চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানসিটির চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে ‘স্বপ্ন বাঁচিয়ে রেখেছে’ আর্সেনাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:02 অপরাহ্ন 03, মে 2026
in ফুটবল, স্পোর্টস
A A
আর্সেনালের দুই খেলোয়াড় মাঠে একসঙ্গে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে গেল আর্সেনাল, লন্ডনের ক্লাবটি যদিও দুম্যাচ বেশি খেলেছে। শিরোপার লড়াইয়ে একই শক্তিতে এগিয়ে যাচ্ছে গানা এবং সিটিজেনরা। যেকোনো দল একটি হোঁচট খেলে ছিটকে যাবে শিরোপা দৌড় থেকে। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে থাকা আর্সেনাল শনিবার রাতে ফুলহ্যামকে ৩-০ গোলে হারিয়েছে। কোচ মিকেল আর্তেতা জয়ের পর বলেছেন স্বপ্ন বাঁচিয়ে রাখার কথা।

রাতে ফুলহ্যামের বিপক্ষে ৩-০ গোলের জয়ে নবম এবং ৪৫ মিনিটের যোগ করা সময়ে জোড়া গোল করেন ভিক্টর গায়কোরেস এবং ৪০ মিনিটে গোল করেন বুকায়ো সাকা। পরের প্রতিটা ম্যাচ যদি সিটি এবং আর্সেনাল জয় পায় তাহলে গোল ব্যবধানে এগিয়ে থাকা দল প্রিমিয়ার লিগের শিরোপা জিতবে। তাই এখন শুধু জিতলেই চলবে না, দরকার বড় ব্যবধানের জয়।

আর্তেতা বলেছেন, ‘এই জয় আমাদের এবং ড্রেসিংরুমের স্বপ্নকে বাঁচিয়ে রেখেছে। শুধু এখন নয়, পুরো মৌসুমজুড়ে ছেলেরা যা করেছে, বিশেষ করে এমন পরিস্থিতিতে, যেখানে আমাদের অনেক খেলোয়াড় অনুপস্থিত ছিল, এতগুলো ম্যাচ জেতাটা সত্যিই অসাধারণ।’

ম্যানচেস্টার সিটির সাথে হেরে আর্সেনালের মৌসুম প্রায় ভেস্তে যাচ্ছিল। গত মার্চে শিরোপা প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির কাছে লিগ কাপের ফাইনালে হারের পর দ্বিতীয় সারির দল সাউদাম্পটনের কাছে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে হেরে চার শিরোপা জেতার স্বপ্ন শেষ হয়ে গেছে গানারদের।

লিগে টানা দুম্যাচে হারের পর আর্সেনাল সুবিধাজনক অবস্থান হারায়। গত সপ্তাহে বার্নলিকে যখন সিটি হারাল, প্রিমিয়ার লিগের শীর্ষ থেকে ছিটকে পড়েছিল গানারবাহিনী।

বুধবার রাতে অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগের ১-১ ড্রয়ের ক্লান্তি ঝেড়ে ফুলহ্যামের বিপক্ষে জয়, ক্লাবটির জন্য স্বস্তির কারণ হয়ে দাঁড়ায়।

কোচের বলছেন, ‘আর্সেনাল দুর্দান্তভাবে খেলা শুরু করেছে এবং শুরুতে এগিয়ে যায়, যা এমিরেটস স্টেডিয়ামে একটি ইতিবাচক পরিবেশ তৈরি করে এবং খেলোয়াড়দের অনুপ্রাণিত করে। যখন আমরা তাদের (সমর্থকদের) সাথে সংযোগ স্থাপন করি, তখন আমরা অনেক, অনেক ভালো খেলি। আর জানি যে এটা আমাদের নিজেদের থেকেই আসতে হবে।’

প্রিমিয়ার লিগে ৩৫ ম্যাচ খেলে ২৩ জয় ৭ ড্র এবং ৫ হারে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। সিটির অবস্থান দুইয়ে, যারা ৩৩ ম্যাচে ২১ জয়ের বিপরীতে ৭ ড্র এবং ৫ ম্যাচ হেরেছে। ৬১ পয়েন্ট নিয়ে তিনে ম্যানচেস্টার ইউনাইটেড এবং ৫৮ পয়েন্ট নিয়ে চারে আছে লিভারপুল।

Tags: অ্যাটলেটিকো মাদ্রিদআর্সেনালপ্রিমিয়ার লিগম্যানচেস্টার সিটিলিড স্পোর্টস
Previous Post

ফ্লোরিডায় নিহত শিক্ষার্থী বৃষ্টির মরদেহ বৃহস্পতিবার দেশে আসছে

Next Post

সিলেটে দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় সড়ক দুর্ঘটনা

Next Post
সিলেটে দক্ষিণ সুরমায় তেলিবাজার এলাকায় সড়ক দুর্ঘটনা, আহত ও নিহতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেটে দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় সড়ক দুর্ঘটনা

প্রধানমন্ত্রী জনসংযোগে বক্তা, বাংলাদেশ সরকারের প্রতিনিধি. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রশাসনকে গণমুখী করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT