চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হরমুজ প্রণালি: যুক্তরাষ্ট্রের জন্য ইরানের কৌশলগত ফাঁদ?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:21 অপরাহ্ন 15, এপ্রিল 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনার কেন্দ্রে এখন উঠে এসেছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডোর হরমুজ প্রণালি। সামরিক বিশ্লেষকদের মতে, এই সংকীর্ণ জলপথ ঘিরেই তৈরি হয়েছে এমন এক জটিল ভূরাজনৈতিক পরিস্থিতি, যা যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের কৌশলগত চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

আজ ১৫ এপ্রিল বুধবার এনডিটিভির মতামত বিভাগে প্রকাশিত ভারতীয় কলামিস্ট রাজীব আগরওয়ালের বিশ্লেষণে বলা হয়েছে, মাত্র ২১ কিলোমিটার প্রশস্ত এই ‘চোকপয়েন্ট’ এখন সম্ভাব্য যুদ্ধক্ষেত্রের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তার মতে, ইরান এই ভৌগোলিক সীমাবদ্ধতাকেই ব্যবহার করছে শক্তিশালী প্রতিরক্ষা ও প্রতিরোধ কৌশল হিসেবে।

বিশ্লেষণে উল্লেখ করা হয়, ইরান সম্ভাব্য সংঘাতে সমুদ্রপথে মাইন স্থাপন, সাবমেরিন মোতায়েন এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে হরমুজ প্রণালিকে কার্যত নিয়ন্ত্রণে রাখার সক্ষমতা রাখে। এতে করে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের জন্য এই জলপথে সরাসরি আধিপত্য প্রতিষ্ঠা করা কঠিন হয়ে পড়তে পারে।

প্রণালির কাছাকাছি অবস্থিত কৌশলগত দ্বীপসমূহ কেশম, হরমুজ ও লারাক ইরানের অবস্থানকে আরও সুবিধাজনক করে তুলেছে বলে বিশ্লেষণে বলা হয়েছে। এসব দ্বীপ থেকে সমুদ্রপথে নজরদারি ও আক্রমণ পরিচালনার সক্ষমতা ইরানকে বাড়তি সুবিধা দিচ্ছে। ইরান সরাসরি সব জাহাজকে আক্রমণ না করে বরং একটি অনিশ্চয়তার পরিবেশ তৈরি করতে পারে, যেখানে বাণিজ্যিক জাহাজ ও আন্তর্জাতিক বীমা সংস্থাগুলো ঝুঁকি বিবেচনায় বিকল্প রুট বেছে নিতে বাধ্য হবে।

রাজীব আগরওয়ালের মতে, এতে কার্যত প্রণালির ব্যবহার সীমিত হয়ে পড়তে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এই সংকীর্ণ জলপথে প্রতিদিন শতাধিক বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করা। কোনো ধরনের পূর্ণাঙ্গ নৌ অবরোধ বাস্তবায়ন করতে হলে দীর্ঘমেয়াদি ও অত্যন্ত ব্যয়বহুল অভিযান প্রয়োজন হবে।

বিশ্লেষণে আরও বলা হয়, পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে যদি চীনের মতো বড় অর্থনৈতিক শক্তির স্বার্থ এতে জড়িয়ে পড়ে, কারণ ইরান থেকে জ্বালানি আমদানির ক্ষেত্রে বেইজিংয়ের কৌশলগত নির্ভরতা রয়েছে। হরমুজ প্রণালিকে কেন্দ্র করে তৈরি হওয়া এই অচলাবস্থা এখন কেবল সামরিক সংঘাত নয়, বরং একটি জটিল ভূরাজনৈতিক ও অর্থনৈতিক চাপের খেলায় পরিণত হয়েছে।

রাজীব আগরওয়ালের মতে, এই ২১ কিলোমিটার প্রশস্ত জলপথই ভবিষ্যতের সংঘাতের গতিপথ নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Tags: ইরান যুদ্ধ ২০২৬হরমুজ প্রণালি
Previous Post

সারাদেশে বর্ষবরণ

Next Post

‘অকটেন, পেট্রোল আরও ২ মাস, ও ডিজেল মে মাস পর্যন্ত চলবে’

Next Post
ছবি: সংগৃহীত

‘অকটেন, পেট্রোল আরও ২ মাস, ও ডিজেল মে মাস পর্যন্ত চলবে’

ছবি: সংগৃহীত

২৭০ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দাবি ইরানের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT