংহ থেকে ক্রেন এনে ট্রাক উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে মুক্তাগাছা থানায় আনা হয়েছে। গুরুতর আহত দুইজনকে চিকিৎসার জন্য ময়মনসিংহ ও ঢাকা হাসপাতালে পাঠানো হয়েছে।। এঘটনায় প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ ছিল।

Tags: পুলিশময়মনসিংহসংঘর্ষসিএনজি
Previous Post

হরমুজে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে দেখা হবে, ইরানের হুঁশিয়ারি

Next Post

৮০০ কোটি ডলার ‘উত্তরাধিকার কর’ দিয়েছে স্যামসাং পরিবার

Next Post
স্যামসাং পরিবারের উত্তরাধিকার কর নিয়ে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৮০০ কোটি ডলার ‘উত্তরাধিকার কর’ দিয়েছে স্যামসাং পরিবার

তামিলনাডু নির্বাচনে বিজয়ী দলের নেতা উল্লাসে উদ্দীপ্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

তামিলনাডু নির্বাচনে এগিয়ে বিজয়ের দল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT