চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের আগে ফিফার সাথে বৈঠকে বসবে ইরান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:55 পূর্বাহ্ন 02, মে 2026
in ফুটবল, স্পোর্টস
A A

অনিশ্চয়তা থাকলেও এবার ফিফা নিশ্চিত করেছে বিশ্বকাপে অংশগ্রহণ করবে ইরান, তাও সেটা আবার যুক্তরাষ্ট্রের মাটিতেই। বৃহস্পতিবার কানাডায় আয়োজিত ৭৬তম ফিফা কংগ্রেসে উপস্থিত ছিল না দেশটির প্রতিনিধি দল। তবে এবার জানালো বিশ্বকাপের ঠিক আগে ফিফার সাথে আলাদা করে বৈঠকে বসবে ইরানের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা।

জুনে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপ ম্যাচগুলো নিয়ে আলোচনা করতে ইরানের ফুটবল কর্মকর্তারা শীঘ্রই জুরিখে ফিফার সাথে বৈঠকে বসতে চলেছেন। ইরানের ফুটবলের সভাপতি মেহদি তাজ শুক্রবার বলেছেন, ‘কানাডা থেকে দেশে ফিরে আমাদের অনেক বিষয় নিয়ে আলোচনা করার আছে।’

মেহেদী তাজ বৃহস্পতিবার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফার বার্ষিক কংগ্রেসে যোগ দিতে ব্যর্থ হন। কংগ্রেসে অংশগ্রহণ তালিকায় থাকা ইরানের প্রতিনিধি দলকে কানাডায় প্রবেশ করতে দেয়া হয়নি, যদিও কানাডার পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী অনিতা আনন্দ বলেছেন, এটি অনিচ্ছাকৃত ছিল।

ফিফার মহাসচিব ম্যাটিয়াস গ্রাফস্ট্রম মে মাসের ২০ তারিখের মধ্যে একটি ইরানি প্রতিনিধিদলকে তাদের সদর দপ্তরে আমন্ত্রণ জানিয়েছেন। জুরিখে নির্ধারিত সেই তারিখটি, ইরান দলের যুক্তরাষ্ট্রে পৌঁছানোর তিন সপ্তাহ আগে। ক্যালিফোর্নিয়ার ইনগেলউড ও সিয়াটলে তিনটি গ্রুপ পর্বের ম্যাচের প্রস্তুতির জন্য অ্যারিজোনার টুকসনে একটি প্রশিক্ষণ ক্যাম্প গড়ে তুলবে ইরান।

শুক্রবার ইরানী গণমাধ্যমকে তাজ বলেছেন, ‘আমাদের অবস্থান হলো, আমরা শীঘ্রই ফিফার সঙ্গে একটি বৈঠক করব।’ ইরান এশিয়ার একটি ফুটবল পরাশক্তি হলেও, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার পর থেকে বিশ্বকাপে অংশ নেয়ার ব্যাপারে তাদের সক্ষমতা ও ইচ্ছা নিয়ে প্রশ্ন উঠে।

বৃহস্পতিবার ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানান, ইরান যুক্তরাষ্ট্রের মাটিতে খেলবে। ২১১টি সদস্য ফেডারেশনের মধ্যে কেবল ইরানই সেখানে অনুপস্থিত ছিল।

‘জি’ গ্রুপে জুনের ১৬ তারিখ নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের যাত্রা শুরু করবে ইরান। ২২ তারিখ বেলজিয়াম এবং ২৭ তারিখ মিশরের বিপক্ষে নামবে মধ্যপ্রাচ্যের দেশটি।

Tags: ইরানজিয়ান্নি ইনফান্তিনোফিফাফিফা বিশ্বকাপ-২০২৬যুক্তরাষ্ট্রলিড স্পোর্টস
Previous Post

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

Next Post

তরমুজ নাকি বিষ? চারজনের মৃত্যুর ঘটনায় ধোঁয়াশা

Next Post
তরমুজের টুকরো, রঙিন ও তাজা, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

তরমুজ নাকি বিষ? চারজনের মৃত্যুর ঘটনায় ধোঁয়াশা

প্রধানমন্ত্রী হযরত শাহজালালের মাজারে জিয়ারত করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হযরত শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT