চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ডের কাউন্টির আদলে ঘরোয়া ক্রিকেটের কাঠামো তৈরির উদ্যোগ বিসিবির

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:56 অপরাহ্ন 30, এপ্রিল 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A
প্রফুল্ল মুখার্জি, বিসিবির নতুন সভাপতি, বাংলার ক্রিকেটের উন্নয়নে কাজ করবেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের ঘরোয়া ক্রিকেট প্রশ্নবিদ্ধ লম্বা সময় ধরে। এবার কাঠামোতে পরিবর্তন আনার কথা ভাবছেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের ছোঁয়া আনতে চাচ্ছেন নতুন কাঠামোতে।

দেশের ঘরোয়া ক্রিকেটে এনসিএল, বিসিএলসহ দীর্ঘ ফর‌ম্যাটের লিগগুলোতে প্রতিটি দলের একটি করে একাদশ এতদিন ম্যাচ খেলেছে। এবার একই দলের দুইটি করে একাদশ বানানোর পরিকল্পনা করছেন বিসিবি প্রধান। সোমবার সংবাদ সম্মেলনে জানালেন এমনই। আসন্ন মৌসুম থেকেই এটি শুরু হবে বলে জানিয়েছেন তামিম। এছাড়া নিয়মিত কোনো খেলোয়াড় চোটে পড়লে সেখান থেকে ফিরতে আগে খেলতে হবে দ্বিতীয় একাদশে। সেখানে অবশ্য বিধিনিষেধ কিছুটা শিথিল রাখা হবে।

তামিম বলেছেন, ‘বাংলাদেশের ক্রিকেট যেভাবে সাজানো, একটা অংশকে কেন্দ্র করে আমাদের বেশিরভাগ ক্রিকেট। যারা জাতীয় দলে খেলে তারাই বিপিএল, এনসিএল, বিসিএল, এনসিএল টি-টুয়েন্টি খেলে। এক ধরনের খেলোয়াড়রাই ৬-৭ ধরনের টুর্নামেন্ট খেলছে। যারা তৃতীয় বিভাগ ক্রিকেট খেলে, তাদের কী অবস্থা? প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ যারা খেলে, তাদের জন্য লিগ ছাড়া আর কোনো খেলাই নাই। আমাদের ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় বিভাগ বা তৃতীয় বিভাগ থেকে কোনো প্লেয়ার উঠে এসে জাতীয় দলে খেলেছে। এটা ইতিহাসে কম এই কারণে আমরাই তাদেরকে সেই প্ল্যাটফর্মটা তৈরি করে দিতে পারিনি। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি, এই মৌসুম থেকেই শুরু করব। আপনারা সবাই কাউন্টি ক্রিকেট সম্পর্কে জানেন। সব দলের প্রথম একাদশ, দ্বিতীয় একাদশ থাকে। এখন থেকে এনসিএল যখন শুরু হবে, ঢাকার দুইটি একাদশ থাকবে, প্রথম একাদশ এবং দ্বিতীয় একাদশ থাকবে। চট্টগ্রামের দুইটি একাদশ থাকবে, প্রথম একাদশ এবং দ্বিতীয় একাদশ, এভাবে সব দলের হবে।’

সব দলের দুইটি করে একাদশ রাখার সুবিধাও আছে অনেক। তামিম বলেছেন, ‘এটার সুবিধা হচ্ছে, অনেক প্লেয়ার দ্বাদশ, ত্রয়োদশ প্লেয়ার হিসেবে আজীবন থেকে যায়। তাদের জন্য আরেকটা টুর্নামেন্টের সিস্টেম ছিল না আগে। আরেকটা একাদশ হলে ১৫০-২০০ ক্রিকেটার নতুন করে খেলার সুযোগ পাবে। দ্বিতীয় একাদশের ম্যাচগুলো হবে তিন দিনের ম্যাচ। এই যে পিকনিক ক্রিকেট যে কথাটা উঠে আসে, এর দায় ক্রিকেটারদের না শুধু, আমাদেরও, বোর্ডেরও দায় আছে। আমরাই সেই সংস্কৃতি তৈরি করেছি। এখন আর কাউকে বাসা থেকে তুলে আনতে হবে না (ম্যাচ খেলানোর জন্য), দ্বিতীয় একাদশে থাকা কেউ একইসময়ে খেলতে থাকবে, প্রথম একাদশ দেখতে পারবে সে কেমন করছে, পরের ম্যাচে নিয়ে আসতে পারবে প্রথম একাদশে। কেউ যদি প্রথম একাদশে খারাপ করে, তখন তার কাছেও সুযোগ থাকবে দ্বিতীয় একাদশে কিছু ম্যাচ খেলে আবার প্রথম একাদশে ফেরার।’

অবশ্য দ্বিতীয় একাদশে থাকা ক্রিকেটারদের মধ্যে বাড়তি ক্ষুধা আশা করছেন তামিম। যেন তারাও সামনের দিকের ক্রিকেটারদের আরও বেশি করে চ্যালেঞ্জ জানিয়ে যেতে পারেন। সাথে নিজেদের পারফরম্যান্সও উন্নত করে এগিয়ে যেতে পারেন।

তামিম বলেছেন, ‘দ্বিতীয় একাদশের সুযোগ সুবিধা অনেক বেশি থাকবে? না, মিনিমাম ম্যাচ ফি থাকবে। তাদের মধ্যে ওই ক্ষুধাটা আনতে হবে যে ৬৫ হাজার টাকা বেতন করেছি, ১ লাখ টাকা ম্যাচ ফি করেছি ওটাকে চ্যালেঞ্জ করার, কীভাবে দ্বিতীয় একাদশ থেকে পারফর্ম করে প্রথম একাদশে ঢোকা (যায়)। এই প্রতিযোগিতাটা সৃষ্টি করা আমাদের দায়িত্ব। আমাদের দায়িত্ব না কীভাবে ব্যাটিং বোলিং করতে হয়, এটা দেখানো আমাদের দায়িত্ব নয়। আমাদের দায়িত্ব এটাই যে, এই পরিবেশ এবং চ্যালেঞ্জ সৃষ্টি করা যে, তুমি যদি এভাবে ভালো করো, তাহলে এগুলো (সুযোগ-সুবিধা) পাবে।’

তামিম বলেছেন, ‘পিকনিক ক্রিকেট… যেভাবে বলেছিলাম, আজকে তাসকিন আহমেদ চোট পেলে আমরা কী করি? প্রথম শ্রেণির ম্যাচ খেলতে পাঠায়ে দেই, আমরাই বলে দেই ৬ ওভারের বেশি যেন বল না করে। তখন তাসকিন আহমেদ যাবে দ্বিতীয় একাদশে, তখন অনেক রিল্যাক্সড নিয়ম থাকবে। উদাহরণ হিসেবে জফরা আর্চার চোট থেকে সেরে উঠে কাউন্টিতে দ্বিতীয় একাদশে ম্যাচ খেলে নিজেকে প্রস্তুত করেছে। এটা খুবই জরুরি বাংলাদেশের ক্রিকেটের জন্য, এমন টুর্নামেন্ট করা।’

তামিমদের বর্তমান বোর্ড ১১ সদস্যের অ্যাড-হক কমিটি। কিছুদিনের মধ্যেই নির্বাচন আয়োজন করবে এই বোর্ড। এরপর নির্বাচিত বোর্ড দায়িত্ব নেবেন। নতুন বোর্ড দায়িত্ব নিলে এই পরিকল্পনা টিকবে কিনা সেটা নিয়েও রয়েছে সংশয়। যদিও এটি নিয়ে ভাবছেন না তামিম। তার মতে, কেউ যদি বাংলাদেশের ক্রিকেটের ভালো চান, এই নিয়ম চালু রাখবেনই।

বলেছেন, ‘সামনে নির্বাচনে যে কেউ থাকতে পারে, আমিও আসতে পারি। যদি এই সিস্টেম আমরা করে দিতে পারি, তাহলে বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে চায় যদি (নতুন যারা আসবে), এটা চালিয়ে যাওয়া অনেক জরুরি। এই বছর থেকেই এটা দেখতে পারবেন ইনশাআল্লাহ।’

Tags: এনসিএলকাউন্টিঘরোয়া ক্রিকেটতামিমবিসিএলবিসিবিলিড স্পোর্টস
Previous Post

সংরক্ষিত নারী আসনে এমপি নির্বাচিত হলেন যে ৪৯ প্রার্থী

Next Post

অতিরিক্ত সচিবদের বিদেশ সফরে ইকোনমি ক্লাস বাধ্যতামূলক

Next Post
বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় লোগো, সবুজ পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

অতিরিক্ত সচিবদের বিদেশ সফরে ইকোনমি ক্লাস বাধ্যতামূলক

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে হকার পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে হকার পুনর্বাসন কার্যক্রম শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT