চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরও পেনাল্টি না দেয়ায় চটেছেন আর্সেনাল কোচ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:09 অপরাহ্ন 30, এপ্রিল 2026
in ফুটবল, স্পোর্টস
A A
আর্সেনাল কোচ ক্ষুব্ধ, পেনাল্টি না দেওয়ায় রাগ প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগে সেমির প্রথম লেগে দুই পেনাল্টিতে ১-১ গোলে ড্র করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ ও আর্সেনাল। ম্যাচে আরও একটা পেনাল্টি পেয়েছিল গানাররা, ভিএআর দেখে সিদ্ধান্ত বদলান রেফারি। তাতে বেশ চটেছেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা।

‎বুধবার রাতে মাদ্রিদের রিয়াদ এয়ার মেট্রোপলিটানোতে ৪৪ মিনিটে পেনাল্টিতে লন্ডনের ক্লাবটিকে লিড এনে দেন সুইডিশ তারকা ভিক্টর গায়কোরেস। ঘরের মাঠে পিছিয়ে থেকে বিরতিতে যায় অ্যাটলেটিকো। ৫৬ মিনিটে জুলিয়ান আলভারেজের পেনাল্টিতে সমতা আসে।

ম্যাচের ৭৮ মিনিটে স্বাগতিকদের ডি-বক্সে ডেভিড হানকোর সাথে ধাক্কা লেগে পড়ে যান এবেরেচি এজে। ডাচ রেফারি ড্যানি ম্যাকেলি প্রথমে পেনাল্টির নির্দেশ দেন। পরে ভিএআর কর্মকর্তা ডেনিস হিগলার তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য মনিটরে পাঠান। বেশ কয়েকবার পর্যবেক্ষণের পর রেফারি পেনাল্টি না দেয়ার সিদ্ধান্ত নেন।

আর্তেতা এটিকে বিতর্কিত দাবি করেছেন, ‘যে বিষয়টি নিয়ে প্রচণ্ড ক্ষুব্ধ, তা হল, কোন স্পষ্ট ও সুস্পষ্ট ভুল না থাকা সত্ত্বেও এজের উপর নেয়া পেনাল্টিটি যেভাবে বাতিল করা হল, তা এক কথায় অবিশ্বাস্য। এটি খেলার গতিপথ বদলে দিয়েছে। এ পর্যায়ে আমি খুবই দুঃখিত, এমন হতেই পারে না।’

‘এটা পুরোপুরি নিয়মের বিরুদ্ধে ছিল এবং ব্যাপারটা বুঝি। এটা স্পষ্ট স্পর্শ ছিল। এমনকি রেফারি সিদ্ধান্তটা (পেনাল্টির) নিলেন এবং পরে আবার তাকে সেটা ১৩ বার দেখতেও হল। এরপর তো সিদ্ধান্ত পাল্টাতে পারে না। এ অবস্থানে আসার জন্য নয় মাস এত কঠিন লড়াই করলাম। কিন্তু এটা এমন একটা ব্যাপার যা ম্যাচ চলাকালীন পুরোপুরি বদলে গেল। এটা হতে পারে না। এটার উপর অনেককিছু নির্ভর ছিল। অনেক, অনেক, অনেকবেশি। এটা হতেই পারে না।’

‎আগামী মঙ্গলবার রাত ১টায় লন্ডনের এমিরেটসে দ্বিতীয় লেগে অ্যাটলেটিকো মাদ্রিদকে আথিত্য দেবে আর্সেনাল।

Tags: অ্যাটলেটিকো মাদ্রিদআর্সেনালচ্যাম্পিয়ন্স লিগমিকেল আর্তেতালিড স্পোর্টসসেমিফাইনাল
Previous Post

ইরান যুদ্ধের কারণে বড় অর্থনৈতিক ধাক্কায় পাকিস্তান: শাহবাজ শরিফ

Next Post

ডিজাবের নতুন কমিটিতে সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম মাসুম

Next Post
দুইজন পুরুষের ছবি, একজন সাদা পোশাক পরিহিত, অন্যজন হলুদ শার্টে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিজাবের নতুন কমিটিতে সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম মাসুম

ছবি সংগৃহীত

বেড়ে চলেছে তেলের দাম, হরমুজ খুলতে সহায়তা চায় যুক্তরাষ্ট্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT