চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শামীমের ব্যাটিং উপভোগ করেছেন হৃদয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:50 অপরাহ্ন 27, এপ্রিল 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

১৩৪ রানে পারভেজ হোসেন ইমন আউট হলে চাপে পড়ে বাংলাদেশ। তবে তাওহীদ হৃদয়ের সঙ্গে ঝড়ো ব্যাটিংয়ে প্রতিআক্রমণে যান শামীম হোসেন পাটোয়ারী। দুজনের ২১ বলে ৪৯ রানের অপরাজিত জুটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ৩ চার ও ২ ছক্কায় ১৩ বলে ৩১ রান করেন শামীম। বিশেষ করে তার ছক্কা দুটি ছিল চোখ জুড়ানো। অপরপ্রান্তে থেকে শামীম তাণ্ডব বেশ উপভোগই করেছেন হৃদয়।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাজে টসে হেরে আগে ব্যাটে নামে কিউইরা। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রানের সংগ্রহ গড়ে তারা। জবাবে নেমে ১২ বল হাতে রেখে ৬ উইকেটে জয় তুলে নেয় বাংলাদেশ।

ফিফটি করে ম্যাচসেরা হয়েছেন তাওহীদ হৃদয়। পরে সংবাদ সম্মেলনে আসেন টাইগার ব্যাটার। জানান, শামীমের ব্যাটিং উপভোগ করেছেন তিনি।

হৃদয় বলেন, ‘আমি অনেক উপভোগ করি ওর ব্যাটিং সত্যি কথা বলতে। কারণ ও এমন এমন শটস খেলে, আমাদের কম ব্যাটারই আছে যে ওরকম শটস খেলতে পারে। ছয় নম্বরে এরকম খেলোয়াড়ই দরকার, যে সব দিকেই মেরে যেকোনো সময় রান দিতে পারবে। বোলাররাও অনেক চাপে থাকে এরকম শটস খেললে। যেমন যে ছয়টা ও মেরেছে আপনি যদি খেয়াল করে দেখেন এরকম ছয় আমরা খুব কমই মারতে পারি। তো অবশ্যই দোয়া করি যেন ধারাবাহিকভাবে আরও ভালো কিছু করে।’

জয়ের কৃত্বিত দলের সবাইকে দিতে চান হৃদয়, পাশাপাশি প্রশংসা করেছেন রিপন মণ্ডলের বোলিংয়েরও। হৃদয় বলেন, ‘আমি সবাইকে কৃতিত্ব দিতে চাই কারণ সবাই ভালো বল করেছে। রিপন বিশেষ করে ওর অভিষেক ম্যাচে (মূল দলে) শেষ ওভারটা ও অনেক ভালো বল করেছে। নিয়ন্ত্রণ ছিল ওর বোলিংয়ে। আমি সবমিলিয়ে সব বোলারকেই কৃতিত্ব দিতে চাই কারণ সবাই অনেক অবিচলিত মনে ছিল।’

Tags: চট্টগ্রামনিউজিল্যান্ডবাংলাদেশবিসিবিলিড স্পোর্টসহৃদয়
Previous Post

আন্তর্জাতিক পিআর সেবা চালু করলো টাইমস পিআর

Next Post

ইরানসহ ওই অঞ্চলের দেশগুলোর স্বার্থে রাশিয়া সম্ভাব্য সবকিছু করবে: পুতিন

Next Post
ছবি: সংগৃহীত

ইরানসহ ওই অঞ্চলের দেশগুলোর স্বার্থে রাশিয়া সম্ভাব্য সবকিছু করবে: পুতিন

ছবি: সংগৃহীত

বজ্রপাতে চার জেলায় ৭ জনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT