চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেনীতে ‘মেঘ বিস্ফোরণ’: এক ঘণ্টার বৃষ্টিতে শহর পানির নিচে

মোঃ শফি উল্লাহ রিপন by মোঃ শফি উল্লাহ রিপন
9:34 অপরাহ্ন 28, এপ্রিল 2026
in - সেমি লিড, জনপদ, ফেনী
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফেনী শহরে ভয়াবহ ‘মেঘ বিস্ফোরণ’ (ক্লাউডবার্স্ট) এর ঘটনায় মাত্র এক ঘণ্টার বৃষ্টিতেই বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে গেছে। এতে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ।

মঙ্গলবার ২৮ এপ্রিল বিকেলে জেলা আবহাওয়া অফিস জানায়, এক ঘণ্টায় রেকর্ড ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। গত ২৪ ঘণ্টায় মোট বৃষ্টিপাতের পরিমাণ দাঁড়িয়েছে ১৫১ মিলিমিটার, যা চলতি বছরের সর্বোচ্চ।

আবহাওয়াবিদরা জানান, কোনো নির্দিষ্ট এলাকায় এক ঘণ্টায় ১০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাত হলে সেটিকে ‘মেঘ বিস্ফোরণ’ বলা হয়। এই ধরনের আকস্মিক ভারী বর্ষণে স্বল্প সময়ের মধ্যে জলাবদ্ধতা, আকস্মিক বন্যা ও বিপর্যয় দেখা দেয়। হঠাৎ এই ভারী বৃষ্টিতে শহরের ডাক্তারপাড়া, শহীদ শহিদুল্লা কায়সার সড়ক, পুরাতন রেজিস্ট্রি অফিস এলাকা, শাহীন একাডেমি, পাঠানবাড়ি, নাজির রোড, মিজান রোড, সদর হাসপাতাল মোড় ও পেট্রোবাংলা সংলগ্ন এলাকায় হাঁটু থেকে কোমর সমান পানি জমে যায়। অনেক নিচু সড়ক ডুবে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। বিভিন্ন দোকানপাটে পানি ঢুকে পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী জাকির উদ্দিন বলেন, টানা বৃষ্টিতে ড্রেন ও খাল দিয়ে পানি নামতে দেরি হওয়ায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানি দ্রুত নামিয়ে আনতে পৌরসভার ১২টি টিম কাজ করছে। পরিস্থিতির উন্নতি শিগগিরই হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান জানান, লঘুচাপের প্রভাবে আগামী তিন দিন পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের আশঙ্কাও রয়েছে।

আকস্মিক এই দুর্যোগে নগরবাসীকে প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়ার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Tags: আবহাওয়া অফিসবৃষ্টিপাত
Previous Post

টেকনাফ মেরিন ড্রাইভে মোটরসাইকেল দুর্ঘটনায় ১জন নিহত

Next Post

বিনামূল্যে বিশ্বকাপ ফ্যান ফেস্টের আয়োজন করবেন নিউইয়র্কের মেয়র

Next Post

বিনামূল্যে বিশ্বকাপ ফ্যান ফেস্টের আয়োজন করবেন নিউইয়র্কের মেয়র

ছবি: সংগৃহীত

অবৈধ ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নীতিমালা আনছে সরকার: ডিএসসিসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT