চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কারাগার থেকে হাসপাতালে নোবেল শান্তি পুরস্কারজয়ী নার্গিস মোহাম্মদি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:29 অপরাহ্ন 02, মে 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
কারাগার থেকে হাসপাতালে নার্গিস মোহাম্মদি, শান্তি পুরস্কারপ্রাপ্ত নারী. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানের নোবেল শান্তি পুরস্কারজয়ী মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদি গুরুতর অসুস্থ হয়ে কারাগার থেকে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার শারীরিক অবস্থার অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে তার পরিবার ও সংশ্লিষ্ট ফাউন্ডেশন।

আল জাজিরা জানিয়েছে, শুক্রবার (১ মে) নার্গিস মোহাম্মদি ফাউন্ডেশন এক বিবৃতিতে জানায়, উত্তর-পশ্চিম ইরানের জানজান কারাগারে বন্দী থাকা অবস্থায় তিনি দুবার অচেতন হয়ে পড়েন। কারাগারের চিকিৎসকেরা তার অবস্থা নিয়ন্ত্রণে রাখতে অক্ষমতা প্রকাশ করলে জরুরি ভিত্তিতে তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়।

ফাউন্ডেশন আরও জানায়, মোহাম্মদি গুরুতর হৃদরোগজনিত সমস্যায় ভুগছেন। এর আগেও মার্চ মাসের শেষ দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি তার আইনজীবীরা কারাগারে দেখা করে জানান, তাকে অত্যন্ত দুর্বল ও অসুস্থ দেখাচ্ছিল এবং চলাফেরার জন্য অন্যের সহায়তা নিতে হচ্ছিল।

৫৩ বছর বয়সী এই মানবাধিকার কর্মী গত ১২ ডিসেম্বর মাশহাদ সফরের সময় গ্রেপ্তার হন। পরে চলতি বছরের ফেব্রুয়ারিতে ষড়যন্ত্র ও অপরাধ সংঘটনের অভিযোগে তাকে সাত বছরের বেশি কারাদণ্ড দেওয়া হয়। তার পরিবার অভিযোগ করেছে, গ্রেপ্তারের সময় তাকে মারধর করা হয়, যার প্রভাব এখনও তার স্বাস্থ্যে রয়ে গেছে।

পরিবারের দাবি অনুযায়ী, আটক করার সময় তার মাথা, ঘাড় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়েছিল। এদিকে নোবেল কমিটি তার ওপর এমন আচরণের তীব্র নিন্দা জানিয়েছে। তবে ইরান সরকার এখনো এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

উল্লেখ্য, মোহাম্মদি ডিফেন্ডারস অব হিউম্যান রাইটস সেন্টারের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে রাষ্ট্রীয় নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্রসহ বিভিন্ন অভিযোগে তিনি দীর্ঘ কারাদণ্ড ভোগ করেছেন।

Tags: নার্গিস মোহাম্মদিনোবেল শান্তি পুরস্কার
Previous Post

শুধু মুক্ত গণমাধ্যম নয়, সঠিক তথ্য নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

Next Post

ইসরায়েলসহ মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

Next Post
আন্তর্জাতিক সামরিক হেলিকপ্টার রাতের আকাশে উড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলসহ মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

অস্কার জেতা রুশ পরিচালক হাসিমুখে পুরস্কার হাতে ধরে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্কার জয়ের আনন্দ মুহূর্তেই বিষাদে রূপ নিল রুশ পরিচালকের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT