চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে ‘মাল্টি-ডেস্টিনেশন এডুকেশন এক্সপো ২০২৬’ অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:45 অপরাহ্ন 18, এপ্রিল 2026
in শিক্ষা
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর বনানীতে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘বিএইচই ইউনি মাল্টি-ডেস্টিনেশন এডুকেশন এক্সপো ২০২৬’। এই অনুষ্ঠানে দেশের শিক্ষা খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, আন্তর্জাতিক প্রতিনিধি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শনিবার সকাল ১১টার দিকে রাজধানীর অভিজাত হোটেল ইউনিক রিজেন্সিতে এই অনুষ্ঠান হয়। এতে বিএইচই ইউনির একটি সংক্ষিপ্ত পরিচিতিমূলক ভিডিও প্রদর্শন করা হয়, যেখানে প্রতিষ্ঠানের কার্যক্রম, আন্তর্জাতিক অংশীদারিত্ব এবং শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা তুলে ধরা হয়।

উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন বিএইচই ইউনির সিইও ড. শফিক রহমান। তিনি বলেন, বর্তমান বিশ্বে প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থায় আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ও দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বৈশ্বিক শিক্ষা ও ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের সমাপনী পর্বে ধন্যবাদ জ্ঞাপন করেন বিএইচই ইউনি বাংলাদেশ-এর ম্যানেজিং ডিরেক্টর এস এম সাইফুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিএইচই ইউনির কনসালটেন্ট হাফিজ উদ্দিন মুন্না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—অ্যাসোসিয়েট প্রফেসর সুজিত বিশ্বাস, পিএইচডি, কম্পিউটার সায়েন্স বিভাগ, স্কুল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সিটি, সেন্ট জর্জেস ইউনিভার্সিটি অব লন্ডন; মোঃ মাহিউদ্দিন আহমেদ, প্রধান, সিএসই বিভাগ, ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS); মোঃ মোহাম্মদ আলী, এক্সিকিউটিভ ডিরেক্টর, ইউনাইটেড কলেজ অব এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট; ড. এ আর খান, বিভাগীয় শিক্ষক, আইটিএইচএম, প্রাইমএশিয়া ইউনিভার্সিটি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. এএনএম মেশকাত উদ্দিন, ভাইস চ্যান্সেলর, প্রাইমএশিয়া ইউনিভার্সিটি। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং আন্তর্জাতিক শিক্ষার সুযোগকে কাজে লাগানোর উপর গুরুত্বারোপ করেন।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এই এক্সপোর মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক শিক্ষা, স্কলারশিপ এবং ক্যারিয়ার উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচনের সুযোগ পাবে।

Previous Post

এপ্রিল-মে মাসে আসছে অস্বাভাবিক শক্তিশালী ‘সুপার এল নিনো’

Next Post

ট্রেবলজয়ী মেডেল নিলামে তুলছেন ম্যানসিটির ‘রহস্যময়’ একজন

Next Post

ট্রেবলজয়ী মেডেল নিলামে তুলছেন ম্যানসিটির ‘রহস্যময়’ একজন

শেষ হচ্ছে পারিবারিক গল্পে দর্শক মাতানো নাটক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT