চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাটারদের নিয়ে প্রত্যাশা কতটা বাস্তবসম্মত, জানেন না টেইট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:10 অপরাহ্ন 22, এপ্রিল 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: ব্যাটিং নিয়ে লম্বা সময় ধুঁকছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় প্রথম ম্যাচে হার দেখেছিল টিম টাইগার্স। দ্বিতীয় ম্যাচে তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্তর ফিফটিতে জয় পেলেও টপঅর্ডার বিবর্ণ ছিল। মিডলঅর্ডারও রান পাচ্ছে না। এমন অবস্থায় ব্যাটারদের নিয়ে খুব বেশি প্রত্যাশা করছেন না পেস বোলিং কোচ শন টেইট। তবে ব্যক্তিগত পারফরম্যান্সের প্রংশসা করেছেন টাইগারদের কোচ। দলীয় ধারাবাহিকতা এবং জয়ের মানসিকতা থাকা বেশি প্রয়োজন বলেছেন।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বৃহস্পতিবার সকাল ১১টায় গড়াবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। ধারাভাষ্য শোনা যাবে রেডিও ভূমিতে। ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে ব্যাটিং ইউনিট নিয়ে কথা বলেছেন টেইট।

‘গত ম্যাচটা সত্যিই ভালো ছিল। বাংলাদেশে প্রত্যাশা অনেকবেশি, মিডিয়া হোক বা সাধারণ মানুষ, সবাই চায় ব্যাটাররা সবসময় ভালো করুক। এখন এটা কতটা বাস্তবসম্মত জানি না। তবে গত ম্যাচে আমরা কিছু ভালো ব্যক্তিগত পারফরম্যান্স দেখেছি এবং সহজে জিতেছি। যেটা দেখতে চাই তা হল ধারাবাহিকতা। আশা করি আগামীকালও তারা একই কাজ করবে।’

​সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞদের অনুপস্থিতির পর থেকে ভুগতে দেখা যাচ্ছে বাংলাদেশকে। তবে কোন পরিস্থিতিই অজুহাত হিসেবে দাঁড় করাতে নারাজ টেইট। বললেন, ‘সিনিয়র ব্যাটারদের বিদায়ে কিছুটা পরিবর্তন এসেছে ঠিকই, তবে এখনও দলে সিনিয়ররা আছেন। আমরা এটাকে অজুহাত হিসেবে ব্যবহার করি না। আমরা শুধু এটাই আশা করতে পারি যে, তারা ক্রমাগত উন্নতি করবে এবং ব্যক্তিগতভাবে দাঁড়িয়ে দলকে ম্যাচ জেতাবে।’

​পরের ওয়ানডে ঘিরে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার গুরুত্ব এবং সিরিজ জয়ের চাপ নিয়ে টেইট দলের নির্ভার থাকার কথা জানালেন। আপাতত লক্ষ্য ধারাবাহিকতা বজায় রেখে সিরিজ জয় নিয়ে মাঠ ছাড়া। গত ম্যাচের সহজ জয় এবং ক্রিকেটারদের চনমনেভাব ভালো করার রসদ যোগাবে, মনে করছেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার।

‘মনে হয় সিরিজ জেতার চাপ সবসময়ই থাকে। এ পর্যায়ের ক্রিকেটে সিরিজ জিততেই হবে, বিশেষ করে গত ম্যাচ জেতার পর আমরা যে অবস্থানে আছি। আমরা কাল জেতার প্রত্যাশা করছি। ছেলেরা ফুরফুরে মেজাজে আছে। গতকাল আমরা এখানে এসেছি এবং তাদের বেশ নির্ভার মনে হচ্ছে। প্রতিটি জয় আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়।’

Tags: কিউইটেইটবাংলাদেশবিসিবিমাহমুদউল্লাহমুশফিকলিড স্পোর্টসসাকিব
Previous Post

হাইব্রিডে টয়োটার বড় বিনিয়োগ, লক্ষ্য দীর্ঘমেয়াদি সম্প্রসারণ

Next Post

সাকলাইন-রিপনের দলে আসাটা ‘দারুণ’

Next Post

সাকলাইন-রিপনের দলে আসাটা ‘দারুণ’

ফলের মৌসুমে পোলার আইসক্রীম নিয়ে এলো ‘এসোরা’ ফ্রুট আইসক্রীম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT