চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বের শীর্ষ দূষিত শহরের তালিকায় আবারও প্রথম ঢাকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:55 অপরাহ্ন 03, মে 2026
in - সেমি লিড, পরিবেশ, বাংলাদেশ
A A
ঢাকা শহরে ধুলাবালুর কারণে দূষণের মাত্রা বেশি, যানবাহন ও রাস্তাঘাটের দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ঢাকায় বায়ুদূষণের পরিস্থিতি আরও একবার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। বাতাসে ক্ষতিকর ধূলিকণার পরিমাণ বেড়ে যাওয়ায় রাজধানী আজও বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে। সাম্প্রতিক কয়েক দিনের বৃষ্টিপাতেও বায়ুর মানে উল্লেখযোগ্য কোনো উন্নতি দেখা যায়নি।

আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, আজ রোববার (৩ মে) ঢাকার বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার একিউআই (বায়ুর গুণমান সূচক) স্কোর ছিল ১৫৪, যা শহরটিকে বিশ্বের সবচেয়ে দূষিত নগরীর তালিকায় শীর্ষে নিয়ে গেছে।

একই সময়ে তালিকার দ্বিতীয় অবস্থানে ছিল ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, যার স্কোর ১৪৯। তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের কলকাতা ও দিল্লি দুটিরই স্কোর ১৩৭। পঞ্চম অবস্থানে ছিল চীনের সাংহাই (স্কোর ১২২)।

তালিকার শীর্ষ দশ শহরের বায়ুর মান সূচক ৮৯ থেকে ১৫৪-এর মধ্যে ওঠানামা করছে।

আন্তর্জাতিক মান অনুযায়ী, একিউআই স্কোর ০–৫০ হলে তা ভালো, ৫১–১০০ মাঝারি, ১০১–১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১–২০০ অস্বাস্থ্যকর, ২০১–৩০০ খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১–৪০০ হলে তা ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হয়।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের পরিস্থিতিতে শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকা এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়।

Tags: আইকিউএয়ারঢাকাবায়ুদূষণ
Previous Post

জাতীয় ঐক্যই সবচেয়ে বড় শক্তি: প্রধানমন্ত্রী

Next Post

লালবাগ পঞ্চায়েত কমিটির সহ-সভাপতির মা আনোয়ারা বেগম ইন্তেকাল করেছেন

Next Post
আনোয়ারা বেগমের ছবি, লালবাগ পঞ্চায়েত কমিটির সহ-সভাপতি. Channel i News - চ্যানেল আই নিউজ

লালবাগ পঞ্চায়েত কমিটির সহ-সভাপতির মা আনোয়ারা বেগম ইন্তেকাল করেছেন

অতিরিক্ত পানি পান করলে হতে পারে ওয়াটার ইনটক্সিকেশন, সচেতন থাকুন।. Channel i News - চ্যানেল আই নিউজ

অতিরিক্ত পানি পান বাড়াচ্ছে ঝুঁকি, কী ঘটে ওয়াটার ইনটক্সিকেশনে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT