চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুশান্তের মৃত্যুর অভিযোগ থেকে রিয়ার মুক্তি, খুলছে ব্যাংক অ্যাকাউন্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:40 অপরাহ্ন 26, এপ্রিল 2026
in বিনোদন
A A

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর নেপথ্যে মাদকাসক্তি ও তা সরবরাহের অভিযোগ ওঠে তার প্রেমিকা-অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে। অভিযোগ ছিল রিয়ার ভাই শৌভিকের বিরুদ্ধেও। দীর্ঘ টানাপড়েনের পরে সেই অভিযোগের ভার নেমেছে ভাই-বোনের মাথা থেকে। এর জেরে ‘ফ্রিজ’ করা হয়েছিল রিয়া এবং শৌভিকের ব্যাংক অ্যাকাউন্ট। সেই সমস্যা থেকেও এবার রেহাই পাচ্ছেন তারা।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, শনিবার (২৫ এপ্রিল) বিশেষ এনডিপিএস আদালত অভিনেত্রী এবং তার ভাইয়ের ব্যাংক অ্যাকাউন্টগুলি মুক্ত করার নির্দেশ দিয়েছে। অভিনেতা সুশান্তের মৃত্যুর সঙ্গে সম্পর্কিত মাদক মামলার তদন্তের সময় ২০২০ সালে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি) এই অ্যাকাউন্টগুলো ফ্রিজ করেছিল।

আদালতের রায় অনুসারে, সংস্থাটি বাধ্যতামূলক পদ্ধতি অনুসরণ করতে ব্যর্থ হয়েছে। খবরে প্রকাশ, ভাই-বোন দু’জনেই তাদের আইনজীবী আয়াজ খান এবং জেহরা চরণিয়ার সহায়তায় বিশেষ আদালতে অ্যাকাউন্টগুলি ‘ডি-ফ্রিজ’ করার আবেদন করেছিলেন। আবেদনে তারা দাবি করেছিলেন, এনসিবি আইনি নিয়মাবলী মেনে চলতে ব্যর্থ হয়েছিলেন।

রিয়া-শৌভিকের দুই আইনজীবী আদালতকে জানিয়েছেন, এনসিবি ১৯৮৫ সালের নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস (এনডিপিএস) আইনের ৬৮এফ ধারা অনুসরণ করেনি। এই ধারা অবৈধ ভাবে সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষেত্রে প্রয়োগ করা হয়।

আইনজীবীদের যুক্তি, এর থেকেই প্রমাণিত সংস্থাটি রিয়া-শৌভিকের অ্যাকাউন্ট অবৈধ ভাবে বন্ধ করেছিল। তাদের আইনজীবীরা আরও জানান, ওই ধারা অনুযায়ী, অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করার ৩০ দিনের মধ্যে এনবিসিকে ব্যাংক কর্তৃপক্ষের থেকে একটি আনুষ্ঠানিক নির্দেশ নিতে হয়। কিন্তু রিয়া-শৌভিকের ক্ষেত্রে সংস্থা নাকি সেরকম কোন নির্দেশও নেয়নি।

আইনজীবীদের দেওয়া তথ্যকে মান্যতা দিয়ে এর পরেই রিয়া এবং শৌভিকের ‘ফ্রিজ’ করা ব্যাংক অ্যাকাউন্টগুলি খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Tags: রিয়া চক্রবর্তীসুশান্ত সিং রাজপুত
Previous Post

মানবাধিকার নিশ্চিতে ইসলামই একমাত্র সমাধান: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

Next Post

লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে জোরালো হামলা চালানোর নির্দেশ নেতানিয়াহুর

Next Post
ছবি: সংগৃহীত

লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে জোরালো হামলা চালানোর নির্দেশ নেতানিয়াহুর

ছেলের মৃত্যুর চার ঘণ্টার ব্যবধানে মায়ের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT