চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রী থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:27 অপরাহ্ন 16, এপ্রিল 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করেছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং চ্যানেল আই’র পরিচালক মুকিত মজুমদার বাবু। 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে মুকিত মজুমদার বাবুসহ বিজয়ীদের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী।

তিনি পরিবশে সংরক্ষণের জন্য রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননায় ভূষিত হলেন।

এবার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং পাঁচটি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ দেওয়া হয়েছে।

স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষাসহ দেশগঠনে সার্বিক অবদানের জন্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ দেওয়া হয়েছে। তার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করেছেন নাতনি জাইমা রহমান।

পুরস্কৃত অন্য ব্যক্তিত্বরা হলেন—মুক্তিযুদ্ধে মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর), বিজ্ঞান ও প্রযুক্তিতে সাবেক সচিব ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক জহুরুল করিম, সাহিত্যে আশরাফ সিদ্দিকী (মরণোত্তর), সংস্কৃতিতে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র উপস্থাপক এ কে এম হানিফ (হানিফ সংকেত),বিশিষ্ট সংগীতশিল্পী বশীর আহমেদ (মরণোত্তর), ক্রীড়ায় দেশের টেবিল টেনিসের কিংবদন্তি জোবেরা রহমান (লিনু), সমাজসেবায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর), মো. সাইদুল হক, রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহত শিক্ষক মাহেরীন চৌধুরী (মরণোত্তর), জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান (মরণোত্তর), গবেষণা ও প্রশিক্ষণে মোহাম্মদ আবদুল বাকী, অধ্যাপক এম এ রহিম ও অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া এবং পরিবেশ সংরক্ষণে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং চ্যানেল আইয়ের পরিচালক আবদুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু)।

এ ছাড়া পুরস্কৃত পাঁচ প্রতিষ্ঠান হলো—মুক্তিযুদ্ধে ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চিকিৎসাবিদ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পল্লী উন্নয়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), সমাজসেবায় এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ ও গণস্বাস্থ্য কেন্দ্র।

মুকিত মজুমদার বাবু ১৯৭১ সালে কিশোর বয়সে অংশ নিয়েছিলেন মহান মুক্তিযুদ্ধে। দেশ স্বাধীন হওয়ার পর নটরডেম কলেজের পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার্থে পাড়ি জমান যুক্তরাজ্যে, পরে যুক্তরাষ্ট্রে। ১৯৮৪ সালে দেশে ফিরে শুরু করেন ব্যবসা। তিনি ইমপ্রেস গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক। কিন্তু তার পরিচিতি কেবল একজন সফল ব্যবসায়ী হিসেবে সীমাবদ্ধ নয়; তিনি দেশ-বিদেশে পরিচিতি লাভ করেছেন ‘প্রকৃতিবন্ধু’ হিসেবে। ব্যবসায়িক সফলতার চূড়ায় থেকেও তার মন সব সময় ছিল প্রকৃতির পাশে। ২০০৯ সালে তিনি প্রতিষ্ঠা করেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, ২০১০ সালে চ্যানেল আইয়ে শুরু করেন পরিবেশবিষয়ক ধারাবাহিক প্রামাণ্য অনুষ্ঠান ‘প্রকৃতি ও জীবন’। এখন পর্যন্ত প্রায় চার শতাধিক পর্ব প্রচারিত এই অনুষ্ঠান দেশের সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রকৃতিভিত্তিক তথ্যচিত্র সিরিজ।

মুকিত মজুমদার বাবুর নেতৃত্বে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন কাজ করছে নিরলসভাবে। বৃক্ষরোপণ, বন্যপ্রাণী সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিবেশ শিক্ষা, প্রজাপতি পার্ক প্রতিষ্ঠা, লাউয়াছড়া জাতীয় উদ্যানে তথ্যকেন্দ্র স্থাপন, জাতীয় উদ্ভিদ উদ্যান ও চিড়িয়াখানায় গাছের পরিচিতি ফলক সংযুক্তি—প্রতিটি উদ্যোগই তার সবুজ চিন্তার বহিঃপ্রকাশ।

শুধু প্রকৃতি নয়, মানুষও তার কাজের কেন্দ্রবিন্দু। প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের মাধ্যমে তিনি চালু করেছেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ কর্মসূচি। এর মাধ্যমে প্রতিবছর গ্রাম ও চরাঞ্চলের হাজারো অসহায় মানুষ পাচ্ছে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ। করোনাকালে পাঠিয়েছেন চিকিৎসাসামগ্রী, বন্যায় দিয়েছেন ত্রাণ, প্রতি শীতে দিচ্ছেন শীতবস্ত্র। ‘পরিবেশবান্ধব বিকল্প আয়’ কর্মসূচির মাধ্যমে দরিদ্র পরিবারের হাতে তুলে দিচ্ছেন সেলাই মেশিন, গরু, ছাগল, হাঁস-মুরগি, রিকশা, ইজিবাইক যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে।

মুকিত মজুমদার বাবুর উদ্যোগে সারাদেশে গড়ে ওঠা ‘প্রকৃতি ও জীবন ক্লাব’ দেশের তৃণমূল পর্যায়ে প্রকৃতি সংরক্ষণে এক বিপ্লব সৃষ্টি করেছে। ক্লাবের মাধ্যমে শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ একত্রিত হয়ে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখছে। প্রতি বছর বর্ষাকালে ‘সবুজে সাজাই বাংলাদেশ’ কর্মসূচির মাধ্যমে লাখো গাছের চারা রোপণের মতো মহতী উদ্যোগের জন্য এই ক্লাব পরিবেশ সুরক্ষার এক উজ্জ্বল মডেল হয়ে উঠেছে।রাজনীতি বিশ্লেষণ

দেশের গণ্ডি পেরিয়ে তিনি প্রতিবছর অংশ নিচ্ছেন আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে, বাংলাদেশের পরিবেশ ভাবমূর্তি উজ্জ্বল করছেন বিশ্বমঞ্চে। পরিবেশবিষয়ক কাজের স্বীকৃতি হিসেবে মুকিত মজুমদার বাবু ও তার প্রতিষ্ঠান প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন জাতীয় পরিবেশ পদক-২০১২, এইচএসবিসি-দি ডেইলি স্টার ক্লাইমেট অ্যাওয়ার্ড-২০১২, ওয়াইল্ডলাইফ কনজারভেশন অ্যাওয়ার্ড-২০১৩, বিজনেস এক্সিলেন্সি অ্যাওয়ার্ড সিঙ্গাপুর-২০১৪, জাতীয় পরিবেশ পদক-২০১৫, ঢাকা আহছানিয়া মিশন চাঁদ সুলতানা পুরস্কার-২০১৫, ফোবানা অ্যাওয়ার্ড ইউএসএ-২০১৬, পল্লীমা গ্রিন স্বর্ণপদক-২০১৭, এ ফ্রেন্ড অব নেচার-২০২১, মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড ২০২৪-সহ বিভিন্ন সম্মাননা অর্জন করেছেন।

Tags: প্রকৃতি ও জীবন ক্লাবপ্রকৃতিবন্ধুমুকিত মজুমদার বাবুস্বাধীনতা পুরস্কার ২০২৬
Previous Post

খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান

Next Post

টাইমের তালিকায় রণবীর, উচ্ছ্বাসে ভাসলেন আলিয়া!

Next Post

টাইমের তালিকায় রণবীর, উচ্ছ্বাসে ভাসলেন আলিয়া!

যুদ্ধ বন্ধে পরবর্তী ধাপের আলোচনায় যেতে পাকিস্তানের মাধ্যমে বার্তা বিনিময় করছে যুক্তরাষ্ট্র ও ইরান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT