চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবেগ, অশ্রু আর রেকর্ডের ফুলঝুরি!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:25 অপরাহ্ন 30, এপ্রিল 2026
in বিনোদন
A A
শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শুভেচ্ছা ও আনন্দের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

দর্শক জনপ্রিয়তার পাশাপাশি ভিউয়ে একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছে মুহাম্মদ মোস্তাফা কামাল রাজ পরিচালিত ‘এটা আমাদেরই গল্প’।

এই প্রতিবেদন লেখার আগ পর্যন্ত সিরিজটির ৫০তম পর্ব প্রকাশের মাত্র ৩ ঘণ্টার আগেই ৪ মিলিয়নের (৪০ লাখ) ভিউ অতিক্রম করেছে। যা দেশের অনলাইন কনটেন্ট দুনিয়ায় এক বিরল মাইলফলক! এত কম সময়ে মিলিয়ন ভিউ স্পর্শ করা বাংলাদেশের নাটক বা ধারাবাহিকের জন্য অত্যন্ত বিরল ঘটনা।

দর্শকদের ব্যাপক আগ্রহ, আবেগঘন গল্প, এবং চরিত্রগুলোর সঙ্গে গভীর সংযোগ; সব মিলিয়ে সিরিয়ালটির প্রতি পর্বটি প্রকাশের পর শুরু থেকে ইউটিউবে ছিল তুমুল আলোচনায়।

বিশেষ করে সিরিয়ালটির ৪৯ ও ৫০ তম পর্ব দেখে হাজার হাজার দর্শক মন্তব্যে বলছেন, ‘এভাবে দর্শকদের না কাঁদালেও পারতেন পরিচালক’!

কেউ কেউ লিখছেন, কখন যে চোখ ভিজে গেছে বুঝে উঠতে পারিনি! কেউ লিখছেন, এই পর্বটা অনেক কষ্টের, চোখের পানি ধরে রাখতে পারলাম না।

সিরিয়ালটির দৃশ্যের সঙ্গে নিজের জীবনের অভিজ্ঞতা শেয়ার করে পরিচালক রাজ বলেন, বাস্তব জীবনে যখন আপন মানুষের খাটিয়া কাঁধে নিয়েছিলাম, মনে হয়েছিল পৃথিবীর সবচেয়ে ভারী ওজনটা বইছি। আজ ক্যামেরার পেছনে দাঁড়িয়ে সেই একই দৃশ্য যখন পরিচালনা করছিলাম, হৃদয়ের পুরোনো ক্ষতগুলো আবার নতুন করে জেগে উঠল। এটা শুধু একটি নাটক নয়, এটা এক সন্তানের পরিবারের প্রতি শেষ বিদায়ের এক টুকরো জীবন্ত যন্ত্রণা।”

‘এটা আমাদেরই গল্প’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, খায়রুল বাসার, কেয়া পায়েল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, ডিকন নূর, মাহমুদুল ইসলাম মিঠু, মুকিত জাকারিয়া, এমএনইউ রাজু ও ইসরাত অতিথি।

৫২ এপিসোডে শেষ হবে ‘এটা আমাদেরই গল্প’। নির্মাতা রাজ জানিয়েছেন, শেষ পর্বটি হবে বিশেষ মেগা এপিসোড। শুরু থেকে প্রতিটি পর্বের দৈর্ঘ্য ছিল ২৫ মিনিট। দর্শকদের অনুরোধ ছিল সময় আরও বাড়ানোর। তবে টেলিভিশন সম্প্রচারের নির্দিষ্ট সময়সীমা ও স্পন্সর সংশ্লিষ্ট সীমাবদ্ধতার কারণে তা সম্ভব হয়নি। শেষ পর্বটি থাকবে দেড় ঘণ্টাব্যাপী!

পারিবারিক নাটকে আবেগ ও সম্পর্কের টানাপোড়েন হারিয়ে যাচ্ছে, এমন অভিযোগ দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল। সেই ধারণাকে অনেকটাই ভুল প্রমাণ করেছে চ্যানেল আইয়ের এই ধারাবাহিক। পারিবারিক মেলবন্ধন, সম্পর্কের উষ্ণতা ও বাস্তব জীবনের আবেগঘন গল্পের কারণে নাটকটি দর্শকদের মধ্যে আলাদা জায়গা করে নেয়।

গত বছরের ৫ নভেম্বর থেকে প্রতি মঙ্গলবার ও বুধবার রাত সাড়ে নয়টায় চ্যানেল আইয়ে প্রচার শুরু হয় ‘এটা আমাদেরই গল্প’। টেলিভিশন সম্প্রচারের পাশাপাশি সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলেও প্রতিটি পর্ব প্রকাশ করা হয়। দুই মাধ্যমেই নাটকটি ব্যাপক দর্শকপ্রিয়তা পায়।

Tags: ইন্তেখাব দিনারইরফান সাজ্জাদএমএনইউ রাজুকেয়া পায়েলখায়রুল বাসারডিকন নূরদীপা খন্দকারনাদের চৌধুরীমনিরা আক্তার মিঠুমাহমুদুল ইসলাম মিঠুমুকিত জাকারিয়ালিড বিনোদনশিল্পী সরকার অপু
Previous Post

‘বেশি জুম করবেন না’- ক্যামেরাম্যানকে কারিশমা!

Next Post

‘যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ উপসাগরীয় অঞ্চলে অস্থিরতা আরও বাড়াবে’

Next Post
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি আলোচনায় বসে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

'যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ উপসাগরীয় অঞ্চলে অস্থিরতা আরও বাড়াবে'

প্রধানমন্ত্রীর উপহার পেয়ে মা ও শিশু খুশি, যশোরের মানবিক ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

মানবিকতার ঘটনায় আবারও আলোচিত যশোর: মা ও শিশুর জন্য প্রধানমন্ত্রীর উপহার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT