চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানবাধিকার নিশ্চিতে ইসলামই একমাত্র সমাধান: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:04 অপরাহ্ন 26, এপ্রিল 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

একমাত্র ইসলামই পারে সত্যিকার অর্থে মানবাধিকার, বাকস্বাধীনতা ও ন্যায়বিচার নিশ্চিত করতে—এমন মন্তব্য করেছেন অরাজনৈতিক আন্দোলন হিযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। রাজধানী ঢাকায় গণমাধ্যমকর্মীদের নিয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এই মন্তব্য করেন তিনি।

এ সময় চলমান বিশ্বপরিস্থিতির কথা তুলে ধরে হিযবুত তওহীদের ইমাম বলেন, বিশ্বজুড়ে মানবাধিকার লঙ্ঘন ও বাকস্বাধীনতা হরণের এক পৈশাচিক উৎসব চলছে। একের পর এক মুসলিম রাষ্ট্রের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হচ্ছে। জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো এই অন্যায়ের প্রতিকারে ব্যর্থ হয়েছে। ফিলিস্তিন ও মিয়ানমারে মুসলিমদের ন্যূনতম অধিকারও তারা রক্ষা করতে পারেনি।

বাংলাদেশের প্রেক্ষাপট উল্লেখ করে হিযবুত তওহীদের ইমাম বলেন, গত দুই বছরে দেশে কয়েকশ মবের ঘটনা ঘটেছে। একটি উগ্র ও সাম্প্রদায়িক গোষ্ঠী সর্বত্র অরাজকতা সৃষ্টি করে বেড়াচ্ছে।

তিনি প্রচলিত সিস্টেম পরিবর্তনের প্রস্তাব তুলে ধরে বলেন, ইসলামকে বর্তমানে একটি ভীতিকর বিষয় হিসেবে উপস্থাপন করা হয়। কিন্তু এটি আল্লাহপ্রদত্ত সহজ-সরল, ভারসাম্যপূর্ণ জীবনব্যবস্থা। আর এই ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমেই চলমান অন্যায়-অশান্তির অবসান সম্ভব।

তিনি রাষ্ট্রীয়, বিচারিক, সামরিক ও অর্থনৈতিক অঙ্গনসহ সর্বত্র আল্লাহর বিধান প্রতিষ্ঠার আহ্বান জানান। পরে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও সমঝোতা এবং বিভিন্ন ধর্ম-সম্প্রদায়ের মধ্যে সংলাপ বৃদ্ধিসহ কিছু প্রস্তাবনা তুলে ধরেন।

শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর পুরানা পল্টনে ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টসে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়।

এতে আরও উপস্থিত ছিলেন হিযবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক রুফায়দাহ পন্নী, ডা. মাহবুব আলম মাহফুজ ও এসএম সাসমুল হুদা, ডিইউজের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম, দৈনিক কালবেলার বার্তা বিভাগের প্রধান ও বিশেষ প্রতিবেদক কবির হোসেন, এনটিভির প্রধান বার্তা সম্পাদক ফখরুল আলম খান, জাতীয় প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক মো. আশরাফ আলী, গ্রিন ওয়াচের সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, দৈনিক মানবজমিনের নির্বাহী সম্পাদক শামীমুল হক, বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিবেদক এস এম আব্বাস, হিযবুত তওহীদের গণমাধ্যম যোগাযোগ সম্পাদক শারমিন সুলতানা চৈতী, দ্য ফিনান্সিয়াল পোস্টের মার্কেটিং বিভাগের ডেপুটি ম্যানেজার মেহেদী হাসান প্রমুখ।

Tags: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
Previous Post

গণতন্ত্রের ৫২ বছর: লাল কার্নেশনে সিক্ত পর্তুগাল

Next Post

সুশান্তের মৃত্যুর অভিযোগ থেকে রিয়ার মুক্তি, খুলছে ব্যাংক অ্যাকাউন্ট

Next Post

সুশান্তের মৃত্যুর অভিযোগ থেকে রিয়ার মুক্তি, খুলছে ব্যাংক অ্যাকাউন্ট

ছবি: সংগৃহীত

লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে জোরালো হামলা চালানোর নির্দেশ নেতানিয়াহুর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT