চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবেক মন্ত্রীকে হাইকমিশনার হিসেবে বাংলাদেশে পাঠাচ্ছে ভারত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:11 অপরাহ্ন 19, এপ্রিল 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A

ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বর্তমানে বিজেপি নেতা দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে হাইকমিশনার হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। ঢাকায় প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হবেন তিনি।

প্রণয় ভার্মাকে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

আজ রোববার (১৯ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের কাছে ত্রিবেদীর নিয়োগে সম্মতি চাওয়া হবে।

ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স (ইউপিএ) আমলে তৃণমূল কংগ্রেসের সদস্য হিসেবে কেন্দ্রীয় রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন দিনেশ ত্রিবেদী। ২০২১ সালের ১২ ফেব্রুয়ারি তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করে একই বছরের ৬ মার্চ বিজেপিতে যোগ দেন তিনি।

দিনেশ ত্রিবেদীর এই নিয়োগকে মোদি সরকারের পক্ষ থেকে একটি স্পষ্ট বার্তা হিসেবে দেখা হচ্ছে বলে উল্লেখ করেছে হিন্দুস্তান টাইমস। গুরুত্বপূর্ণ দেশগুলোর দূত হিসেবে সাধারণত ভারতের ফরেন সার্ভিস কর্মকর্তাদেরই নিয়োগ দেয়া হয়। তবে প্রয়োজনবোধে কাঙ্ক্ষিত এসব পদায়নের ক্ষেত্রে এখন থেকে রাজনৈতিক নেতাদেরও বিবেচনা করবে ভারতের সরকার।

বিশ্লেষকদের মতে, অভিজ্ঞ রাজনৈতিক নেতাকে ঢাকায় হাইকমিশনার হিসেবে পাঠানোর মাধ্যমে দিল্লি কূটনৈতিক পর্যায়ে আরও সক্রিয় ও রাজনৈতিকভাবে গুরুত্ববহ বার্তা দিতে চাইছে।

Tags: দিনেশ ত্রিবেদীপ্রণয় ভার্মাবাংলাদেশ-ভারত
Previous Post

দুই দিনে ৪০ লাখ দর্শক, আলোচনায় তৌসিফ-তটিনীর ‘জখম’

Next Post

যেখানে বাংলাদেশকে অনুসরণ করে সাফল্য তুলেছে নিউজিল্যান্ড

Next Post

যেখানে বাংলাদেশকে অনুসরণ করে সাফল্য তুলেছে নিউজিল্যান্ড

রুবেলকে বিদায়ী সম্মাননা দিচ্ছে বিসিবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT