চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমলিঙ্গ সম্পর্কের কারণে বরিশালে ২ নারী আটক

সাঈদ পান্থ by সাঈদ পান্থ
4:28 অপরাহ্ন 29, এপ্রিল 2026
in - সেমি লিড, জনপদ, বরিশাল
A A
বরিশালে পুলিশ কনস্টেবল হাসপাতালে ভর্তি, পুলিশ সুপারের নির্দেশে তদন্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

নারী-পুরুষের চিরাচরিত সম্পর্কের বাইরে গিয়ে সমকামী প্রেমের এক নজিরবিহীন ও চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী হলো বরিশাল শেবাচিম। লোকচক্ষু আর সামাজিক প্রথার তোয়াক্কা না করে দুই তরুণী একে অপরকে জীবনসঙ্গিনী হিসেবে বেছে নেয়ার ঘোষণা দিয়েছেন। এই ব্যতিক্রমী সম্পর্কের জট খুলতেই এখন দক্ষিণাঞ্চলজুড়ে বইছে আলোচনার ঝড়। বিশেষ করে, অভিযুক্তদের একজন বিবাহিত ও এক সন্তানের জননী হওয়ায় বিষয়টি ভিন্ন মাত্রার জন্ম দিয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবামেক) মেডিসিন ওয়ার্ডে এই সমকামী সম্পর্কের নাটকীয় মোড় নেয়। সেখানে চিকিৎসাধীন সুমার সেবার আড়ালে দুই তরুণীর সন্দেহজনক ও ঘনিষ্ঠ আচরণ নজরে আসে দায়িত্বরত আনসার সদস্যদের।

পরে সুমার নিজের মায়ের অভিযোগের ভিত্তিতে আনসার সদস্যরা তাদের আটক করে মেডিকেল পুলিশের কাছে সোপর্দ করেন। ঘটনার সংবেদনশীলতা বিবেচনায় মেডিকেল পুলিশের ইনচার্জ এসআই ধীমান বিশেষ মোবাইল টিম পাঠিয়ে তাদের বরিশাল কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করেন।

পুলিশি হেফাজতে থাকা দুই তরুণীর পরিচয় নিশ্চিত হওয়া গেছে, তরুণী সুমা আক্তার (২৭) বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার গ্রামের সেলিম সরদারের মেয়ে। তিনি বিবাহিত এবং তার একটি সন্তানও রয়েছে। অপর তরুণী হালিমা আক্তার (২০), টাঙ্গাইল জেলার কালিহাতী থানার জব্বার মিয়ার মেয়ে।

প্রত্যক্ষ সূত্রে জানা যায়,দেড় বছর আগে ‘টিকটক’ অ্যাপের মাধ্যমে তাদের পরিচয় হয়। এই ভার্চুয়াল বন্ধুত্বই এক সময় গভীর সমকামী প্রণয়ে রূপ নেয়। সুমার পরিবার প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও এক পর্যায়ে সুমা টাঙ্গাইলে গিয়ে হালিমাকে বরিশালে নিয়ে আসেন এবং তার স্বামীকে মৌখিকভাবে ডিভোর্স দেওয়ার দাবি করেন।

হাসপাতালের বেডে অসুস্থ সুমার সাথে হালিমার অনৈতিক’ ঘনিষ্ঠতা চরমে পৌঁছালে সুমার মা নিজেই কর্তৃপক্ষের দ্বারস্থ হন। পুলিশের কাছে সুমা অকপটে নিজের সমকামী সত্তার কথা স্বীকার করে বলেন, বিগত সাত মাস ধরে আমাদের মধ্যে শারীরিক ও মানসিক গভীর সম্পর্ক বিদ্যমান। আমি হালিমাকে ছাড়া বাঁচব না, তাকেই জীবনের শেষ দিন পর্যন্ত লাইফ পার্টনার হিসেবে পাশে চাই। অনুরূপভাবে হালিমাও তাদের এই দীর্ঘদিনের সম্পর্ককে চিরস্থায়ী রূপ দেওয়ার অঙ্গীকার করেন।

সুমার মা কান্নায় ভেঙে পড়ে এ প্রতিবেদককে বলেন, আমার মেয়ের সাজানো সংসার আর ছোট বাচ্চাটির ভবিষ্যৎ সব শেষ হয়ে যাচ্ছে। টাঙ্গাইলের মেয়েটিকে অনেক অনুরোধ করেছি সরে যাওয়ার জন্য, কিন্তু সুমা নিজেই তাকে নিয়ে এসেছে। হাসপাতালেও তারা প্রকাশ্যেই এসব অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল।

বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন বলেন, হাসপাতাল অভিযোগের ভিত্তিতে দুই তরুণীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তারা নিজেদের সমকামী সম্পর্কের বিষয়টি অকপটে স্বীকার করেন। যদিও এটি একটি স্পর্শকাতর ও ব্যতিক্রমী ঘটনা, কিন্তু অভিভাবকদের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ না পাওয়ায় আমরা তাদের যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে নিতে পারছি না।

Tags: বরিশালবরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসমকামী
Previous Post

পর্যটনে গবেষণাভিত্তিক থিঙ্কট্যাঙ্ক ‘ইউটিএসএসওবি’এর প্রথম নির্বাহী সভা অনুষ্ঠিত

Next Post

প্রাকৃতিক ভারসাম্য না থাকলে বাড়বে দুর্যোগ, সতর্ক নীতিনির্ধারকরা

Next Post
প্রাকৃতিক ভারসাম্য না থাকলে দুর্যোগ বাড়তে পারে বলে সতর্কতা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাকৃতিক ভারসাম্য না থাকলে বাড়বে দুর্যোগ, সতর্ক নীতিনির্ধারকরা

বাংলাদেশ সংসদে আলোচনা চলছে, সংসদ সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্যামিলি কার্ডে মূল্যস্ফীতি কমবে, সংসদে প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT